| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি কাজী
জন্ম হতে এখনো আমি অতৃপ্ত, কবে আমি তৃপ্ত হব- সন্দিহান আজও। তবে আশা ছাড়িনি। পড়ালেখা করছি, চালিয়ে যেতে চাই ভালোমতোই। আল্লাহর উপর সম্পূর্ণরূপে আস্থাশীল। গিটার বাজাতে ভালোবাসি। Still finding satisfaction. When I"ll get it, I don't know. But, I don't loose hope. Besides, I wanna do study well. Hope Allah will help me.
-চিঠি তোর মাকে বলতো এক কাপচা করে দিতে।সাথে দুটো টোস্ট বিস্কিট দিস।
আসাদ সাহেবের স্ত্রী রান্নাঘরে রাঁতের রান্না করছেন।আজ ফুলকপির ডাটা আর তার সাথে চাল মিশিয়ে খিচুড়িকরা হচ্ছে।ডাটাগুলো গত দুদিন আগের রেখে দেওয়া তাই দিয়েই আজ রাঁতের আহার রান্না করা হচ্ছে।
-চিঠি রান্নাঘরে গিয়ে বলল বাবাকে এক কাপ চা করে দাও আর সাথে দুটো টোস্ট বিস্কিটও দিও।
-মা আমার কথা পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে রান্না করছেন।মনে হচ্ছে মা পোলাও রান্না করছেন মনোযোগ নষ্ট হলে তার রান্নাটা খারাপ হয়েযাবে। আমি আবার ডাকলাম মা তুমি শুনতে পাচ্ছ না?
-মা আমার দিকে তাকিয়ে বলল তোর বাবা শেষ কবে দুধ চিনি আর চা পাতা এনেছিল গিয়ে একটু জিঞ্জেস কর।
চিঠি বুঝতে পারে মা এতক্ষন শুনতে পেয়েও তার কথার জবাব দেয়নি। যে ঘরে খাবারের অভাবথাকে সে ঘরে কথারও অভাব দেখা দেয়।বেশী কথা বললে বেশী ক্ষিদে পায়।তাই তো মা কম কথা বলে এই ক্ষিদের জ্বালা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন।আসাদ সাহেব একটু বেশীই কথা বলেন তাই তার ক্ষিদের চাহিদাটাও বেশী।চিঠিও তাই আজকাল খুব একটা বেশী কথা বলে না।
চিঠি চিন্তা করছে বাবাকে গিয়ে কি বলবে যে -তুমিও একটু কথা বলা কমিয়ে দাও তাহলে তোমারও চা আর টোস্ট বিস্কিট খাওয়ার ক্ষিদেটা মিটে যাবে।
©somewhere in net ltd.