নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদুল হাসান কলি

আমি এক স্বপ্নচারী কবি, আমার প্রথম প্রকাশিত কাব্য সংকলন ‌‍‌"মাঝির আত্মকথন" একুশে বইমেলা-২০১২। আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের সাবেক সাধারন সম্পাদক।

মাহমুদুল হাসান কলি › বিস্তারিত পোস্টঃ

‘প্রজন্ম চত্বর শুরু থেকে ইতিহাস’

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

‘প্রজন্ম চত্বর শুরু থেকে ইতিহাস’



কলি মাহমুদের কবিতা। (সুর দিলে গান হবে কবির বিশ্বাস। কবি আশা করে গানটাতে কেউ সুর দিক।)

-----------------------------------------------

প্রজন্ম চত্ত্বর শুরু থেকে ইতিহাস

মেঘ উড়ছে… কালো মেঘের থাবা আসছে…

কাঁদছে ফরিংয়ের দল… হতাশায় ডুবে যায় প্রজাপতি

ঘোলাঠে সময়..

সাঁতার কাটে সব কুমিরের ছায়া…



এরই মাঝে একটি রায়… প্রহসনের একটি রায়…

একটি স্টাটাস, একজন তরুনের ক্ষোব…

লই্ক, কমেন্টস আর শেয়ারে ভরে উঠে ফেসবুক

প্রজন্মের আহ্বান… হেটে হেটে শাহবাগ…

তারপর সব্ ইতিহাস…

শাহবাগ থেকে প্রছন্ম চত্বর।



হাজার গ্রামের মোমের আলো

শিশু থেকে বৃদ্ধ

যুবকের কাধে ভর করে লেখে নতুন ইতিহাস

ইতিহাসের শ্লোগান একটাই… সব রাজাকারের ফাঁসি চাই

…সব রাজাকারের ফাঁসি চাই।



এখন কোটি মানুষের পায়ের ছাপ…

দেয়ালও কথা বলে একসাথে

পথ হয়ে উঠে পথিকৃত

গান-কবিতায়.. পোষাক আর ছবি

কথা বলে লাল সবুজের ভাষায়

ফাঁসি চাই… ফাঁসি চাই… ফাঁসি চাই।



দৃঢ়তায় হার মেনেছে কালবৈশাখি…

পাহাড়কে পদপৃষ্ট করবো

বিচার নিয়ে ঘরে ফিরবো

এই তো শাহবাগ… প্রজন্ম চত্বর।

ফাঁসি চাই… ফাঁসি চাই… ফাঁসি চাই

সব রাজাকারের ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.