নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহত্যের পথে

আবদুল্লাহ আল- মাহমুদ

জিবনের দুরুহ সময় পার করে এখন আমি কবিতা লিখি। সময় সময়..........

আবদুল্লাহ আল- মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কু-লক্ষি রাজনীতি:|

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

যদিও নেই সাবেকের মতো বাংলাদেশের চিত্র

তবু হেথায় আছে পুবের কিছু মিত্র

তাই বুঝি বেঁচে আছে বাংলার সকল গোত্র।

যদিও নেই সোনালি রঙ্গে অঙ্কিত বাংলা

সময় সময় জেগে উঠে আতর্কিত হামলা,

ক্ষনের মধ্যে শুকনা পদ্মা দেয় বুঝি জোয়ার ভাটা

শীতল কোন জলে নয়

পূবের ভ্রাতৃত্বের রক্ত ক্ষয়.

যদিও এখন নেই জসীমদ্দীন এর পল্লী

হেথায় গিয়েও ছড়িয়ে পরেছে রাজনীতির সন্ধি

পূবের হাওয়ায় যেথায় রাখাল বাজাতো বাশীঁর সূর,

এখন হেথায় আতর্কিত কোনসে করুণ সূর.

যদিও এখন রয়েছে আঁকা রবীন্দ্রনাথের ধান ক্ষেত,

কিন্তু হেথায় নেই আর পাগল করা সেই সে আবেগ.

মাঝে মাঝে ধানের ক্ষেতে দেখি রঙ্গিন কোন পানি

ওমা! এ ও তো দেখি আমার ভাইয়ের রক্তের ফুটানি.

যদিও আজ-ই রাজপথে নেই গরু গাড়ী,

তবুও যেন ছড়ানো যেত ভ্রাত্বিত্বের বাণী.

কিন্তু একি যাচ্ছে কোথায় বাংলার মায়ানীতি

আজ-ই কি সব শেষ করবে কূ-লক্ষি রাজনীতি.

যদিও খুজে যাবেনা পাওয়া সত্যি কোন দেশ প্রেমি

তবুও সবাই করবে দাবি বঙ্গভাষায় মধূসূধনের বাণী.

তোমরা যারা কর দাবি বাংলার তুমি সত্যি প্রেমী,

তবে কেন বিসৃঙ্খলা?ভূলেছো সবে মায়ার প্রিতী.

যদিও নেই রাজনীতিবীদ কেহ মুজিব জিয়ার মতো

তবুও হতো যদি কেহ ভাষানীর মতো হতো.

পূবের হাওয়ায় তাল মিলিয়ে আছে যারা সিংহাসনে

মহৎ ব্যাক্তি বর্গের দোহায়ে রাজ চলছে জনে জনে.

শিক্ষান্গনে কই একুশ ঝড়ানো সংগ্রামী আলো

কু জনের কথ্য বুঝে দেশের সুখ জ্বালো.

মূর্খের হাতে শিক্ষা দলীল,মাস্তানিতে নেতা

নিত্ব নতুন সৃষ্ট কলায় গরীব হারায় খেতা.

মানবতার শিক্ষা গলে ঘূষ ছারা কই চাকরী,

যোগ্য লোকের মান কই ছেড়ে রাজনীতি.

ভূলের সাথে ভূল গেথে আমনত্রিত কূ-লক্ষি রাজনীতি,

অবশেষে যার ফল সোনার বাংলার ক্ষয়ক্ষতি.



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.