নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

সম্ভাব্য সকল সম্ভাবনার পাহারাদার

ক্লান্ত২০১০

অতিষ্ট জীবন

ক্লান্ত২০১০ › বিস্তারিত পোস্টঃ

আমিও তাদের একজন

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _



মিথ্যার যত্নে আস্কারা পেয়েছে ভালোবাসারা।

অভিনয়ে আর কৌশলে-

মিলনের প্লাবন ডেকে এনেছে আমার নীলিকা।

ভুলিয়ে রেখেছে শেষ প্রহরের খিদে।

আমার সে খিদে নেই নীলিকা।

নিভে গেছে, আর মিলিয়ে গেছে।

ঠিক ছবির পেছনে লেখা স্মৃতিগুলোর মতো।



ওই যে দেখো, খেলনা নিয়ে

মেতেছে কত লোভী যুবক।

মত্ত আর উন্মত্ত তারা। তাদের নখ ধারালো,

আর চোখ বিষাক্ত।

নীলিকা, বলা হয়নি তোমায়;

আমিও তাদের একজন।

অভিমানী চোখে তাকিয়ে আছো-

পৃথিবী তোমার বিষাদমাখা কারাগার?

বিশ্বাস করো, আমারও তাই লেগেছিলো।

চোখের কাজল মুছে ফেলো নীলিকা,

আজ আমার খেলা ফুরিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.