নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি কাজী

জন্ম হতে এখনো আমি অতৃপ্ত, কবে আমি তৃপ্ত হব- সন্দিহান আজও। তবে আশা ছাড়িনি। পড়ালেখা করছি, চালিয়ে যেতে চাই ভালোমতোই। আল্লাহর উপর সম্পূর্ণরূপে আস্থাশীল। গিটার বাজাতে ভালোবাসি। Still finding satisfaction. When I"ll get it, I don't know. But, I don't loose hope. Besides, I wanna do study well. Hope Allah will help me.

কবি কাজী › বিস্তারিত পোস্টঃ

টোনাটুনি।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮

টুনি ছানার আজ খুবই আনন্দের একটা দিন।আজ টুনির বন্দী জীবনের অবসান হতে যাচ্ছে।



গত কয়েক দিন ধরে টুনি ছানা তার কুটির থেকে বের হতে পারছে না।এ কদিন তার খুবই মন খারাপ ছিল।বন্ধু ছানাদের সাথে কতদিন দেখা হয় না।



টুনি ছানার কোমল পা ভেঙে গিয়েছে তাই টোনাটুনিদের ডাক্তার তার পায়ে শক্ত একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে।ছানা টুনির অনেক কষ্ট হয় পায়ের এই ব্যান্ডেজে।সে তার ইচ্ছে মত খাবার যোগাড় করতে পারে না।সবসময় মা টুনির সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়।সারাদিন টুনিকে একাই থাকতে হয় তার কুটিরে।ছানা টুনিকে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে হয় অথবা তার মা টোনার সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়।



ছানা টুনির অনেক বন্ধু সে তার বন্ধুদের খুব মিস করছে।তাদেরকে ছেড়ে থাকতে ছানা টুনির একটুও ভাল লাগে না। আগে তারা কত মজা করত সব ছানা বন্ধুরা মিলে,সীমানা ছাড়িয়ে তারা আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়াত। সীমাহীন উড়াউড়ির দরুন নিজের অজান্তে ছানা টুনি তার পায়ে চোট পায়।



মাঝে মাঝে তার বন্ধুরা তাকে দেখতে আসে।কিন্তু ছানা টোনা তাকে দেখতে আসে না।কারন টুনি ছানাই চায় না ছানা টোনার সাথে দেখা করতে।ছানা টুনি নিজেকে নিয়েই থাকতে পছন্দ করে তার রাজ্যে পায়ে চোট পেয়েও সে রানী।ছানা টুনির অনেক বন্ধুর ভিড়ে ছানা টোনা হারিয়ে গেছে অনেক আগেই।আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ছানা টুনি আবার আকাশে উড়ে বেড়াবে তার সব বন্ধুদের নিয়ে সেখানে হয়ত ছানা টোনা পায়ে চোট পেয়ে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলে একাই কাঁদছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.