নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার

লেখোয়াড়

[email protected] দৃশ্য বদলালেও মন বদলায় না

লেখোয়াড় › বিস্তারিত পোস্টঃ

রুবাবা দৌলা মতিন কর্পোরেট ফতোয়ার যাঁতাকলে পিষ্ঠ, বিদিশা আহমেদ স্বৈরতন্ত্রী পাপের স্বীকার, তসলিমা নাসরিন মৌলবাদের কালো বিষে জর্জরিত।

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৪১

রুবাবা দৌলা মতিন, বিদিশা আহমেদ এবং তাসলিমা নাসরিন এই তিন সংগ্রামী ও প্রতিভাময়ী কন্যার পাশে আমাদের থাকা উচিত তাদের সংগ্রামের সাথী হয়ে।



রুবাবা দৌলা মতিন ঃ



বাংলাদেশের আকাশে হঠাৎ উদিত এক কর্পোরেট নক্ষত্র। নিজের যোগ্যতা ও প্রতিভাবলে গ্রামীনফোনের উচ্চপর্যায়ে পৌঁছে নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অনুকরনীয় পর্যায়ে। অবশ্য অনেকের সহায়তা নিশ্চয়ই পেয়েছিলেন। খেলার মাঠ থেকে শুরু করে মিডিয়ার তার উজ্জ্বল উপস্থিতি সকলের চোখে পড়ত। দেশের সাধারন মেয়ে থেকে শুরু করে অন্যান্য কর্পোরেট লেডীরা বা যারা কর্পোরেট হতে চাইতো সবার কাছে তিনি হয়ে উঠেছিলেন নয়নের মনি।



কিন্তু যারা তাকে এই পর্যায়ে উঠতে পথ দেখিয়েছে তারা তো তাকে মেয়ে হিসেবে দেখেনি, দেখেছে কর্পোরেট পণ্য হিসাবে। তারা তো আর এমনি এমনি তাকে পথ দেখায়নি। একদিন ঠিকই যখন সেই কর্পোরেট প্রভুদের স্বার্থ পূরণ হলো অমনি রুবাবা দৌলা মতিন হয়ে গেল অপয়া। ধুম করে তাকে ছুঁড়ে দিল উপর থেকে নিচে। পিষ্ঠ হলেন কর্পোরেট যাঁতাকলে। হায়রে পুরুষতন্ত্র!!



আচ্ছা, এটা কি একটা ফতোয়া নয়? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কর্পোরেট ফতোয়া বটে!







বিদিশা আহমেদ ঃ



ফ্যাশন ডিজাইনার, লেখিকা, কবিকন্যা, স্বৈরস্বাশকের স্ত্রী। শেষের টুকু বাদ দিলে তাকে আমরা বিদূষী এবং গুণবতীই বলতে পারি। কোন কুক্ষণে যে এরশাদকে বিয়ে করেছিলেন! আসলেই মানুষের জীবনে এমন অনেক বেদনাদায়ক ঘটনা ঘটে যায়। যাহোক সর্বপরি তিনি এখন একজন মা। যার রয়েছে সন্তানের জন্য হাহাকার।



এই সন্তানকে পাওয়ার জন্য তিনি কিরকম যুদ্ধ করছেন, কি পরিমানে দুঃখ পাচ্ছেন তা আমরা দেখছি। বিচারের বানী কিভাবে তাকে বঞ্চিত করছে সন্তানের মায়া থেকে। আমারা জানি এরশাদ এখন ক্ষমতায়, মহাজোটের সাথে, তার উপর সেনাবাহিনীর সেনা শাসক। তাই আমরা ধরে নিতে পারি বিদিশা কোনদিন ন্যায় বিচার পাবেন না। তাকে এখন আজীবন যুদ্ধ করতে হবে ওই অশুভ শক্তির বিরুদ্ধে।



উনি বেশ কয়েকদিন ধরে লেখালেখি করছেন। উত্তারাধিকার সুত্রে প্রতিভার অধিকারী। পত্রিকায় উনার লেখাগুলো ভালই লাগে। কিন্তু কে দেখে কার দুঃখ।



আচ্ছা, এটা কে কি স্বৈরতন্ত্রের জিঘাংশা বলা যায়? নাকি খুনী পুরুষের বিকৃত ফসল?







