নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।।

হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও- আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংসও হতে চাইনা । আমি চাই আমার মত থাকতে ।।

এম এ লতিফ লিমন

পৃথিবীটা সত্যের উপর প্রতিষ্ঠিত । তাই সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করি । খুব সহজ জীবন ধারনের চেষ্টা করি । জানিনা কতদিন এইভাবে টিকতে পারব । কথায় আছে, "হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও ।" কিন্তু আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংস হতেও চাইনা ।

এম এ লতিফ লিমন › বিস্তারিত পোস্টঃ

“বাচ্চু রাজাকার এবং কিছু ব্যাঙ্গ ছড়া”

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

“বাচ্চু বাচ্চু ডাক পারি

বাচ্চু মোদের কার বাড়ি

আয়রে বাচ্চু দেশে আয়

বাঁচার তোর আর সময় নাই ।”





“আম পাতা জোরা জোরা

বাচ্চু এবার চড়বে ঘোড়া

ওরে সাইদী সরে দাড়া

আমি যাব আগে মারা

ফাঁসির রায় দিয়েছে

পাপের বিচার হয়েছে ।”





“আইরে আয় টিয়ে

বাচ্চু ধরব কি দিয়ে ?

র‍্যাব, পুলিশ খুঁজছে ভীষণ

ধরবে বাচ্চু একটাই মিশন

ওরে বাচ্চু ধরা দে

তিরিশ লাখ শহীদকে শান্তি দে ।”





“নতুন নতুন রাজাকাররা জোট বেঁধেছে

বাচ্চুকে বাঁচাবে বলে ফন্দি এঁটেছে

ফন্দিগুলো কাজ করেনি

ভেস্তে গিয়েছে

এটা শুনে বাচ্চু মিয়া স্ট্রোক করেছে

ঊঃ বড্ড লেগেছে...”





“ঐ দেখা যায় পাকিস্তান

ঐ তালেবানের গাঁ

ঐখানেতে বাস করে বাচ্চু নামের ছাঁ

ঐ বাচ্চু তুই আসবি কি ?

ফাঁসির দড়ি পড়বি কী ?

একবার শুধু আয়,

দেখনা তোকে জনগনে-

কেমন করে খায় ।”

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

শান্তা273 বলেছেন: :P :P :P =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

এম এ লতিফ লিমন বলেছেন: :) :) :)

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা চরম B-) B-) B-) :D

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

এম এ লতিফ লিমন বলেছেন: ধন্যবাদ :p :)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

এম এ লতিফ লিমন বলেছেন: ইয়েচ.।.।.।.।.। :)

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

রুদ্র মানব বলেছেন: জাস্ট অওচাম :D

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

এম এ লতিফ লিমন বলেছেন: হয় হয় অওচাম :) :)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আয়রে বাচ্চু দেশে আয়
বাঁচার তোর আর সময় নাই ।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

এম এ লতিফ লিমন বলেছেন: ইয়েচ, টাইম ইজ আপ :) :)
:)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: :D :D :D

অনেক মজা পেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

এম এ লতিফ লিমন বলেছেন: আমিও পাইছি.।.। :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

আহসান২০২০ বলেছেন: ওরে কাগু। হাডাই হালাইচেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

এম এ লতিফ লিমন বলেছেন: ইতা কিতা কও বা ! কুইন্দা ফাডাইলাম ? ফাদডানির স্কোপ নাই বা! বেটায় তো হালাইছে .....। :) :)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালৈ হইছে , তবে অনেকটু ভালো করা যেতো ।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

এম এ লতিফ লিমন বলেছেন: ধন্যবাদ । নেক্সট টাইম চেষ্টা করবো .। :)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

চারশবিশ বলেছেন: আয় ছেলেরা আয় মেয়েরা
বাচ্চুকে দেখতে যাই
জুতার মালা গলায় দিয়ে
ফাঁসিতে ঝুলাতে যাই

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

এম এ লতিফ লিমন বলেছেন: যথার্থই বলিয়াছেন মহাশয়....... :) :) :)

