নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।।

হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও- আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংসও হতে চাইনা । আমি চাই আমার মত থাকতে ।।

এম এ লতিফ লিমন

পৃথিবীটা সত্যের উপর প্রতিষ্ঠিত । তাই সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করি । খুব সহজ জীবন ধারনের চেষ্টা করি । জানিনা কতদিন এইভাবে টিকতে পারব । কথায় আছে, "হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও ।" কিন্তু আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংস হতেও চাইনা ।

এম এ লতিফ লিমন › বিস্তারিত পোস্টঃ

ক্যাম্পাস

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

ক্যাম্পাস নাম শুনলেই আসে মনে একটা ভয়,

হোকনা সেটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ।

শত নেতার বুলিতে ভাই হরেক রকম নীতি,

রাজনীতির নামে চলে কুখ্যাত-কুনীতি ।

কলম ছেড়ে হাতে ধরে রামদা, হকিস্টিক,

এই রাজনীতিকে দিই আমরা ধিক শত-ধিক ।

দলে দলে করে শুধু ধাওয়া পাল্টা ধাওয়া,

আরও হয় এরই মাঝে উত্তম-মাধ্যম খাওয়া ।

নানা কর্মসূচি দেয় তারা দিনে দশবার,

ক্লাস পরীক্ষা হয়না তাই ভোগান্তি সবার ।

অবৈধ অস্ত্রের মহড়া দেয় ছাত্রনেতারা,

গুলিবিদ্ধ হয় শুধু আবুবকর, মহিউদ্দিনেরা ।

গাঁজা, হিরোইন, ফেনসিডিল অ্যাভাইলেবল হেয়ার,

ধ্বংসের দিকে যাচ্ছে জাতি কেউ করেনা কেয়ার ।

চর দখলের মত তারা করে হল দখল,

তারাই করে আধিপত্য যারা যত সবল ।

সাবাশ! তোমরা ছাত্রনেতারা করেছ কাজের কাজ!!

শিক্ষক হয় তালাবদ্ধ, নেই তোমাদের লাজ ?

ছিঃ ছিঃ লজ্জা করেনা, এই তোমাদের নীতি ?

শেখনি তোমরা ঊনসত্তর, বায়ান্ন থেকে একটুকুও রাজনীতি ?

আজ আমরা শপথ করি হাতে রেখে হাত,

মনুষ্যত্বে দূর করবো আমাবস্যা রাত ।

চাইনা আমার কাম্পাসে অরাজকতা ও সন্ত্রাস,

ক্যাম্পাস হোক মেধাবীদের শান্তির বসবাস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.