তাসলিমা নাসরিন ঃ



কবিতা লেখিকা অর্থাৎ কবি। অন্যধারে ডাক্তার। নতুন করে কিছু বলবার দরকার নেই। যার লেখা একটা গোটা অঞ্চলকে নাড়া দিতে পারে। যার লেখা অবলা (!) নারী সমাজকে জাগিয়ে দিতে পারে। যার লেখা একটি বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। যাকে বিনা অপরাধে দুই দশকেরও বেশি সময় ধরে দেশের মায়া ত্যাগ করে বিদেশে থাকতে হচ্ছে, বলা যায় থাকতে বাধ্য করা হয়েছে।



কারা তার বিরুদ্ধে আস্ফালন দেখিয়েছে, কারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে? আমরা জানি তারা ধর্মীয় মৌলবাদী শক্তি। ধর্মীয় মৌলবাদের কালো থাবায় আজ শতছিন্নভিন্ন একজন নারী, একজন লেখিকা মাত্র। আর আমাদের যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসে তারা ওই সামান্য মৌলবাদকে প্রশ্রয় দিয়ে তাদেরকে অনেক শক্তিশালী করে দেয়।



খালেদা জিয়ার কথা বাদ দিলাম, কারন জামাত ছাড়া তার আর কোন গতি নাই। কিন্তু আওয়ামীলীগ কি আজ মৌলবাদী নয়? তারা কি পেরেছে তাসলিমাকে দেশে ফিরিয়ে আনতে? তারা কি এখন ধর্মনিরপেক্ষ? তারা কি ফতোয়াকে বৈধ দিচ্ছে না? অথচ তারা দুজনই নারী এবং সবসময় নারী স্বাধীনতার কথা বলে থাকেন।



আচ্ছা, এটাকে আমরা নিশ্চয়ই মৌলবাদের জঘন্য রূপ বলতে পারি।



তাহলে কি দাঁড়াচ্ছে? একজন রুবাবা দৌলা মতিন কর্পোরেট ফতোয়ার যাঁতাকলে পিষ্ঠ, একজন বিদিশা আহমেদ স্বৈরতন্ত্রী পাপের স্বীকার, একজন তসলিমা নাসরিন মৌলবাদের কালো বিষে জর্জরিত। আমি এই তিনজন নারীর নাম উল্লেখ করলাম কারন, এই তিনজন যেমন আমাদের নিকট গুরুত্বপূর্ণ, তেমনি তাদের ভোগান্তি এবং পরিণতিও স্বরণযোগ্য, তেমনি সমাজের, দেশের ,জাতির জন্য অভিশাপ কর্পোরেট তামাশা, স্বৈরতন্ত্র আর মৌলবাদ এই তিনটি বিষয়ও লক্ষ্যনীয়।



তাই ওই তিনজন নারীকে যেমন আমদের ভুলে গেলে চলবে না, তেমনি ওই পশ্চাদপদ তিনটি বিষয়ের বিরূদ্ধে আমাদের করতে হবে যুদ্ধ এবং সংগ্রাম। তবেই না আসবে মুক্তি, দেখবো সুন্দর সকাল, হবে জীবন শান্তিময়।



মন্তব্য ১১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: আমরা ওনাদের ভুলবো না!

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫২

লেখোয়াড় বলেছেন: এই তিনজন নারীর সমাজে এ্রখনো দেওয়ার অনেক কিছু বাকী। অতীতে ভুল কিছু করলেও এখন আমাদের উচিত তাদের পাশে থেকে তাদের নিকট থেকে ভাল কিছু বের করে আনা।

ধন্যবাদ প্রজন্ম ৮৬।

২| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫৪

নিস্তব্ধ বিস্ময় বলেছেন:
আমরা রুবাবা ম্যাডামের পাশে চিরকাল থাকতে চাই :) :) :) =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫৮

লেখোয়াড় বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাশে না থাকতে পারি দুর থেকেও শুভ কামনা তাদের জন্য। সাহসী নারীর ভূমিকায় থাকুন তারা সকলে।

৩| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫৮

শুটকাভাই বলেছেন: নক্ষত্রপতন (রুবাবা দৌলা মতিনের) কিভাবে হলো?

