নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন কি যে চায় বলনা!!

বহুদিন হয়না নতুন কিছু লেখা

কুমার মিজান

আমি বলে কিছু নাই আমরাই "আমি"

কুমার মিজান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার পরিসংখ্যান, কিঞ্চিত রম্য!!!!:D মানে রিয়েল লাইফ জোকস!!

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

ব্লগার পরিসংখ্যান



পোস্ট করেছেন: ১২টি

মন্তব্য করেছেন: ৮৯টি

মন্তব্য পেয়েছেন: ৮৯টি

ব্লগ লিখেছেন: ৩ মাস ৩ সপ্তাহ

ব্লগটি মোট ১৪৯৯ বার দেখা হয়েছে



হ্যা এটা আমার নিজের ব্লগ পরিসংখ্যান। আর মাত্র একজন পাঠকই পারেন আমাকে ১৫০০ পাঠকের মাইলফলকে নিয়ে যেতে! আর আমার কিছুদিন আগের একটি পোষ্ট "নতুন ব্লগার! টার্গেট ১০০ কমেন্ট আর ১০০০পাঠক!!" সার্থক হতে যাচ্ছে মাত্র ১১ টি কমেন্ট এর কল্যানে। তবে কিনা একটা লেখা নয় আনলাকি থার্টিন তম পোষ্টের মাধ্যমেই হয়ত নিষ্চিত হবে সেটা। আপনি এগিয়ে আসুন আমিও পিছিয়ে থাকব না। গ্যারান্টেড!!!!!

কি? মজা পাইলেন কই? আসেন এবার আপনারে একটু রিয়েল লাইফ মজার রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি...

>> সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরতেই আমার তিন বছরের ছেলে বলল- বাবা জানো আম্মুর বিয়ে!!! আমিতো হতবাক পোলা বলে কি এটা!! জিগ্যাইলাম কোথায়? ও বলল- টিভিতে! "মানে ওর আম্মুর গায়ে হলুদের ডিস্ক টিভিতে দেখে ধারনা হয়েছে ওর আম্মুর বিয়ে!!" যাই হোক বুঝতে পেরে আবার বললাম- তা আম্মুর বিয়ে তো বুঝলাম তুমি আমার বিয়ে দেখছ? পোলা আমার চোখ বড়বড় করে বলে কিনা- আব্বু তুমিও বিয়ে করছ!!!;)



>> বাইরে কড়া রোদ খাঁ খাঁ দুপুর পোলার আব্দার বাইরে ঘুরতে যাবে। বললাম বাবা বাইরে অনেক রোদ এখন যাওয়া যাবে না। পি্চ্চি বলে কিনা- "বাইরে রোদদ, ছাতা নাও.." বলেন তিন বছরের পোলা এইটাও বোঝে ছাতা নিয়ে রোদে যাওয়া যায়!!!

>> বাসায় ফোন দিলে পোলা আমার ওর আম্মুকে জিগায়- কে আব্বু? আমাদের বাপ-ব্যাটার আবার গলায় গলায় ভাব। ইটিশপিটিশ কথা হয় টুকটাক ও আমার মত প্রশ্ন করে আমি ওর মত করে জবাব দেই তো আজ কিছুতেই কথা বলবে না দুকানে আঙ্গুল দিয়ে রাখছে কিছু শুনবেনা। আমি তো জানি কোন দেবতা কি পুজায় তুষ্ট বললাম আব্বু বল কিনছি একটা লাল বল বিরাট বড়!! পোলা কান থেকে আঙ্গুল সরিয়ে জিগ্যায় কত বড়? হ্যানত্যান... হৈয়া গেল কথা শুরু। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: হা হা তোমার বাবুটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভাইয়া!:)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

কুমার মিজান বলেছেন: অনেক দিন পরে তোমার কমেন্ট পেলাম আপু। তোমাকে অলওয়েজ অনলাইনে পাওয়া যায় বাট আমার মন্দ কপাল আমার ব্লগে পাই না। আজ পাইছি। অনেক ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

আপেক্ষিক বলেছেন: মজা পেলাম। আপনার পোলাকে দেখতে মঞ্চায়। ভাল থাকবেন

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

কুমার মিজান বলেছেন: ভাবছি ওর ছবি দিয়ে একটা ছবির পোষ্ট দেব সামনে। অনেক ধন্যবাদ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

গান পাগলা বলেছেন: মজা পেলাম। আপনার পোলাকে দেখতে মঞ্চায়।
ছেলের ছবি থাকলে দেন।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