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

মিলটন বলেছেন: আমার ৯ নং কমেন্টেটা মুছে ফেললেন কেন? আমি প্রমাণ দিয়েছি যে আপনি আমার ষ্ট্যাটাস নকল করে ছড়া লিখেছেন এইজন্য? কারো কিছু নিলে জানিয়ে নিতে হয়। না হলে সেটাকে চুরি বলে। আমার কমেন্ট দেবার পর পরই আপনি পোষ্ট মূল পাতা থেকে সরিয়ে নিলেন। নিজে চোখ বন্ধ করলেই ভাববেন না যে কেউ আপনাকে দেখছে না।

আপনার এই ব্লগটি দেখাযাচ্ছে মাত্র কয়েকদিনের। কিন্তু আপনি পুরাতন কেউ যিনি আরেটি নিক ব্যাবহার করে এগুলো করছেন।

যদি আপনার সাহস থাকে তো আমার এই কমেন্টটি রেখে। তার জবাব দিন। আর সাহসী না হলে মুছে ফেলেন। আপনার উপরে আমার নজর থাকবে। আপনি একজন কাপুরুষ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

এম এ লতিফ লিমন বলেছেন: Vai milton, ami dukkhito apnar kase. Ami mobile er maddhome apnar ager comment ta dekhecilam. Mobile _er "muche felun" button ta vulkrome press lege gece. Ami shathe shathei cancel diyecilam kintu unfortunatly apnar comment ta muche gece. Kintu ami eta chaine.
Apni kisu part nicen bole ami kissu mone korinai, borong khushi hoice.
Ami abaro dukkhito.

N.B. ai comment ta mobile_a likhlam. Amar mobile_a bangla lekha jaina. Tai kosto kore 1tu bujhe niben.

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

এম এ লতিফ লিমন বলেছেন: Milton vai, ami kapurush na. 1jon supurush. R supurush rai nijer vul shikar kore...
Plz...don't missunderstand me

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

এম এ লতিফ লিমন বলেছেন: হ্যাঁ, ভাই আমি নতুন ব্লগার । তাই একজন নতুন ব্লগার হিসাবে আমি আশা করবো, আপনারা সবাই আমকে সহযোগিতা করবেন ।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

মিলটন বলেছেন: আপনি কেন দুঃখিত? আমার কমেন্ট মুছে ফেলার জন্য? না, আমার ষ্ট্যাটাসটি সোর্স উল্লেখ না করে কপি করার জন্য? প্রশ্ন থাকলো আপনার কাছে।

আপনি বলছেন আপনার মোবাইলে বাংলা লিখা যায় না। ভালো। আমার যতদুর মনে পড়ে খুব সম্ভবতঃ আমি প্রথম কমেন্টটি করেছিলাম ১১.০৩ মিনিটে। আর আপনি আপনি তখন অনলাইনে ছিলেন। আপনি ১১.০২ মিনিটে ৮ নং কমেন্টের উত্তর দিচ্ছিলেন এবং সেটা বাংলায়। তারমানে ব্লগ তখন ব্যাবহার করছিলেন পিসিতে, মোবাইলে নয়। এটাও আপনি মিথ্যা বলেছেন।

এবার আসি "পাট" নেয়া প্রসঙ্গে। কোনটা পাট নেয়া? আপনি যে কাজ করেছেন সেটা বলাটাকে পাট বলছেন? যদি না হয়ে থাকে তবে সেটা কোনটা?

তবে আপনি নতুন কি পুরাতন সেটা খুব একটা জরুরী বিষয় না। যদিও আপনি বলছেন আপনি নতুন ব্লগার, সেক্ষেত্রেও আপনি বোধহয় সত্য বলেননি। তবে আপনার প্রসংসা করতে হয় কারণ ৫ দিন ৫৫ মিনিট বয়সী কোন ব্লগার এত তাড়াতাড়ি ব্লগের সব বিষয়কে এডাপ্ট করতে পারে না। না কখনই পারে না। আবারো বলছি কখনই পারে না। আপনি আপনার প্রথম পোষ্ট থেকে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এটা ভালো।

