নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।।

হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও- আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংসও হতে চাইনা । আমি চাই আমার মত থাকতে ।।

এম এ লতিফ লিমন

পৃথিবীটা সত্যের উপর প্রতিষ্ঠিত । তাই সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করি । খুব সহজ জীবন ধারনের চেষ্টা করি । জানিনা কতদিন এইভাবে টিকতে পারব । কথায় আছে, "হয় মানিয়ে নাও, নতুবা ধ্বংস হয়ে যাও ।" কিন্তু আমি মানিয়েও নিতে চাইনা, ধ্বংস হতেও চাইনা ।

এম এ লতিফ লিমন › বিস্তারিত পোস্টঃ

পুঁথিতে প্রতিবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আরে...শুরু করলাম স্রষ্টার নামে প্রতিবাদের পুঁথি,

গর্ব মোদের আমরা সবাই বাঙালি জাতি ।

আরও সালাম জানাই ।

আরও সালাম জানাই... তাদের তরে শহীদ ভাই যারা,

দুই লক্ষ মা-বোন হল সম্ভ্রম হারা ।

বুকের কত কষ্ট ।

বুকের কত কষ্ট... বুঝলনারে রাজাকার বেঈমান,

পাকিস্তানে বিক্রি করল নিজের দেশের মান ।

আরও গণহত্যা ।

আরও গণহত্যা... করল তারা ধর্মের দোহাই দিয়া,

এই কথা জান নাকি তোমরা হজ্ঞল মিয়াঁ ?

আমরা সবই জানি ।

আমরা সবই জানি... কই রাখি মনের এত জ্বালা,

স্বাধীনতার পরেও তারা পাকিস্তানের শালা ।

এই শালার দল ।

এই শালার দল... রাজাকারের বিচার মোরা চাই,

ফাঁসি ছাড়া মোদের আর কোন দাবি নাই ।

বল জয় বাংলা ।

বল জয় বাংলা... নিধন কর জানোয়ার-জঙ্গি,

আগুন জ্বলে দেইখা বুকে কাদের মোল্লার ভঙ্গি ।

আরও গোলাম আজম ।

আরও গোলাম আজম... সাইদী, সাকা, বাচ্চু রাজাকার,

এই দেশটা তোদের নাকি আমার বাপ-দাদার ?

তোরা জবাব দে ।

তোরা জবাব দে... কেন করিস এত ভন্ডামি ?

ধর্ম ব্যবসা করস তোরা, জানে অন্তর্যামী ।

ওরে তোদের চ্যালা ।

ওরে তোদের চ্যালা... জামাত-শিবির করল এটা কি ?

আগুন জ্বলা বুকের মধ্যে ঢাইলা দিল ঘি ।

প্রাণের শহীদ মিনার ।

প্রাণের শহীদ মিনার... ভাঙলি তোরা, ছিঁড়লি পতাকা,

মসজিদে দিলি আগুন লাগল বুকে ঘাঁ ।

এইবার কই যাবি ?

এইবার কই যাবি... ওরে বেঈমান-রাজাকারের দল,

একটা লাথি দিমু তোদের বানাইয়া ফুটবল ।

আরও ফাঁসির দড়ি ।

আরও ফাঁসির দড়ি... রেডি তোদের, জাগছে বাঙালি,

সারা বাংলায় বইছে জোয়ার, মার জোরে তালি ।

আহা! রক্ত গরম ।

আহা! রক্ত গরম... টগবগ করে, জ্বলে আগুন বুকে,

তালে তালে জুতা মার রাজাকারের মুখে ।

আমরা তরুন সেনা ।

আমরা তরুন সেনা...করলাম শপথ হাতে রেখে হাত,

বিনাশ করবো বাংলা থেকে রাজাকারের জাত ।

আমরা হব জয়ী ।

আমরা হব জয়ী... এই যুদ্ধে, বুকে সাহস আছে,

সোনার বাংলার স্বপ্নে মোদের হৃদয়টা নাচে ।

আমার সোনার বাংলা ।

আমার সোনার বাংলা... বলতে বলতে পুঁথি করলাম শেষ,

তোমার আমার স্বপ্নে গড়া সোনার বাংলাদেশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.