কুমার মিজান বলেছেন: ছবি দিছি। ধন্যবাদ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: আরে তোমার ব্লগে সব সময় আসি ভাইয়া মানে তোমাকে দেখলেই তবে সব পোস্টে আমি কমেন্ট দিতে পারিনা মানে যেসব পোস্ট আমি বুঝিনা সেসবে।:(

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

কুমার মিজান বলেছেন: ধন্যবাদ আপু।

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমার ও আপনার পোলার ল্যাহান পোলা আছে যে কিনা তার মার চাইতে আমাকে বেশী ভালবাসে।


আপনার ছেলের জন্য শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

কুমার মিজান বলেছেন: আপনার ছেলের জন্যও শুভ কামনা রইল।

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

কুমার মিজান বলেছেন: দিয়া দিলাম পোলার ছবি। :)

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: হুম চোখ গুলো দেখেই বোঝা যাচ্ছে মহা ইনটেলেকচুয়াল হবে!:)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

কুমার মিজান বলেছেন: ধন্যবাদ আপু।

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনের পোলাতো চোখে মুখে কথা কয় ! মনে লয় এহনই বল্গাইবো !!! :-B :-B :-B

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

কুমার মিজান বলেছেন: তা যা বলেছেন!! :)

৯| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কয়েস সামী বলেছেন: পোলাতো দেখি চোখে মুখে কথা কয়। অনেক মাইয়া পটাইবো কইলাম!

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কুমার মিজান বলেছেন: বাপকা বেটা!!! ;)

১০| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

কষ্টবিলাসী বলেছেন: পোলা আমার চোখ বড়বড় করে বলে কিনা- আব্বু তুমিও বিয়ে করছ!!!

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কুমার মিজান বলেছেন: :D :D :D

১১| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: আব্বু তুমিও বিয়ে করছ!!

কান থেকে আংগুল সরিয়ে আবার জিজ্ঞেস করে কত্ত বড়....কি মিষ্টি :)

অনেক অনেক আদর বাবুটার জন্যে :)

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

কুমার মিজান বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার প্রোপিকটাও দারুন। :)

১২| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহা. . ভালোই মজা লাগলো :)

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

কুমার মিজান বলেছেন: মজা পাইছেন এই জন্য ভাল লাগছে। আসলে বাচ্চারা সবাই খুব মজার হয় ওদের কোন তুলনা হয়না। এক ঝটকায় সব ভুলিয়ে দিতে পারে। বাচ্চাদের ভালবাসুন। ভাল থাকবেন। ধন্যবাদ।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:০৮

পারভেজ রানা বলেছেন: মোচৎকার...চমৎকার....

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

কুমার মিজান বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D

আপনার ছেলে তো অনেক পাকনা

আপনার ছেলের জন্য শুভকামনা

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

কুমার মিজান বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

মহিদুল বেস্ট বলেছেন: আব্বা আম্মুর বিয়া

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

কুমার মিজান বলেছেন: :D :D

১৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: বাবা-ছেলের গল্প ভাল লেগেছে । দুজনের জন্য শুভকামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১

কুমার মিজান বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

সাদাকালো টেলিভিশন বলেছেন: বাবা ছেলের জন্য শুভকামনা রইলো :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

কুমার মিজান বলেছেন: ধন্যবাদ। :)

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: বাবা-ছেলের গল্প ভাল লেগেছে । আরো জানতে মন চায়। ক্যারি করেন প্লিজ। +++

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

কুমার মিজান বলেছেন: বুঝে বলছেন তো!! সব দিলে তো মহা হিস্টরি হইয়া যাবে!!!

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: আপনার ছেলের জন্য শুভেচ্ছা। আর আপনার জন্য ধের্য্য। কারণ আপনার ছেলের কথা শুনতে হবে........তার আবার যুক্তিতে পিএসডি আছে!! !:#P =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

কুমার মিজান বলেছেন: দারুন বলেছেন। আজ সে কিছুতেই আমাকে কাজে বেরুতে দিবে না, তো বললাম বাবা তোমার জ্ন্য একটা হাতির বাচ্চা অর্ডার দিছি, না গেলে তুমি তো হাতির বাচ্চা পাবা না। বলে কিনা- কি হাতি? বলি- ছোট হাতি, বাচ্চা হাতি।, বলে- কামড় দেয়? বলি- না ছোট তো, দাত নাই।, বলে- দাত নাই! কি দিয়া খায়? বলি- দুধ খায়, দুধ খাইতে দাত লাগেনা...!!!?? ওকে কোন রকমে ওর মায়ের হাতে তুলে দিয়া দে ছুট!!! বাচোয়া!! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.