| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন আগে ভেবেছিলাম ঘরে ফিরে যাবো,
ঘরে ফেরার পথ অনেক লম্বা।
ভেবেছিলাম জীবন থেকে ক'টা ফুল তুলে নিয়ে যাবো ঘরে।
হঠাত মনে পড়লো ঘরে তো কেউ নেই।
ভেবেছি ঘরে ফিরে যাবো।
কিন্তু সময়ের দুর্বোধ্য খেলা আমাকে ভয় পাইয়ে দেয়।
তোমার চোখের কবিতাগুলো আমায় সজাগ রাখতো রাতভর,
তিক্ত মুহুর্তের ভালোবাসায় এখনও ভরে আছে মন আমার,
তাই ঘরে ফেরা আনন্দের ছিল একসময়।
দূরে ছিলাম,
শেষ কদিন ফোনের অপেক্ষায় ছিলাম তোমার,
প্রতি মুহুর্তের আশা প্রাণসঞ্চারিণী ছিল হৃদয়ের লতাপাতায়।
লতাটা মরে গেল, যখন শুনলাম তুমি নেই।
বিশ্বাসঘাতক তুমি সমস্ত প্রেম শুষে নিয়ে চলে গেলে।
তাই ঘরে ফেরার পথ বড় অন্ধকার।
তারপরও হেঁটে এসেছিলাম কিছুদুর,
হঠাত মনে হল ঘরটা আর আমার নেই।
আবার ফিরে এসেছি ।
আজ ঘরে ফেরার পথ ভুলে গেছি আমি।
তাই আর ঘরে ফেরা হয়নি আমার।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
ক্লান্ত২০১০ বলেছেন: ধন্যবাদ
২|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
রাঙ্গা রিয়েল.... বলেছেন: ভাইয়া অনেক সুন্দর হয়েছে
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
ক্লান্ত২০১০ বলেছেন: ধন্যবাদ
৩|
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: ভাইয়া
ব্লগার নেম লিস্টে তোমার ছবিটা দেখে এইখানে আর ঢু না মেরে পারলাম না ।
http://www.somewhereinblog.net/blog/saimahq/30022153
আমার এই লেখাটায় তুমি!!!!!!!!!!!
মানে তোমার ছবি দিয়েছি ভাইয়ামনি!!!!!!!!
একটু দেখে আসো!
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: ভাঅ লেগেছে কবিতা