নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরিবর্তনকামী, আগে নিজের থেকে তারপর ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে জনপদ, জনপদ থেকে দেশ... উফ! আর ভাবতে চাই না। তবে পরিবর্তন হোক বৈশ্বিক। আমাদের বোধ-বুদ্ধি, মানসিকতা, ধ্যান-ধারণা, নীতি-নৈতিকতা, শিক্ষা, আচার-আচরণ, ভাবনা-চিন্তার আমূল পরিবর্তন চাই। আমরা

শাহীন তাজ

আমি একজন সাধারণ মানুষ, যে আজন্ম মানুষ হতে চায়। আমি কি মানুষ নই?

শাহীন তাজ › বিস্তারিত পোস্টঃ

মুখোশ

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

মুখোশের কোন মানচিত্র নাই,
শুধু আছে করাল গ্রাস
নিউরণের স্পন্দন নেই
কোষের কোন গহ্বর নেই
রসের কোন যোগান নেই
সজীব কোন প্রাণ নেই
বন্ধনের মাত্রাগুলো যেন
কখনো সখনো একেকটি বিচ্ছিন্ন দ্বীপ

মুখোশের কোন মানচিত্র নাই,
তাঁর আছে শুধু ব্যাস
নিজের কোন রং নেই
উপাদানের কোন ঢং নেই
তেমন কোন গড়ন নেই
চরণ ফেলার জায়গা নেই
শতত আবর্তিত হয় লোক হতে-
লোকান্তরের জনারণ্যে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.