নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিশোর অবাক

মহা মানবদের নিয়ে আমার বিপুল আগ্রহ

কিশোর অবাক

আমি যখন কিছু দেখি তা নতুনভাবে দেখি আর প্রতিনিয়ত অবাক হই। আমার জীবনে পুরনো বলে কিছু নেই।

কিশোর অবাক › বিস্তারিত পোস্টঃ

দরিদ্র জাতির দরিদ্র ছেলের কিছু কথা - ১।

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩

আমি কখনই রাজা(পড়ুন ধনী) হতে চাইনি। আমি ৩ বেলা ভাত আর মাস শেষে টিউশন ফি পেলেই খুশী। সমস্যা তখনই হয় যখন রাজাদের(পড়ুন ধনীদের) নিজেদের বিলাসীতার জন্য আমাদের হেনস্থা হতে হয়।



ধানমন্ডিতে কিছু রাজাদের বসবাস তারা নিজেদের চার চাকার বাহনে ভ্রমন করতে সাচ্ছন্দ বোধ করেন, রাজাগন তাদের রাজপুত্র/রাজকন্যাদের চার চাকার মহামূল্যবান বাহনের মাধ্যমে পাঠ গ্রহন(পড়ুন বাবা গ্রহন) করতে পাঠান। সমস্যা হচ্ছে তাদের বিলাসীতার বাহন পার্ক করা থাকে গরীবের শ্রমে তৈরী রাস্তার উপর, যার দরুন গরীবের ভাংগা টেম্পু/বাস/রিক্সা চলাচলে বিঘ্ন ঘটে এবং এই বিঘ্নতা কয়েক ঘন্টা যাবত চলে। গরীবের সময়ের কি দাম নাই? :-*



তেজগাও শিল্প এলাকায় কিছু রাজার অফিস, তারা তাদের মহা মূল্যবান চার চাকার বাহন পার্ক করেন আমাদের সস্তা পিচের রাস্তার উপর। সেই পুরাতন সমস্যা! তাদের সামান্য সুখের জন্য আমাদের অনেক বেশী ভোগান্তি পোহাতে হয়। মতিঝিল অফিস পাড়ার কথা নাই বা লিখলাম।

গরীব কি সারাজীবন লেট লতিফই থাকবে! :|



এবার আসি রাজপথে, দোতলা বাসে যারা আসা-যাওয়া করেন তারা ভালো জানেন রাস্তায় কয়টা পাবলিক পরিবহন থাকে আর কয়টা ব্যাক্তিগত পরিবহন। আমরা সবাই জানি ঢাকার যানজটের অন্যতম কারন কি!



যাই হোক আমি জানি রাজারা আমাদের সুবিধার কথা কখনো চিন্তা করেন না, তারা আমাদের কথা চিন্তা করবেন এই আশাও আমি করিনা।B-) :#) :#)



তবুও লিখলাম, দু:খ শেয়ার করলে নাকি কমে! তাই একটু দু:খ বিসর্জন করলাম;);)

আল্লাহ বাচাইলে আরো কিছু দু:খের কথা শেয়ার করব....দু:খ কিছুটা বিসর্জন না করলেই নয় । :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

আমি ব্লগার হইছি! বলেছেন: নিজে যখন গাড়ি কিনবেন তখন এই কথা গুলো কষ্ট করে মনে রাখবেন আশাকরি।

১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৩০

কিশোর অবাক বলেছেন: শতভাগ চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.