নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াসিন কবির

আমার সম্পর্কে আমি তেমন কিছু জানিনা । তবে অনেকের কাছে আমি ভালো ,আবার অনেকের কাছে ফালতু বলে পরিচিত। অনেক কিছু করার চেষ্টা করি। কিছু হয় কিছু কিছুটা হয়ে থেমে যায়। হওয়া এবং না হওয়ার মাঝেই আমাদের জীবন। চাইলে ঢু মারতে পারেন:

ইয়াসিন কবির › বিস্তারিত পোস্টঃ

মেস জীবনে খাওয়াটা সমস্যা! চলুন কিছু সহজ রেসিপি দেখি। ( রসমালাইও বানানোর চেষ্টা করি )

৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

মেস জীবনটা ভালোই যন্ত্রনার। খাওয়া দাওয়ার কোন আগা-মাথা নেই। কোনদিন যদি খালা না আসে তাহলে যন্ত্রনার কোন শেষ নেই। তাই আমরা যারা মেসে থাকি সবারই টুকটাক কিন্তু রান্না পারতে হয়। অবশ্য সবাই কিছুনা কিছু শিখে যায়। এই যেমন ভাত রান্না আর ডিম বাজি। এইটা হল মেসের প্রধান খাবার। আর এর সাথে যদি ডাল থাকে তাহলে আর কোন কিছুরই দরকার নেই।



আমার কিছু বন্ধু মিলে রেসিপি এর ওয়েবসাইট । দেখে ভাবলাম যে দেখি আমিও কিছু শেয়ার করি। রসমালাই এর রেসিপি ওখান থেকেই পেলাম। ;-)



যাই হোক কিছু শুরু করি চলুন।

আপনারা চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিন এখান থেকে। তাহলে পরেও দেখতে পাবেন। আরও অনেকগুলো সহজ ও মজার রেসিপি পাবেন। :-)



প্রথমেই ডাল রান্না শিখা যাক। এটি হলে আর কিছুরই দরকার নেই।


উপকরণ:

১। মসুর ডাল ১ কাপ।

২। তেল ২ টেবিল-চামচ। হলুদ এক চিমটি। রসুনবাটা ১ চা-চামচ করে। তবে না বেটে দিলেও সমস্যা নেই।

৩। কাঁচা মরিচ, ধনেপাতা । লবণ স্বাদমতো।

৪। পেঁয়াজের কুচি।



প্রণালি: খুবই সহজ। ডাল ভালো করে ধুয়ে নিন। এরপর পরিমানমত পানি দিয়ে ( ৩-৪ গ্লাস ) চুলায় বসিয়ে দিন। একইসাথে হলুদ, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে বসিয়ে দিন। পরিমানমত লবন দিন। কিছুক্ষন পর পর নেড়ে দিন। নয়তো ডাল সব শেষ। তারপর যখন দেখবেন ডাল সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর কালার আসছে তখন ধনেপাতা দিয়ে দিন। না থাকলে সমস্যা নেই।



এখন চুলা থেকে নামান। এইবার একটা কড়াইতে তেল গরম করুন। তেলে রসুন দিয়ে দিন। কিছুক্ষন নেড়ে এই তেল ডালে দিয়ে দিন। ব্যাস রান্না শেষ। :-)



আমার আবার মিষ্টি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে রসমালাই। চলুন এটাও বানানোর চেষ্টা করি।

আপনারা চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিন এখান থেকে। তাহলে পরেও দেখতে পাবেন। আরও অনেকগুলো সহজ ও মজার রেসিপি পাবেন। :-)



উপকরণঃ

১ লিটার দুধ

১ কাপ লেবুর রস

২ কাপ চিনি

১/২ কাপ বাদাম চূর্ণ



প্রণালি:

প্রথমে একটি পাত্রে অর্ধেক দুধ নিয়ে চুলায় বসিয়ে হালকা তাপ দিন।তারপর চিনি ঢালুন এবং নাড়ানি দিয়ে আস্তে আস্তে নাড়ুন।যখন মিশ্রণটি ঘন হয়ে দুধের পরিমাণ কমে যাবে এবং কিছুটা বাদামী রঙ ধারণ করবে তখন মিশ্রণটি নামিয়ে ফেলুন।

বাকি অর্ধেক দুধ অন্য একটি পাত্রে নিয়ে সে সাথে কিছু পরিমাণ লেবুর রস যোগ করুন।কিছুক্ষণ অপেক্ষা করুণ।কিছু সময় পর দেখবেন যে দুধ ছানা হয়ে গেছে।একটি পরিষ্কার কাপড়ে ছানা মুড়িয়ে চাপ দিয়ে পানি সরিয়ে নিন।পানি ছাড়া ছানাগুলো দিয়ে পেস্ট তৈরি করুন এবং সেইগুলো দিয়ে গোলাকার মিষ্টি বা যে আকারে আপনি তৈরি করতে চান সে আকারে ছানার মন্ড তৈরি করুন। মন্ডগুলো ফ্রিজে ২০ মিনিট রাখুন।ফ্রিজ থেকে বের করার পর মন্ডগুলো আগের তৈরি ঘন দুধের মিশ্রণে ডুবান।এর উপর বাদাম ছড়িয়ে দিন।

পুরো মিশ্রণটি ফ্রিজে রাখুন এবং পরে বের করে অতিথিদের পরিবেশন করুন।



ধন্যবাদ আপনাদের সবাইকে। :-)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩০

সুদীপ্ত কর বলেছেন: আমি পানি গরম করতে পারি :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ইয়াসিন কবির বলেছেন: :) :)

২| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪০

পৌরাণিক খড়গ বলেছেন: Amio pani siddho korte pari...

৩| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪০

পৌরাণিক খড়গ বলেছেন: Amio pani siddho korte pari...

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

ইয়াসিন কবির বলেছেন: :) :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩১

টুকরো কাগজ বলেছেন: মেস লাইফ এ এসে ভাত, ডাল, সবজি, মাছ সব কিছুই রান্না করা শিখতে হয়েছে। :) :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ইয়াসিন কবির বলেছেন: ঠিক ভাই। আমার একই অবস্থা। :-(

৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই বিদেশে এসে একটা উপকার হয়েছে যে বিরিয়ানী,পোলাও,রেজালা,মিষ্টি,সিংগারা,সমুচা এসব রান্না এখন ডাইলভাত এর মতন সহজ লাগে :)

তবে বাংলাদেশের মেসের ছেলেদের অনেক কাজে আসবে এ ধরনের পোস্ট।পোস্টে ভালোলাগা এবং শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

ইয়াসিন কবির বলেছেন: ধন্যবাদ আপনাকে। কাজে লাগলেই হলো। তবে রান্না করাটা মোটেও সুখকর লাগেনা আমার কাছে। ভালো থাকবেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩০

নিওফাইটের রাজ্যে বলেছেন: কেমন আছেন ইয়াসিন ভাই? রেসিপিটা ট্রাই করতে হবে B-)

++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ইয়াসিন কবির বলেছেন: ভালো আছি নিও। তুমি আছো কেমন? ট্রাই করো। কোথায় ভর্তি হলে তুমি?

৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

বাবু পাগলা বলেছেন: ভাই তো সিদ্দিকা কবির রে ফেল বানাইলেন।

টিভির পর্দায় দেকতাম চাই আপনেরে :P :P :D :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.