| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল্লিশের পরে একজন মহিলার রূপযৌবনে ভাটা লাগে। বাংলাদেশে তো একদম বুড়িয়ে যায়। সে বয়সের একজন নারীর প্রেম-ভাবনায় এই পড়তি লাবন্য উদ্ভূত কোনো জটিলতার কথা হয়তো স্থান পায় না। তার বিশের বা ত্রিশের প্রেমের মতই সে চল্লিশের প্রেমকেও রোমাঞ্চকর, টান টান উত্তেজনা আর কিশোরীসুলভ চপলতায় আচ্ছন্ন দেখতে চাইতে পারে। কিন্তু বিশেষত তেমন প্রতিক্রিয়া অপরপক্ষের মানে প্রেমিকের তরফ থেকে দেখা যায় না বলে নারীটি হতাশ হয়ে পড়েছে। প্রেমিক হয়তো তার চাইতে বয়সে বড়ো, কিন্তু তারপরেও নারীর প্রতি মনযোগ নেই, তার তীব্র আবেগের প্রতিদানে স্রেফ দায়সারা গোছের কিছু দায়িত্ব পালন করে থাকে।
সাধারণভাবে একজন পুরুষ চল্লিশ, পঞ্চাশ বা ষাটেও বিশ/বাইশের কোনো নারীর প্রেমে অহরহ পড়তে পারে। তার এ উচ্ছ্বাস চল্লিশোর্ধ কোনো নারীর ক্ষেত্রে একই রূপ নাও হতে পারে। ত্রিশের নারী আর চল্লিশের নারীর মধ্যে শারিরীক পার্থক্যটা সাধারণত বিশাল হয়ে থাকে। চল্লিশোর্ধ আমার যে পরিচিত নারীটি তার প্রেমিকের অবহেলার শিকার হচ্ছে - এর পেছনে বারবার মনে হচ্ছে তার পড়তি দৈহিক সৌন্দর্য্যই কারণ। পুরুষের চোখে নারীর দৈহিক সৌন্দর্য্য প্রেমোচ্ছ্বাস প্রকাশে ভূমিকা রাখে বলে আমি নিশ্চিত। নারীর কাছে যতটা মননের যোগাযোগ গুরুত্ব পায় - পুরুষের ক্ষেত্রে ততটা নয়।
আমার বন্ধু নারীটির পুরুষটির প্রতি এমন অসহায় আত্মসমর্পন দেখে আমি লজ্জিত। বারবার মনে হচ্ছে আমি ঐ পুরুষটির মতই - বুঝতে পারছি রহস্য, কিন্তু জানাতে পারছি না তাকে।
২|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৯
এপোলো বলেছেন: দারুন তো।
৩|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬
শায়মা বলেছেন: আহারে বোকা রমণী! ![]()
৪|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬
চন্দন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল ......
৫|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০০
রাজামশাই বলেছেন: নিজের কতা এই ভাবে ঘুরাইয়া কওয়ার কারন জাতি জানতে চায় ...........
৬|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১২
ভাবসাধক বলেছেন: পুরুষের চোখে নারীর দৈহিক সৌন্দর্য্য প্রেমোচ্ছ্বাস প্রকাশে ভূমিকা রাখে
৭|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৭
প্রশাসন বলেছেন: নিজের কতা এই ভাবে ঘুরাইয়া কওয়ার কারন জাতি জানতে চায় ...........
৮|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫০
লেখাজোকা শামীম বলেছেন: রাজামশাই বলেছেন: নিজের কতা এই ভাবে ঘুরাইয়া কওয়ার কারন জাতি জানতে চায় ...........
৯|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৯
রাজিবুল ইসলাম বলেছেন: রাজামশাই বলেছেন: নিজের কতা এই ভাবে ঘুরাইয়া কওয়ার কারন জাতি জানতে চায় ...........
১০|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৬
মিটুলঅনুসন্ধানি বলেছেন: সব চেয়ে বড়ো সমস্যা হলো আমাদের মনস্তত্তে দৈহিকতা এতো প্রবল যে প্রেমকে শুধু ঐ সীমার মধ্যে রাখতেই পছন্দ করি। এক ধরনের কামলোভী সমাজ বলতে পারি।এটাই সমস্যা। বয়স কখনো সমস্যা বা ফ্যাক্ট হতে পারে না।
১১|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯
রিফাত হোসেন বলেছেন: হেহেহ ব্যাপারটা খুবই জটিল পৃথিবীতে এমন প্রেম সহজে পাই না যেখানে নর নারীকে বাহু বন্ধনে পেতে চায় না । স্পর্শ ব্যতীত প্রেম পূর্ণতা পায় না । হেহেহ আমাকে অনেকেই বলেন বিয়ে করার সময় বয়স পাথর্ক্য রাখতে ।
আমি মনে মনে হাসি । এই হল এক দিকে আদিম প্রেম আর একদিকে আদিম সমাজের বিয়ে । দুইটা দুই প্রকার ।
ক্ষমতা থাকলে পুরুষ পৌরষত্ব এর পাগল হয়ে থাকে এটা খুবই সাধারণ । একে খারাপভাবে দেখা যাবে না । কারণ এটা সাধারণত সব পুরুষেরই আছে । যা মৌলিক । একে যৌগিক হিসেবে দেখা যাবে না । কারণ এটা মৌলিক না হলে প্রত্যেক পুরুষের পৌরষত্ব থাকত না । আর একে কখন কামলোভী বলা যাবে না । ব্যাপারটা খুবই সাধারণ । এতে আমাদের মানব সমাজে বেড়ে চলেছে । আর এতে বয়স সমস্যা হতেই পারে । যদি লাইফ পার্টনার তা পুরনে অসমর্থ হয় তাহলে অবশ্যই সমস্যা হতে পারে ।
যাই হোক +
১২|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৪
নন্দনপুরী বলেছেন: দারুন....
চালিয়ে যান।
১৩|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪১
বলাক০৪ বলেছেন: আমি অবশ্য কিছু কিছু বড় ধরণের ব্যতিক্রমও দেখেছি।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: