| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে বাংলাদেশ একইসাথে দুইটি বিশ্বরেকর্ড করেছে। একইসাথে পাকিস্তানকে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ পতাকা এখন আমাদের। আবারো পাকিস্তান হারল আমাদের কাছে। আর প্রায় ৩ লক্ষ মানুষ নিয়ে সোনার বাংলা গেয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে এক সাথে সবচেয়ে বেশি মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে অবরোধে অগ্নিদগ্ধ সি এন জি চালক আজিজ মিয়া আজ সকালে মারা গেছেন। কালকে থেকে আবার টানা অবরোধ। টানা অবরোধের ফলে অর্থনৈতিক বিপর্যয়েও বিশ্বরেকর্ড হবার আশংকা।
কাদের মোল্লার মৃত্যুতে আহাজারি করা এক ছাগু দেখলাম আজকে বাংলাদেশের পতাকা প্রোফাইল পিকচার দিয়েছে। এক জীবনে এত্ত বিনুদুন কই রাখি?
আজকে ৪৩ তম বিজয় দিবসে এসে মনে হচ্ছে একাত্তরের রাজাকারেরাই আসলে স্বার্থক। কারন তারা এদেশের একটি বড় অংশের মধ্যে তাদের বিষ খুব ভাল মতই ঢুকিয়ে দিতে পেরেছেন। এসব ছাগুরা তাই এদেশে জন্মালেও তারা পাকি চেতনায় উদ্বুদ্ধ থাকে। ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম তাদের মনে দেশপ্রেম সৃষ্টি করতে না পারলেও এসব রাজাকারেরা ঠিকই তা পেরেছে।
কিন্তু এভাবে আর কতদিন? আজ স্বাধীনতার চেতনা অনেকাংশেই হয়ে উঠেছে ক্ষমতালাভের টোপ। এসব থেকে পরিত্রান পাবার সময় এসেছে। বাঙ্গালী জাতি বীরের জাতি। তারা সবই করতে পারে। বাংলাদেশও খুব দ্রুত ছাগুমুক্ত হবে আর এসব সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠবে ৪৩ তম মহান বিজয় দিবসে এই প্রত্যাশা।
©somewhere in net ltd.