| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশারেফা মিশুর মুক্তির দাবীতে মানববন্ধন হলো কাকরাইলে মোড়ের ফুটপথে। কতদিন যাবত আটকে আছে। কোনো খবর নাই। অথচ তার সম্বন্ধে পাবলিকের কত উল্টাপাল্টা ধারণা। বা এমন ধারণা তৈরী করে মার্কেটে ছেড়ে দিয়েছে কুচক্রীরা। দেশের গার্মেন্টস শ্রমিকদের যতটুকু দাবী পূরণ হয়েছে তার পিছনে এই নেত্রীর বিশাল ভূমিকা রইছে। শ্রমিকদের কথা বলার মত যোগ্য কোনো লোক না থাকলে সুবিধাটা কাদের হয় সেটা বোঝাই যাইতেছে। সরকার আর সরকারের বাইরে সর্বত্রই ক্ষমতাশালীদের মধ্যে গার্মেন্টসের মালিক প্রচন্ড ক্ষমতাধর। মিশুর মুক্তি তাই ঝুলে থাকবে।
তার মুক্তির দাবীতে আজকে যে মানববন্ধন হলো - যাবো না যাবো না করেও গেলাম। এধরণের মানববন্ধন করে কি লাভ সেটা আমার মাথায় ঢোকে না। একশদুশ মানুষ রাস্তায় দাড়িয়ে থেকে, ব্যানার ফেস্টুন নিয়ে, আসলে কি কোনো লাভ হয়? হলে সেটা কি? তারপরেও যেহেতু একটা রাজনৈতিক আদর্শ আছে বলা যায় এইসব কর্মীদের নিজেদের প্রয়োজনেই হয়তো এধরণের কর্মসূচী দরকার, নিজেদের প্রতিবাদের চর্চাকে জাগ্রত রাখতে, যুথবদ্ধ হতে। সবচেয়ে বড় কথা একটা রাজনৈতিক গোষ্ঠীর এমন চর্চা বজায় থাকা জরুরী - তাদের রাজনীতির স্বার্থেই।
আমি ইদানিং যেটা করছি সেটা হলো পলিটিকাল মুভমেন্টে কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয় তার ডাইনামিক্স অনুসন্ধানে। আমার কাছে মনে হলো - ভার্চুয়াল বা বাস্তব যেখানেই প্রতিবাদ সংগঠিত হোক না কেনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেখানেও একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে বা থাকতে হয়। যদি কোনো আদর্শিক যূথবদ্ধতা না থাকে তবে সেগুলো কেবলই নিদিষ্ট একটা প্লাটফর্ম বা ব্যক্তিবিশেষের ব্রান্ডিং তৈরী করে। বিচ্ছিন্ন কিছু মানুষের প্রতিবাদ একেবারেই নিষ্ফল। তেমনি প্রতিবাদের ধরণ ও প্রকৃতিও কেমন যেনো মান্ধাতামলের। নতুন কিছু ভাবা উচিত।
পরিশেষে মোশারেফা মিশুর মুক্তি চাই।
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০
কৌশিক বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য। নোটেড।
২|
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৯
স্বাধীনতার বার্তা বলেছেন: প্লাস
৩|
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
গৌতম রায় বলেছেন: পলিটিক্যাল এজেন্ডা থাকতে হয় বলে যারা বলে 'আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না' তাদের মুখে লাত্থি মারলেন! রাজনীতি জিনিসটাকে এড়িয়ে যাওয়াটা তো ফ্যাশন হয়ে যাচ্ছে, সেখানে শেষ প্যারাটি খুবই গুরুত্বপূর্ণ।
৪|
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭
তাহ্িনয়া বলেছেন: mobile thekey plus dewa jacchey.
plus dilam
৫|
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৮
তাহ্িনয়া বলেছেন: mobile thekey plus dewa jacchey.
plus dilam
৬|
২২ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৮
মুর্খমানব বলেছেন: মিশু কেও এই সরকার জামায়াত ট্যাগিং দিছে। কি কইবেন কারে? আপ্নেরা গবেষনা করতে থাকেন। আর আমরা রাজপথে প্রতিবাদ করতে থাকি। কিন্তু কিছু কি হবে? মালিক পক্ষ সরকারের সাথে আতাত করে শ্রমিকদের পক্ষে কিছু বলত যারা তাদের কে আজ এই অবস্থা করে রেখেছে। সরকার একদিন জনগনের হবে সেই আশায় থাকলাম।
৭|
২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২১
কনফ্লিক্ট বলেছেন: কৌশিক দা, শুভেচ্ছা নিবেন। পরসামাচার এই যে, আপ্নি যে ইদানিং পলিটিকাল মুভমেন্টে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার বিচিত্র ধারণা নিয়ে কাজ কর্তাছেন, আই মিন ডাইনামিক্স অনুসন্ধানে চেষ্টা কর্তাছেন তা জেনে আগ্রহী হলাম। এই দুটো লিংক আপনার আগ্রহের আগুনে ঘি দিলে ভালো লাগবে। ধন্যবাদ।
১) বহি:স্কার-শোকজ-মামলাকে উপেক্ষা করে বর্ধিত বেতন-ফি বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তাল সময়গর্ভ থেকেও লাইভ ব্লগিং ।
২) চট্টগ্রাম সিইপিডেজে শ্রমিক বিক্ষোভে পুলিশি হামলা; প্রথাগত 'গণমাধ্যম'র বাইরে একটি ব্লগ প্রচেষ্টা। প্রথাগত গণমাধ্যমের বাইরে ব্লগ প্রতিনিধির লাইভ সংবাদের সর্বশেষ আপডেটে বিক্ষোভস্থলের পাশে থেকেই ব্যতিক্রমী ব্লগ রোজনামচা ।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৬
কৌশিক বলেছেন: থ্যাংকস কনফ্লিক্ট। এটা নিঃসন্দেহে ঘি ঢেলেছে। একটা পোস্ট সম্ভবত আগে পড়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় এসব তথ্যের স্প্রেডিং আউট কিভাবে হতে পারে...মানে এক্টিভিজম সেটা বের করার জন্য এমন পোস্টগুলোকে আমি নতুন একটা কাঠামো বা ফর্মেটে রূপ দেয়ার চেষ্টা করছি। দেখা যাক...সামনে হয়তো এক্সপেরিমেন্টগুলা নতুন কিছু ধারণা দিবে।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৮
রবিনহুড বলেছেন:
প্রায়ই শুনি এই সব মানব বন্ধনের গেলে নাকি আজকাল পেমেন্টও করে। আজকেরটাও তে কি সেই রকম কিছু ছিল? নাকি শুধু আদর্শ ধুয়ে পানি খেতে হয়েছে?
কাকরাইলের কাছাকাছিইতো মগবাজার ওদের পেমেন্ট নাকি সবচে বেশী? এই ব্যপারে কিছু জানেন নাকি?