নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত হতে আর কত দেরী,পাঞ্জেরী?

কিশোর হায়েক

স্বপ্ন,তুমি এসো আমার চেতনে।

কিশোর হায়েক › বিস্তারিত পোস্টঃ

মিঃ অাহম্মক, বিপিএল এবং আমাদের অহংকার।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

একটা বড় ধরণের বির্তক অবসানের পরে অাবার বিপিএল মাঠে গড়াল। অামরা যারপরনাই অাহ্লাদে আট খানা। ধন্যবাদ বিসিবি। জোড়াল ধন্যবাদ চ্যানেল ৯ (নয়) কে প্রচার সত্ব দেয়ার জন্য। বিশ্বের অন্যকোনো চ্যানেল যা পারেনি, এরা তা হরহামেশা করছে।
ধরুন, UEFA Champions League কাভার করছে-চ্যানেল নয়। রিয়াল-বার্সা খেলার প্রথমার্ধ শেষে স্কোর ০-০। কিন্তু, বিরতির পরে যখন খেলা শুরু হলো,দেখলেন ২-০। কী মজা! তাই না।
মজাটা যদি সত্যি পেতেই চান, এই নয় নম্বার চ্যানেলকে ওখানে পাঠান। ওদের টাকা আছে, UEFA নিশ্চয়ই ওদেরকে পেয়ে খুশি হবে। ক্লাবগুলোর অার কাড়িকাড়ি টাকা খরচ খেলোয়াড় কিনতে হবে না।
বিশ্বাস হচ্ছে না? মনে করছেন, আজাইরা আলাপ করছি? তবে, বিপিএল-এর দলগুলোর চেহারার দিকে একটু ভাল করে তাকান। যেসব খেলোয়াড়দের ভেবেছিলেন তারা যাদুঘর বাসি হয়ে গেছে বহুপূর্বে, তারাই আপনার সামনে দিয়ে দৌড়ে গিয়ে হুম করে বল করে দিল। আরেকটু অবাক হবেন দেখে, উনিই ম্যাচের সেরা বোলার।
"কম ইনভেষ্ট,বেশী লাভ"-সূত্র মোতাবেক ইহা যৌক্তিক। আর আমাদের "হুজুগ" তো আছেই। ফলে, বিসিবি ও ফ্রাঞ্চাইজি মালিকরা আরো ফুলবেন,নির্ঘাত। আর,ভক্ত সমর্থকরা পুরানো কাচাঁ কলা ই আবার নতুন করে পাবেন।তাহলে, বিসিবি তথা আয়োজকদের এতো অহম কিসের?
মিঃ আ হ ম মুস্তফা কামাল ( মিঃ অাহম্মক) সাহেব বললেন, বি পি এলের কারণেই নাকি ওনাকে আইসিসি'র সভাপতিত্ব ছাড়তে হয়েছে। এটাই যদি সত্যি হয়,বিশ্বকাপ কালীন অচলাবস্থায় ওনার জাতীয় "বীর" হওয়ার অপচেষ্টা কেন? আইসিসি'র সভাপতি পদে থেকে ওনার ব্যর্থতা ঢাকতেই কি এসব আলি-বুলি আওড়ানো নয়? বাংলাদেশকে তিনি কি দিতে পেরেছেন ? ওনার ভাষ্য মতে, বিপিএল নাকি আইপিএলের জন্য হুমকি। যে বিপিএল দর্শক সংকটে এক হাজার টাকার টিকিট তিনশত টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে, উনি কি সেই বিপিএলকে বোঝাতে চেয়েছেন? কেউ আমারে "মাইরালা"। নিজেদের ব্যর্থতা ঢাকতে বস্তা পচাঁ গল্প শোনানো বন্ধ করুন। বাঙালী এখন আর আপনাদের আমলের বাঙালী নেই।
আমাদেরকে বিপিএল হতাশ করেছে।আমরা অতো শতো বুঝি না। আমরা শুধু দেখতে চাই, যে খেলোয়াড়রা আইপিএল দর্শকদের এন্টারটাইন করে, তারা বিপিএল দর্শকদেরও এন্টারটাইন করুক। তবেই বুঝব "বিপিএল ইজ রিয়েল থ্রেড ফর আইপিএল"। মনে প্রানে আমরা তাই চাই।
বাংলার বজ্রকন্ঠ শিল্পী মমতাজ এখনো আপনাদের গানপিপাসা মেটাতে পারলেও আমাদের টা পারে না।দর্শকের মনের খোড়াক মেটানোর জন্য বিপিএল আয়োজন করুন।নিজেদের মনের খোড়াক মেটাতে চান,একা একা মেটান।
আশা রাখলাম,পরবর্তী বিপিএল দর্শক সংকটে পরবে না।প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে দিনে ভূমিষ্ট বাচ্চাটির পর্যন্ত চোখ খুলেছে। মাঝখানে শুধু্‌ আপনারা ক'জন বাকি। আপনাদের প্রতিও বঙ্গমাতার কৃপা হোক,আর্শিবাদ করলাম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আখেনাটেন বলেছেন: ভালো বলেছেন। বিসিবি কর্মকর্তারা আছেন ধান্ধায়। আখেরে যদি কিছু পাত্তি পাওয়া যায়, মন্দ কিসে! ব্যবস্থাপনা গোল্লায় যাক!! আয়োজন তো হল।

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: বিপিএল কিন্তু এইবার অনেক ভাল হচ্ছে। সবগুলো খেলাই উত্তেজনায় গিয়েই শেষ হচ্ছে।

চ্যানেল নাইনের টেলিকাস্ট ভাল না হওয়ায় অনেকেই দেখছে না। যারা দেখছে তারাও নিও প্রাইমে দেখছে। ওরা চ্যানেল নাইন থেকেই ফিডটা নিলেও প্রযুক্তির মাধ্যমে আরো পরিষ্কার দেখাচ্ছে।

মাঠে ঢুকতে গেলে তো হয়রানি করছে। ঢোকার আগ্রহ থাকবে কিভাবে?

আর বিপিএলটা নিয়ে খুব একটা প্রচারও হয় নি। অনেকেরই আগ্রহ ঐদিকে নেই। সেজন্য এখন অপেক্ষা করতে হবে। আমার ধারণা পরবর্তী ম্যাচগুলোতে দর্শক বাড়বে।

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

কিশোর হায়েক বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত। অধিকাংশ খেলা উত্তেজনায় শেষ হচ্ছে,সুন্দর। সেটা পাড়া মহল্লার লীগেও হতে পারে। তাই বলেই তাকে মান সম্মত টূর্নামেন্ট বলা সমীচিন হবে না।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫০

গেম চেঞ্জার বলেছেন: এবারের বিপিএলের কোন খেলাই দেখিনি। দেখবো বলেও মনে হয় না।

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

কিশোর হায়েক বলেছেন: দেশীয় প্রোডাক্ট। একদমই স্বাদ নিবেন না, তা কি করে হয়?

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

বাংলার ফেসবুক বলেছেন: বিসিবি কর্মকর্তারা আছেন ধান্ধায়।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৬

কিশোর হায়েক বলেছেন: সঠিক বলেছেন,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.