নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লালনীলগল্প

\nঘরে ফি-রবো না,ঘরে ফেরার কিছু নেই।...রাখবো না ধরে যে আর ধরে রাখার কিছু নেই..

লালনীলগল্প › বিস্তারিত পোস্টঃ

সঞ্জীব'দা তোমায় জানাই বিনম্র শ্রদ্ধা .....

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

বাস্তবতা আর ব্যস্ততার চাপে পড়ে ভুলেই যাচ্ছি আগে কেমন ছিলাম, কেমন করে সময় কাটত, কেমন করে আড্ডা দিতাম, কেমন করে হাসতাম, কেমন করে নিজেকে ভাসিয়ে দিতাম আনন্দের স্রোতে দুঃখকে ভুলে---------, সত্যি ভুলে যাচ্ছি সব।। অনেক দিন পর সময় আর ব্যস্ততার চাপে যাদের মনে পড়লেও মনে করার সময় হয়ে ওঠে না তাদের ই মধ্য থেকে আমার এক বন্ধুর মেসেজ পেলাম।। সঞ্জীব'দার একটা গানের লাইন।। যার গান ঝুপড়িতে বসে বা ঝাউতলায় বসে, বা আমাদের সেই প্রিয় শাটলে চড়ে বেসুরো গলায় গান গাওয়ার সেই কি চেষ্টা। কত স্মৃতি জড়িয়ে আছে সঞ্জীব'দার গানের সাথে। জানি আমরা আমাদের সাথে যোগাযোগ করার সময় পাই না তবে দাদার চলে যাওয়ার এই দিনটাকে আমরা কেও ভুলে যাইনি,মনে আছে বলেই মেসেজ পেলাম।। দাদা তোমায় আমরা কখন দেখিনি শুধু তোমার গান শুনেছি।।আর তোমার গান ই আজ ও আমদের শত ব্যস্ততার মাঝে সবাইকে এক করে রেখেছে...মনে করিয়ে দিয়েছে আমাদের সেই সুন্দর দিন গুলোর কথা।। দোয়া করি আল্লাহ যেন তোমাকে অনেক অনেক ভাল রাখে। তুমি বেঁচে থাকবে আমাদের মাঝে যত দিন আমরা আছি।

https://www.youtube.com/watch?v=sSjtxrRGT-k

https://www.youtube.com/watch?v=kVKonFM9xrM

https://www.youtube.com/watch?v=XdS8PQhoZfk

https://www.youtube.com/watch?v=eJkLwizTSkI

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

রাজুমেহদী বলেছেন:
সঞ্জীব'দা বেঁচে আছে ,সঞ্জীব'দার' গানের মাজে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.