নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছা পোষা জনগন বলছি

লেজী ফেলো

অন্যের মতামতকে শ্রদ্ধা করি কিন্তু নিজের চিন্তার উপরে কাউকে স্থান দেই না।

লেজী ফেলো › বিস্তারিত পোস্টঃ

এরই নাম কি পুলিশ? এরাই আমাদের রক্ষাকর্তা?

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৪৫



ছোটবেলায় পুলিশ দেখলে অকারনেই ভয় পেতাম। তখন ছিল এরশাদ চাচা'র আমল; কথায় কথায় কারফিউ। পাড়া মহল্লায় বিচ্ছিন্নভাবে পুলিশের টহল চলে। একদিন একজন অতি উৎসাহী হয়ে জোড়ে ডাক দিল "ঠোলা"!!! আর যায় কোথায়। লাঠি, বন্দুক উচিয়ে ঠোলাদের একশন শুরু। আমরা নেহায়েতই ছোট ছিলাম, তাই সেই যাত্রায় বেচে গেলাম, কিন্তু বড় ভাইরা অনেকেই আশে পাশের বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা করতে পারল না। ঠোলার মোটা লাঠির বাড়ি শেষে ১ জনকে ধরে থানায় নিয়ে যেতে চাইল তারা। পরে এলাকার বয়োয্যেষ্ঠদের হস্তক্ষেপে সে যাত্রায় রেহাই পেল সে।



এই তথাকথিত গনতন্ত্রের জামানায়ও ঠোলা, সেই ঠোলাই আছে, বরং এখন হয়েছে আরও শক্তিশালী, হিংস্র। এখন আর ঠোলা বলে ডাক দেবার দরকার হয় না। তার আগেই তারা ঝাপিয়ে পড়ে। শুধু ঝাপিয়ে পড়েই ক্ষান্ত হয় না, তারা হয়রানি না করার বিনিময়ে অর্থ চায়, না পেলে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করে না। তারা পত্রিকার শিরোনাম হয় পুলিশ হিসাবে নয়, খুনি হিসাবে।



কেন এই অধঃপতন? টাকার অভাব? টাকার অভাবে একজন ভাল মানুষ কি খুন করতে পারে? কখনই না। এইসব পশুদের আমাদের রাজনৈতিক নেতারাই বেছে বেছে নিজেদের স্বার্থে নিয়োগ দিয়েছেন। এদের দিয়েই তারা একের পর এক বে-আইনী কাজ করাচ্ছেন, তাই এদের স্পর্ধা আজ এই পর্যায়ে গেছে যে এরা মানুষ খুন করতেও দ্বিধা বোধ করে না। তারা জানে যে, সরকার নিজের প্রয়োজনেই তাদের রক্ষা করবে।



মজিবর, ছেলেকে নিয়ে ফুটবল কিনতে বেরিয়েছিল। মজিবরকে তার ৭ বছরের ছেলের সামনেই ধরা হয়, লাথি-ঘুষি মারা হয়, পানিতে চুবানো হয়। পুলিশ নাকি টাকা চাইছিল। ভীত ছেলে দৌড়ে নানার বাসায় আসে এবং নানাকে নিয়ে আসে ঘটনাস্থলে। কিন্তু ততক্ষনে যা হবার হয়ে গেছে। পরদিন লাশ মেলে তুরাগ নদীতে।



এবার শুনি এই ৭ বছরের ছেলে, যার চোখের সামনে তার বাবাকে মারা হয়েছে, তার বক্তব্যের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বক্তব্য "সাত বছরই হোক আর পাঁচ বছরই হোক, তার কথা বিশ্বাস করার কোন কারন নেই। তারা ছোট থেকেই ক্রাইমের সাথে থাকতে থাকতে সেরকম হয়ে যায়। প্রাথমিকভাবে আমার বিষয়টিকে সত্য বলে মনে হয় না।" খেয়াল করবেন, এর মতই কেউ একজন এই মামলার রিপোর্ট তৈরী করবে যে কিনা প্রাথমিকভাবে ধরেই নিয়েছে ঘটনা মিথ্যা।



ঠোলা বাহিনীর আরেক শিকার মিজান, যার নামে থানায় কোন সাধারন ডায়েরী পর্যন্ত বের করতে পারে নাই পুলিশ, অথচ ছিনতাইকারী সাজিয়ে গুলি করে খুন করে ফেলেছে পর্যন্ত। পরিবারের দাবি পুলিশ তার কাছে ১ লাখ টাকা দাবি করে আসছিল।



