| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি সাহেব
নিজের সম্পর্কে লেখার মত বিশেষ কিছুই নাই
গল্প: শিরোনামহীন (১ম পর্ব)
একটা বয়স আসে যখন মানুষের স্মৃতিচারণ ছাড়া কিছুই করার থাকে না, রহমান সাহেবের এখন সেই বয়স। রিটায়ার করার পর তিনি এখন পরিবারে একজন বোঝা ছাড়া কিছুই নন। সারাটা জীবন শুধু টাকার পিছনেই ছুটেছেন। ছুটতে ছুটতে যে কখন পরিবার এর সাথে সম্পর্কটাও ছুটে গেছে টেরই পাননি। স্ত্রীর হাতে মাসের প্রথমে সংসার এর খরচাদি তুলে দিয়েই ভাবতেন তার কর্তব্য শেষ। না, টাকা খরচ করতে কার্পণ্য করছেন এমন অপবাদ তাকে কেউ দিতে পারবে না। পরিবারের কারো কোন চাহিদাই তিনি অপুর্ণ রাখেননি।
স্ত্রী ছেলেমেয়েকে তিনি ভালবাসতেন কিন্তু সেটা কোনদিন প্রকাশ করা হয়নি। ভালোবাসা তার নিকট একটা দুর্বলতা ছাড়া কিছু নয়, তাই এর প্রকাশে লজ্জা পেতেন। কর্তব্য আর টাকাই উনার কাছে মুখ্য ছিল সেটা কিভাবে আসলো বা না আসলো সেটা উনার কাছে বিবেচ্য ছিল না। বৈধ বা অবৈধ এর কোন বাছবিচার করেননি। বিবেক উনাকে কম জ্বালাতনের চেষ্টা করেনি। কিন্তু বিবেক তিনি মনের কুঠুরীতে সফল ভাবে তালা দিয়ে রাখতে পেরেছিলেন, এ নিয়ে তিনি গর্বও অনুভব করতেন।
আজ তিনি আর সেদিনের মত শক্ত নন যে আজো বিবেককে তালাবন্দি করে রাখবেন। বিবেক তাকে এখন প্রতিনিয়ত দংশন করে। তার জীবনের সব স্মৃতিই তার কাছে বিষের মত লাগে। মরুভূমিতে পথহারা পথিক যেমন মরুদ্যান খুজে তেমনিভাবে তিনিও মনের মরুভূমিতে খুজে বেড়ান মরুদ্যান। বৃষ্টি তার জীবনে খুব বেশী আসেনি যে তার মনের মরুভূমিতে মরুদ্যান সৃস্টি হবে, মরুভূমিতে থাকা কিছু ক্যাকটাস তার এই নিষ্প্রান মরুভূমিতে কিছুটা সজীবতার স্পর্শ এনে দেয়।
……………………………
……………………………
(চলবে)
আমি লেখক নই, ছোট বেলায় স্থানীয় পত্রিকায় এক-আধটু লেখালিখি করতাম, জাতীয় দৈনিকেও কিছু লেখা বেরিয়েছিল এ পর্যন্তই। কিন্তু সেসবও কবিতা গল্প নয়। গল্প লেখারও চেষ্টা করেছিলাম কিন্তু ধৈর্য্য এর অভাবে পারিনি। এসব ছেড়ে দিয়েছি আজ ৫-৭ বছর আগে, অনেকদিন পর ভাবলাম আজ চেষ্টা করে দেখি। জানি আপনারা পড়ে বিরক্ত হবেন (যদি আদৌ কেউ পড়ে আরকি) তবু আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ প্রথম পর্ব লিখলাম, বাকি অংশ শীঘ্রই লিখব। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
২|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
কবি সাহেব বলেছেন: ভাইয়া কবিতা লেখা ভুলে গেছি। অনেক চেষ্টা করতেছি রবিন্দ্রনাথের মত উবু হয়েও চেষ্টা করেছি কিন্তু তলানিতেও কবিতা নাই। আসলে অনেকদিন চর্চা করা হয় না তাই এ অবস্থা।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
রাইসুল নয়ন বলেছেন: নিক হচ্ছে "কবি সাহেব",
কবিতা কই?