| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃস্রাব ধ্বূনে দ্যুলোক মায়া একি আলোড়ন
নিশা কেটে দিনেশ সেজে এল বিভার লগন।
কল্পিত পদ্মলোচন হেম মূর্তি
পয়োধর কাশে অব্যাহতি।
পহেলা সাক্ষাত ক্ষণ ভুলিনি মরমী
প্রভার কিরণে মিলিয়েছিলেন অন্তর্যামী।
হস্তে ছিলনা পুস্পে সাজ্জিত বাধা তোরা
কথ্যে হারিয়ে সম্মুখ দাড়ে পরিচিত নয় মোরা।
চুপি চুপি চেয়ে থাকা
নিজের ছায়া গোপন রাখা
শেষ পারে কাছে আশা
অনুভূত হয়নি ভালোবাসা।
দূর থেকে নীতির বিদায়ে ভাসি ব্রীড়া
মায়ার কণ্ঠে ফির জাগে একি অভিশঙ্কা।
তপসার বহু ক্ষণ পরীক্ষাতে শেষ
পছন্দ তোমায় বুঝাতে পারিনি বেশ।
ঘুরে ফিরে এক কথা
সায় দিয়েছো মোর বেথা।
পছন্দ নয় সখি তোমায়
মিথ্যা সব ই মিথ্যা।
মোর শুভ লগন হিয়ায় বেঁধেছো
দ্বিতীয় সাক্ষাত নিমন্ত্রণ সেধেছো।
বন্ধু ভেবে তন্দ্রা ছেড়ে তোমা দুয়ারে
হাসি বিলে চিনলে আপন জনারে।
মোড়ক বাধা উপহারে শ্রধ্যা বিনিময়
প্রারম্ভ স্বল্প কথার শেষ হল সময়।
রাজিত শেষের কবিতা ও পরিচয়
অভিলাষ গুঢ় অর্থ শোভাময়।
উচ্ছ্বাসে জেগে আছে কথ্য জড়ানো হাসি
জোয়ারে মণ ভিজে ভালোবাসি ভালোবাসি।
বাধানো চুল তনয়ার আলগা কিছু কেশ
সত্যি প্রিয়ে সে দিনের বিভার রশ্নি বেশ।
আবেদন কাংখি মণ কলঙ্কের ভয়ে
না বলা চাওয়া কাঁদে নিলয়ে।
স্বপন মাঝে তোমার নীড়ে একা একা আসা
বাতায়নের সঙ্গী হলে, হাত ছুঁয়ে ভালোবাসা।
বহুদিনে একলা পথে কেউ প্রদীপ জ্বেলে
করুণতার কাঁপা সূরে এত দিনে এলে।
অভাবের দিন নুয়ে আর নেই জ্বালা
সংসার বুঝিনারে একটু শেখাও বালা।
চোখের কোণে অশ্রু, অতীত বেথার রীতি
প্রেম দরিয়ায় ডুব রাঙ্গাতে অচিন কোন ভীতি।
নিশি আধাঢাকা তোমার মায়া দান
জোনাক জলা অচিনরূপে বিহান।
বুকের কুঞ্জে ভিতুর বাস
হারিয়ে যদি যাস
বেথার দানে জীবন যেচে
পেয়ে যাবি লাশ।
ফাঁকা দেহের আত্মা বনে বুকে তোর জোয়ার
সুখের আসায় নতুন করে খুলে গেলো দুয়ার।
শিওরে প্রদীপ রেখে বাতায়নের সঙ্গী
দারুণে অবতয়িক জাগারে একটু ভঙ্গী।
হাতে হাত চোখে চোখ
দি বক্ষে ধক ধক।
শিহরিত লোম মিলন পরশে
সম্মুখ ঝাঁপটা তাহার অভ্র কেশে।
দক্ষিণা পবন এসে তাহার গাল চুমে
চায়না অন্যের পরশ রাঙ্গে দুর্নামে।
চল! সাথি হারিয়ে যায় পৃথ্বী পথ ছাড়ি
দু’জোড়া ডানা মেলে অচিন রঙ্গিন পাখি।
ভঙ্গুর তন্দ্রা কাজলা ঝোঁকে সব এলোমেলো
নিবেদিত প্রেম সম্মানিত জাগো প্রিয়ে জাগো
মাতাল নই শরাব পিয়ে
ভুল ভেবনা আশা ছুঁয়ে।
সুখ পাতে বেথা খুদে পরাণ যেন কাঁদে
অলক কারো মণ বেঁধে ভালোলাগা সাধে।
ঐ চোখের অন্তরালে আসীমতা খুজি
লাজের ভাষ্য নুয়ে রয় বার্তাতে বুঝি।
দুলদুলানি কন্যারে চাও কিছু ফিরে
নব্য আশা হৃদয় বাধে তোমা ঘিরে।
সঙ্গী তুমি হবেনা ঘাত সবো ভেবে
অদৃষ্টের দোষ, সব ই যেন মিথ্যে।
আঁধা বিদুরি সঙ্গী বিভা
ফির বুজিল প্রভার দিবা।
একার পথে একার চলা
অবহেলায় সবি ধোঁকা।
না দেখা সলিল রানী
প্রত্যাশা নয় এযে সুরধনী,
বয়ে চলুক তোমার হাসি সাঝ দিবসে
বিভার লগন মুছবেনা জাগিত অগোচরে।
©somewhere in net ltd.