এমনি হয়ত আরও অনেক ঘটনা ঘটে যেটা পত্রিকার প্রথম পাতা পর্যন্ত পৌছাতে পারেনা, তার আগেই ধামাচাপা পড়ে যায়। এমনকি এত কিছুর পরেও কি ঐ খুনি পুলিশ অফিসারদের কোন শাস্তি আদৌ হবে? মনে হয় না। যারা খুন হল, তারা দোষী, না নির্দোষ সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু পুলিশ যে অর্থের জন্য তাদের হয়রানি করেছে এবং অর্থ আদায় করতে না পেরে মেরে ফেলেছে সে বিষয়টা মোটামুটি পরিস্কার। পুলিশের উর্দি গায়ে এই জঘন্যতম কাজগুলো করেও কিভাবে একেকজন খুনি আবার পুলিশ হিসাবে বহাল থাকে সেটা আমার কল্পনাতেও আসে না। এদের কাছে বিপদে পড়ে কোন মানুষ যাবে? এক খুনির হাত থেকে বাঁচতে আরেক খুনির কাছে যাওয়ার চাইতে মনের কষ্ট চাপা রাখাই তো মনে হয় ভাল, হয়রানি কমে। উপরওয়ালা আমাদের এইসব ঠোলাদের হাত থেকে রক্ষা করুন।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫১

লুলু পাগলা বলেছেন: পুলিশ-আর্মিতে মানুষ হয়ে ঢুকে অমানুষ হয়ে যায়। এগুলোর মধ্যে আর মানবতা থাকেনা। সম্পূর্ন পশুতে রুপান্তরিত হয়।

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫৬

লেজী ফেলো বলেছেন: আমার তো মনে হয় অমানুষদেরই বেছে বেছে ঢুকানো হয়। আপনাকে দিলে মানুষ খুন করতে পারবেন টাকার জন্য?

২| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫৪

ফাহিম আহমদ বলেছেন: হায়রে আইনজ্ঞ..............

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫৭

লেজী ফেলো বলেছেন: আমাদের দির্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নাই।

৩| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫৬

মুন্না_৯৭ বলেছেন: বাংলাদেশের সকল চিনতাই কারি এবং অপহরণ কারি কে পুলিশের চাকুরি দেয়া হোক।
আর কিছু না হোক, এক পক্ষের হাত থেকে তো মানুষ বাচঁবে।।
চমৎকার পোষ্ট ++++++++++++
তবে লেখা ২বার হয়ে গেছে। এডিক করে ঠিক করে নিন।।

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৫৮

লেজী ফেলো বলেছেন: আপনার আইডিয়াটাই তো ভাল মনে হচ্ছে।
লেখা ঠিক করেছি, ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০২

জিয়াউল হক বলেছেন: ক্ষমতাসীনরা (তা যে দলেরই হোকনা কেন) যখন তাদের জুলুম এর হাতিয়ার হিসেবে এদের ব্যবহার করে, যখন নিয়োগের ক্ষেত্রে মানবিক ও নৈতিক ঘুণাঘুন নয়, বরং দলীয় পরিচিতিই বড় করে দেখা হয়, তখন এরকমটাই হয়ে ওঠে স্বাভাবিক ও নিত্য নৈমিত্তিক ঘটনা। এদের হাত থেকে এ জাতিকে আল্লাহ রক্ষা করুন

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৪

লেজী ফেলো বলেছেন: "এদের হাত থেকে এ জাতিকে আল্লাহ রক্ষা করুন।"

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৩

নাসরীন খান বলেছেন: রাজনীতির কারনে সমাজ নষ্ট ,পরিবেশ নষ্ট,নষ্ট পুলিশ
তারা শিখছে অমানবিকতা, হিংস্রতা কে করবে কুর্নিশ?

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেজী ফেলো বলেছেন: সেটাই, যে গাছের গোড়াই নষ্ট, তার আগার দোষ দিয়ে তো লাভ নাই।

৬| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৭

আবু সালেহ বলেছেন:
এরই নাম পুলিশ.....এরা খুনি.................

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৯

লেজী ফেলো বলেছেন: "এরই নাম পুলিশ.....এরা খুনি." - কোন সন্দেহ নাই।

৭| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:১৫

পানকৌড়ি বলেছেন: বিচার চাওয়ার মতো কেউ নাই,দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নাই । গোড়াতেই গলদ ।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৯

লেজী ফেলো বলেছেন: আসলেই আমাদের গোড়াতেই গলদ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:১৭

শ।মসীর বলেছেন: পুলিশ নিয়ে বলার কিছু নাই, তার পচে গেছে অনেক আগেই............।


তবে একটা জিনিস: ঠোলা বাহিনীর আরেক শিকার মিজান, যার নামে থানায় কোন সাধারন ডায়েরী পর্যন্ত বের করতে পারে নাই পুলিশ, অথচ ছিনতাইকারী সাজিয়ে গুলি করে খুন করে ফেলেছে পর্যন্ত। পরিবারের দাবি পুলিশ তার কাছে ১ লাখ টাকা দাবি করে আসছিল। ---কি কারনে এক লাখ টাকা দাবী করে আসছিল ??

