| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি সাহেব
নিজের সম্পর্কে লেখার মত বিশেষ কিছুই নাই
বাংলাদেশে রাজনৈতিক দলের কোন অভাব নাই। ডানপন্থি, বামপন্থি, উদারপন্থি অনেক ধরনের দলই আছে। নাম ও আদর্শ ভিন্ন ভিন্ন হলেও প্রায় সবগুলো দলেরই স্বভাব-চরিত্র এক। রাজনৈতিক নেতা যারা আছেন তাদের স্বভাব চরিত্র এর কথা নাইবা বললাম, আমার চেয়ে আপনারা কেউ এ বিষয়ে কম জানেন না। ভালো নেতা নেই এমন কথা বলছি না, কিন্তু তাদের অবস্থা এতই করুণ যে নির্বাচনে জিতা তো দূরে থাক জামানত রক্ষা করতেই তাদের বারোটা বেজে যায়। নেতাদের এ অবস্থার জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা ভালো মানুষকে ভোট দেই না, ভোট দেই মার্কা দেখে। আমরা যে দল সমর্থন করি না, সে দলে ভালো কেউ দাড়ালেও তাকে আমাদের চোখে ভালো লাগে না। নির্বাচনে আমরা এক চোখা নীতির অনুসরণ করি ফলে নির্বাচিত হয়ে নেতারাও একচোখা নীতি অনুসরণ করেন, মানে শুধু নিজের স্বার্থের দিকে চোখ রাখেন আর কি।
এখানেই শেষ নয়, আমরা যে দলকে বা যাকে সমর্থন করি না সেই দল বা নেতা যদি ভালো কাজ করে তাহলে আমরা সেখানেও দোষ খোজার চেষ্টা করি। আর আমাদের প্রিয় দল যদি কোন খারাপ কাজও করে তাহলে আমরা সেই খারাপ কাজটাকেও ভালো হিসেবে প্রচার করার প্রানান্তকর চেষ্টা চালাই।
আমার রাজনৈতিক নীতি হল, আপনি যে দলই হোন বা যে দলের নেতাই হোন আমার কিছুই আসে যায় না। আপনি যদি আমাদের দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য ভালো কাজ করেন অকুন্ঠ চিত্তে প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। আপনাকে প্রশংসা করলে আমার কোন ক্ষতি হবে না, তাহলে কেন আপনাকে আমি আপনার কাজের জন্য প্রশংসিত করব না ? আর আপনি যদি আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে কোন কাজ করেন, তাহলে আপনি যত ক্ষমতাশালী ব্যাক্তিই হোন না কেন, আপনি আমাকে রুখতে পারবেন না। আপনার বিরুদ্ধে কিছু না করতে পারি অন্ততপক্ষে কলম তো ধরতে পারবো।
কলমের শক্তিকে হেলা করবেন না, কলমের চেয়ে শক্তিসালি অস্ত্র দুনিয়াতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, পারবেও না।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
কবি সাহেব বলেছেন: ধন্যবাদ ভাইয়া @পরিবেশ বন্ধু
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: কলমের শক্তিকে হেলা করবেন না, কলমের চেয়ে শক্তিসালি অস্ত্র দুনিয়াতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, পারবেও না।
একমত
শুভকামনা
++++++++++