"সুপুরুষরাই নিজের ভুল স্বীকার করে"। নিজের দেয়া সার্টিফিকেটের কোন মূল্য নাই।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

এম এ লতিফ লিমন বলেছেন: ভাই মিল্টন, আপনি পুরোপুরি আমাকে ভূল বুঝছেন । প্রথম কথা হল, আমি দুঃখিত কারণ আপনার কমেন্টা মুছে ফেলেছিলাম ।
দ্বিতীয় কথা হল, আমি মিথ্যা বলিনি । হ্যাঁ, আমি ১১:৩০ মিনিটে ৮নং কমেন্টের উত্তর দিচ্ছিলাম । কিন্তু আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার আগেই পিসি থেকে বের হয়ে গেছিলাম এবং তার কিছু পরেই আমি মোবাইল থেকে আপানার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে ভুলক্রমে মুছে ফেলেছিলাম ।
তৃতীয় কথা হল, আমি পাট নেওয়ার কথা বলিনি । আগের কথাটা খেয়াল করেন দেখেন যে, আমি বলেছিলাম কবিতার পার্ট (অংশ) নেওয়ার কথা । আপনি আমার কাছে অনুমতি চেয়েছিলেন এটার জন্য । আমি বলেছিলাম যে, আমি কিছু মনে করিনি, আমি বরং খুশি ।
চতুর্থ কথা হল, আমি ইংরেজিতে যে ২টা রিপ্লাই দিয়েছিলাম , প্রথমে তা মোবাইলেই লিখেছিলাম । কিন্তু মোবাইলে আপনাকে সরাসরি রিপ্লাই দেওয়া যাইনি । রিপ্লাই ২টা আমার কমেন্ট বক্সে ছিল । তার কিছুক্ষন পরেই আমি পিসি থেকে লগ ইন করে রিপ্লাই ২টা জাস্ট কপি পেস্ট করে আপনাকে রিপ্লাই দিছি এবং সাথে আরও ১টা বাংলা লেখার রিপ্লাই দিছি । এখন মোবাইলে আপনার কমেন্টটা দেখে আবার পিসি লগ ইন করে আপনাকে উত্তর দিচ্ছি ।
পঞ্চম কথা হল, আপনি আমাকে কাপুরুষ বলে দাবি করেছেন । কেউ এত সহজেই কাপুরুষ বনে যায়না । আমি শুধু কাপুরুষের বিপরীত শব্দটা ব্যবহার করেই আপনাকে উত্তর দিয়েছিলাম । নিজেকে সার্টিফিকেট দেওয়ার মানসিকতা নিয়ে কথাটা বলিনি ।
ষষ্ঠ এবং শেষ কথা হল, আশা করি আপনার ভূল ভেঙ্গেছে । আমি আপনার এবং অন্য সব ব্লগারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি ।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

মিলটন বলেছেন: বোধহয় সময়টা ১১.৩০ নয় বরং ১১.০৩।

যাইহোক "পার্ট নেবার" ব্যাপারটা আমার বুঝতে ভুল হয়েছে। আমি মেনে নিলাম। আমি বুঝেছিলাম আপনি অন্য ব্যাপার মিন করছেন।

আমি এত আগাতাম না যদিনা কিনা আপনার পরিস্কার জবাব পেতাম। আপনার মুছে ফেলা এবং অপরিষ্কার জবাব আমার ভালো লাগেনি, তাই এত কথা বলেছি।

যাক, আমি আর বাড়লাম না। ধন্যবাদ।

আবারো বলছি, আপনার লেখার হাত ভালো। ব্লগে এত তাড়াতাড়ি এডাপ্ট করা এত সহজ না। অনেক সময় লাগে। আপনি নির্ভুল ভাবে টাইপ করতে পারছেন এবং খেয়াল করলাম ব্লগের অনেক বিষয় আপনি রপ্ত করেছেন। ভালো। কিপ ইট আপ!!!!

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

এম এ লতিফ লিমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । :) :) :)

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

htusar বলেছেন: মজার

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

এম এ লতিফ লিমন বলেছেন: আমিও মজা পাইছি :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.