নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুম

নিষণ্ণ বেদন

... এখন স্বপ্#339;

নিষণ্ণ বেদন › বিস্তারিত পোস্টঃ

এক ক্ষুদে মাঝির গান :: আমি এ পতে যকুনি যাই, মাজে মাজে একটি মিয়ে দেকতে পাই...

০৬ ই মে, ২০০৯ রাত ৯:২৯

এই গানটির নাম হলো - "একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে"।

আসল গানের ভিডিওটি আমার একদমই ভালো লাগেনি। বোরকা পরা একটা মেয়ের হাঁটুর কাছে কাপড় তুলে নর্তন-কুর্দন দেখতে কি ভালো লাগে? তাও যদি ব্যাপারটা একটু "শৈল্পিক" হতো তো একখান কথা ছিলো। :P



গতকাল কোন এক ব্লগে এই গানটিকে উপলক্ষ্য করে বোরকা নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ বিজ্ঞ আলোচনা করতে দেখলাম বলগারদের। তখনই হঠাৎ এই পিচ্চির কথা মনে পড়ে গেল। ভাবলাম শেয়ার করি।



এই পিচ্চি-র গাওয়া ভার্শনটা দেখতে+শুনতে আমার বেশ মজা লেগেছে। আমার এক প্রাক্তন সহকর্মী কিছুদিন আগে রাজশাহী বেড়াতে গিয়েছিলো। ওখানকার কোন এক পুকুর বা দীঘিতে নৌবিহারে গিয়ে নৌকার মাঝির এই ক্ষুদে সহকারীর সাথে দেখা। বিশেষভাবে অনুরোধ করার পর তিনি একটি গানাংশ গেয়ে শোনান এবং তার ভিডিওটি রেকর্ড করা হয়। :)











কেউ যদি এই পিচ্চিকে পেলাস দিতে চান তো এখানে যেতে পারেন:

http://www.youtube.com/watch?v=gAWt0o-omA4



বি: দ্র: ভিডিওটি এর মালিকের পূর্বানুমতিক্রমেই প্রকাশিত হলো :p



========================================



... "এ পতে যকুনি" শুনে "পথ"-এর কথা ভাবতে ভাবতে একটা গানের কথা মনে পড়ে গেলো। আমার খুব প্রিয় ...



আজ আবার সেই পথে দেখা হয়ে গেল,

কত সুর, কত গান মনে পড়ে গেল,

বলো, ভালো আছো তো?

বলো, ভালো আছো তো?



ক'দিন আগে এমন হলে,

ক'টা দিন আরো বেশি পেতাম!

আরো আকাশ, আরো বাতাস,

লিখে দিত তোমারই নাম।



শুধু আমি নয়, ওরা সবাই,

ডেকে ডেকে, বলে বলে যেত,

বলো, ভালো আছো তো?

বলো, ভালো আছো তো?



জানি তোমায় আপন ভাবার

কোন অধিকার নেই যে গো আর।

এও জানি দেখা হওয়াই,

কত বড় ভাগ্য আমার।



শুধু বলো আজ আমায় ভুলে,

সুখী তুমি হয়েছ কতো?

বলো, ভালো আছো তো?

বলো, ভালো আছো তো?



আজ আবার সেই পথে দেখা হয়ে গেল,

কত সুর, কত গান মনে পড়ে গেল,

বলো, ভালো আছো তো?

ভালো আছো তো?

ভালো আছো তো?

বলো, ভালো আছো তো?



(অবশ্যই ইন্দ্রানী সেনের গাওয়া ভার্সানটা)



... নাহ! গানটা শুনে মনটা আবার বিষণ্ণ হয়ে গেলো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৯

সোজা কথা বলেছেন: পরের গানটির জন্য আপনাকে

++++

গানটি মান্না দে গেয়েছেন আগে। ইন্দ্রানী সেন পরে গেয়েছেন। কিন্তু মান্না দের সেই অসাধারণ গায়কির মত পরিস্ফুটিত হতে পেরেছে বলে মনে হয় না ।

http://tinyurl.com/aj-abar-manna

-
প্রথম গানটি একটি অশ্লীল এবং রুচিহীন পর্যায়ের গান। যদিও ভিডিওর ক্ষুদে মাঝিটি ভাল গেয়েছে কিন্তু তবুও তাকে গাইয়ে ভিডিওটা ভাল লাগছিল না ।আমি জানি এটাকে সরল হিউমার হিসেবে না নেয়ার কারণ নেই। আমার মনে যাচ্ছিল, একটি ভিডিও দেখেছিলাম যেখান লালনের মাজারের এক দরিদ্র ফকির কে গান গাওয়াচ্ছে একদঙ্গল শহুরে পোলাপান এবং ভিডিও করেছে ...যেন বাউল চিড়িয়াখানায় দেখতে যাওয়া মর্কট। এখানে তুলনাটা ঠিক হলনা । তবু বললাম।

০৬ ই মে, ২০০৯ রাত ১১:০২

নিষণ্ণ বেদন বলেছেন: এটা মান্না দের গান সেটা জানতাম তবে তাঁরটা আগে শুনিনি। আপনার দেয়া লিংকে গি্যেই প্রথম শুনলাম। দারুণ! ধন্যবাদ লিংকটা দেয়ার জন্য। আমি ইন্দ্রাণী সেন ছাড়াও আরো একজনেরটা শুনেছি, কার জানি না। তবে, সেটা ভালো লাগেনি।

আর হ্যা্ঁ, ১ম গানের আসলটি অবশ্যই রুচিহীন সে ব্যাপারে আমার দ্বিমত নেই। তবে, ক্ষুদে মাঝিরটা সরল হিউমার হিসেবেই নিবেন আশা করি। :)

২| ০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৯

খলিল মাহমুদ বলেছেন: চমৎকার। একেই খুঁজছে ব্লগাররা।

০৬ ই মে, ২০০৯ রাত ১১:০৯

নিষণ্ণ বেদন বলেছেন: ও ভাই!
কী চমৎকার?
কাকে খুঁজছে?
ঠিক বুঝলাম না।
একটু বুঝায়ে ক'বেন? :(
যাই হোক, মন্তব্যের জন্য ধনিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.