| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিরা কবি
আমি ক্লান্ত ,পরিশ্রান্ত.....নিতান্তই নগন্য.. কবি,কবিতার ভাব ধরে হয়ে আছি জঘন্য...।
জীবন তোর তাসের মেলায়,
জুয়ার ঘরে,
বাজির দরে,
রয়েছে আজো আঁধারে।
তুই আগুন জ্বালাস,
তুই ফুঁ দিস।
সে আগুনে নিজেই জ্বলে পুড়ে ছাই
তোর সব যায় যায়...
একেবারে বিন্দুতে মিশে
পড়ে থাকিস তুই যেখানে সেখানে আষ্টেপৃষ্টে।
তোর মায়ের চোখের জল তুই দেখেও দেখিস না
এ তোর নিষ্টুরতার কোন নিশানা ?
তোর ঝাঁপসা চোখে এপার-ওপার সব জ্বলে পুড়ে ছারখার
তোর ভৌতিক যাতনায় সহসাই কেউ ব্যস্ত তোর মৃত্যু কামনায়
হঠাৎ তুই নেই
তোর আহাজারী আর কেউ শোনে না
সব হারিয়ে......
তোর কোথাও আর ঠাই নেই
তোর হাতে সময়ও আর নেই
আজ শেষ রাতে,
তোর মৃত্যু তোকে করেছে ভর
তুই আজ মর।
(প্রায় এক বছর আগের লিখা)
২|
২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩০
ছিরা কবি বলেছেন: কারন সে মরে গেলে অনেকেই বেচে যায়.........
৩|
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
তুষার আহাসান বলেছেন: আহা-রে বেচারা!
৪|
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১
ছিরা কবি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ১২:২১
সেজুতি_শিপু বলেছেন: সে কি ! মরবে কেন ???????