অনেক গুলো ব্যপার নিয়ে আসলে আমি বুঝিনা....অনকে অপরাধীও থাকতে পারে যাদের নামে কোন জিডি নাই কিন্তু একজন থেকে পুলিশ এত বিপুল টাকা চাঁদা চায় কখন !!! তারা পুলিশের চোখে পড়ে কিভাবে......

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৪৩

লেজী ফেলো বলেছেন: শামসীর, মৃত লোকগুলা যে একেবারে নিরীহ গোবেচারা মানুষ তা মনে করার কোন কারন নাই। কিন্তু বিনা বিচারে, টাকার বনিবনা না হওয়ায় মানুষ খুন করা, আর যার কাজই হোক পুলিশের না। পুলিশ যদি এখন সন্ত্রাসীদের প্রকাশ্য পার্টনার হয়ে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাই মালুম।

৯| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কত দিন ,, কত দিন চলবে। ঘুস দিয়ে একজন পুলিশ নামক মাস্তান ঢুকে এ দেশের পুলিশ ডিপার্টমেন্টে। সেই টাকা যাতে আরো ১০০০ গুন হয় সেই টেষ্টাই করে তারা। এই সব তো হাসিনা আপু, খালেদা আপু, এরশাদ ভাইরাও জানে। কি আর করা বড় আপু/ভাইয়ারা যদি কিছু না করেন কি আর করা ভাইসব...........?

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৪৫

লেজী ফেলো বলেছেন: এসব দূর্নীতি এখন কি পর্যায়ে পৌছেছে যে ওরা এখন মানুষ খুন করতেও দ্বিধা বোধ করে না।

১০| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:২৪

মুসা বলেছেন: পুলিশ সবছেয়ে ফাউল প্রাণী এইব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু অপরাধের শাস্তির যেহেতু বিধান আমাদের দেশে নাই ( সরকারে লোক হলে ভিন্ন কথা ), সেহেতু এইসব চলতেই থাকবে। ঠোলারা চাঁদা চাইছে ওটা অবশ্যই অন্যায় কিন্তু আসলেই ওদের কাছে এইরকম বিপুল অর্থ কেন চাইবে - হয় ওরা বিএনপি না হয় ওদের মাঝে ঝামেলা আছে

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

লেজী ফেলো বলেছেন: একেবারে বিনা উসিলায় তো আর কাউকে ধরে না, কোন ব্যাপার তো নিশ্চই আছে। তাই বলে খুন করে ফেলবে? তাহলে আইন আদালত এর দরকার কি? পুলিশই সব রায় দিক।

১১| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:৩৩

শান্তি প্রিয় বলেছেন: পুলিশ তো সরকারের হাতিয়ার। জনগণের জন্য পুলিশ নয়।
যে সরকার যত হায়না সে আমলে পুলিশ তত হায়না হয়।

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৩

লেজী ফেলো বলেছেন: যথার্থ বলেছেন শান্তিপ্রিয়। ধন্যবাদ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:৩৭

কামাল২০১০ বলেছেন: ভাই সবার জন্য বলতেছি পুলিশের কোনো দুশ নাই কারণ দেশে কোনো আইন নাই / সব আইন সরকারের পকেটে ..তাই যে যার মতো কাজ করে যায় ..সরকার কিছু বললে পুলিশ সরকারের বিরুদ্দে যাবে তাই সরকারও বিপদে আছে / সুধু একটা পথ আছে যত দিন মানুষ এক না হবে তত দিন এই রকম চলতেই থাকবে .....

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেজী ফেলো বলেছেন: সাধারন মানুষের এক হওয়ার ক্ষমতাটা এখন আর অবশিষ্ট আছে কিনা সন্দেহ আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৪৪

সমুদ্র চৌধুরী বলেছেন: মামা থাকার সৌভাগ্যে আমি চুক্তিভিত্তিক কিছুদিন পুলিশের বেসামরিক কাজে কাজ করেছিলাম। কথা ছিল ১ বছর থাকবো। কিন্তু আমার সৌভাগ্য যে আমি ৬ মাস পরেই চলে আসতে পারি। তখন বুঝেছিলাম তারা কি জিনিস!!!!!!!!! অর্থ ছাড়া কিছুই বোঝে না। গালি ছাড়া কথা বলতে পারে না। ল্যাঙ মারা ছাড়া হাঁটতে পারে না। নাক ডাকা ছাড়া ঘুমাতে পারে না। খেতে গেলে কম খেতে পারে না। নারী ছাড়া .......... পারে না। হুকুম ছাড়া তামিল করে না। পুলিশ জনগণের বন্ধু হতে পারে না। তোষামোদি ছাড়া পদোন্নতি পায় না।

তাই এদের দেখলেই উল্টো হাঁটুন।

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৯

লেজী ফেলো বলেছেন: আপনি মানুষ, তাই চলে আসতে পেরেছেন। আর যারা জানোয়ার, তারা জোড় করে থাকতে চায়।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫০

ফেরারী... বলেছেন: যেই দেশে কোন ব্যবস্থাই/বিভাগ ঠিক নাই (সরকার ব্যবস্থা, আইন বিভাগ, শাষন বিভাগ, বিচার বিভাগ) সেই দেশে এগুলা হবেনা তো কোন দেশে হবে?? আপনি এখানে অন্যায় করবেন, আইন আপনাকে ফাঁক-ফোকর দেখাবে, বিচার বিভাগ আপনাকে খালাস দিবে, সরকার আপনাকে সমাদরে গ্রহন করে মালা দিবে তখন আপনি নিজের শাষন কায়েম করবেন...আপনি তখন জনগনের নেতা...

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২১

লেজী ফেলো বলেছেন: সেটাই রে ভাই। একটা রিভল্যুশন জরুরী হয়ে পড়েছে।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৬

মৃধা জুয়েল বলেছেন: এরা তো পুলিশ নয় এরা হল সরকারী সন্ত্রাসী। বাইরের সন্ত্রাসী থেকে এদের প্রার্থক্য হল এই যে, বাইরের সন্ত্রাসীদের অস্ত্রের লাইসেন্স নেই আর তাদের অস্ত্রের লাইসেন্স আছে। বাইরের সন্ত্রাসীদের চুপি চুপি কাজ করতে হয়, আর এরা ওপেনে কাজ করে। তাদের কেউ কিছূ বলার নেই। যে তাদের বিরুদ্দে কিছু বলবে বা লিখবে তাদের কে তারা আগে ঘায়েল করবে।

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৫

লেজী ফেলো বলেছেন: পুলিশ যেভাবে অন্য সাধারন সন্ত্রাসীদের সাথে প্রকাশ্যে পার্টনারশীপে যাচ্ছে, বাইরের সন্ত্রাসীরাও আর চুপি চুপি কাজ করবে বলে মনে হয় না।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৯

অ্যামাটার বলেছেন: "পুলিশ তুমি যতই মারো/বতন তোমার দুইশ' বারো"

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লেজী ফেলো বলেছেন: :-*

১৭| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৩

মৃধা জুয়েল বলেছেন: উপরে লক্ষ্য করলাম লেখক বলেছেন একেবাবে বিনা উছিলায় তো কাউকে ধরে না। এ কথাটিকে আমি সমর্থন করতে পারলাম না। কারন আমাদের দেশে এই কয়েক শ ঘটনা আছে যেখানে র্যাব কোন উছিলা বাদেই অনেক লোককে বিনা অজুহাতে ধরে নিয়ে গেছে।তার নামে থানায় বড় কোন ধরনের অভিযোগ তো দুরের কথা একটি সাধারণ ডায়েরী পর্যন্ত ছিল না। আর কিছূদিন পর তাদের ক্রস ফায়ারে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে মারা হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেজী ফেলো বলেছেন: সাধারনত যেটা হয় যে, হয়ত আটক ব্যক্তি বিরোধী রাজনীতির সাথে জড়িত, অথবা ব্যবসায়িক কারনে কোন খারাপ লোকের পাল্লায় পড়েছেন ইত্যাদি নানা কারনে গ্রেফতার হন। সেক্ষেত্রে সবাই দোষী থাকেন না। তাই আমি উসিলা বলতে এসব বুঝিয়েছি। তার মানে এই না যে মারা যাওয়া প্রত্যকেই কম বেশী অপরাধী। আশা করি বুঝতে পেরেছেন।

আর তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে, পুলিশ এইরকম সর্বোচ্চ শাস্তি প্রদান করার কে? বিচার বিভাগ তাহলে কি ঘাস কাটার জন্য রাখা হয়েছে? অবশ্য সাম্প্রতিক সময়ে আইন মন্ত্রী কোর্টের মামলার চাপ কমাতে কোর্টের বাইরেই মামলা মিমাংসা করতে উৎসাহ দিয়েছেন।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০

মোঃ তানভীর সিদ্দিকি বলেছেন: আওয়ামী পুলিশ লীগ.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.