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০৭

লেখোয়াড় বলেছেন: পুরুষতান্ত্রিক কর্পোরেট ফতোয়ার যাতাকলে পিষ্ঠ হয়ে পতন হয়েছে।

৪| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫৮

আকাশের তারাগুলি বলেছেন: বিদিশা ঢুকলো কেমনে এটাই বুঝিনাই, বাকি গুলো নাহয় ঠিক আছে।

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:১৩

লেখোয়াড় বলেছেন: বিদিশা সংগ্রাম করছে না এরশাদের বিরুদ্ধে? আপনার প্রপিকে যার ছবি সে মানে হয় আপনার সন্তান, এই সন্তানকে একদিন না দেখলে আপনার কেমন লাগে? এই সন্তান যদি সামান্য অসুস্থ হয় ( যেন না হয় ) আপনার কেমন লাগে?

শুধু বিদিশা কেন অনেককেই নিয়ে লেখা উচিত। অনেককেই এমন সংগ্রাম করে জীবন চালাতে হচ্ছে।

ধন্যবাদ।

৫| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০০

লেখোয়াড় বলেছেন: বিদিশা আহমেদ ও তাসলিমা নাসরিনের ছবি সঠিক জায়গায় দিতে পারলাম না বলে দুঃখিত।

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০১

লেখোয়াড় বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়।

৬| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০৪

শিবলী১২৩ বলেছেন: নেন, আপ্নের স্বপ্ন আমি কইরা দিলাম সত্যি, দেখেন আপ্নের রাজ কইন্নারে


২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৪১

লেখোয়াড় বলেছেন: এত কষ্ট করার দরকার কি ভাই, তার চেয়ে আসুন না আলোচনা করি সবাই মিলে।

৭| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০৫

মৃগয়া বলেছেন: নাস্তিককুল শিরোমণি আসিফের ল্যান্জা যেভাবে গুটাইলো..

Click This Link

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৪২

লেখোয়াড় বলেছেন: মৃগয়া মানে হরিণ না হরিণী?

৮| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০৫

ঘুমন্ত আমি বলেছেন: রবাবাদৌলা ঠিক আসে । যদি মাতৃত্বের অধিকার এর বেপার বলা হয় বিদিশাও ঠিক আছে কিন্তু তসলিমা নাসরিন কখনই ঠিক নাই?

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৪৫

লেখোয়াড় বলেছেন: তাসলিমা কি এমন দোষ করেছে যে তাকে দেশে থাকতে দেয়া হচ্ছে না? অথচ অনেক বড় অপরাধী, দেশদ্রোহী দেশে বাস করছে, তাই নয় কি?

ধন্যবাদ ঘমন্তআমি।

৯| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:১০

কাচাঁমরিচ বলেছেন: আপনার চিন্তা চেতনা ও লেখনীকে শ্রদ্ধা জানাই তবে উদাহরণগুলো ব্লগারদের মন্তব্য করতে সুযোগ করে দেয়ার জন্য বলে মনে হয়েছে!

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫১

লেখোয়াড় বলেছেন: এই ব্লগটাই হলো লেখা, অলোচনা, সমালোচনা, মন্তব্য, প্রতিমন্তব্যের জায়গা, তাহলে? এটুকু তো বোঝার কথা।

১০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:১৯

বই কলম বলেছেন: তিনজনই এদেশের আদর্শ, আসুন আমরা সবাই সবসময় ওদের পাশি থাকি, আমরা এবং উনারা মিলে নতুন প্রজন্মের জন্ম দেই।

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫২

লেখোয়াড় বলেছেন: অন্তত নিজামী, মুজাহিদ, গো আ, পাকি দোসর আর আপনার চেয়ে অনেক ভাল, তাইতো?

১১| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২০

আয়রন ম্যান বলেছেন: রুবাবা দৌলা মতিন- যে পুরুষদের শয্যা সঙ্গী হয়ে এক সময় উপরে উঠেছিলেন সেই পুরুষরাই আবার তাকে ছুড়ে ফেলে দিল।

আমরা জানি যে কোন পন্যেরই চাহিদা চিরস্থায়ী নয়। এক সময় সব কিছুরই চাহিদা পুরিয়ে যায়। কর্পোরেট হাউজে নিজের যোগ্যতায় নয়, পুরুষের ব্যবহার্য পন্য হিসেবে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেই রুবাবা এত অল্প সময়ে পাহড়সম উচ্চতায় উঠেছিলেন। রুবাবা নামক পন্যটির চাহিদা বসদের কাছে মিটিয়ে যাবার পর নিশ্চয়ই তারা আর এটিকে ধরে রাখবেন না। সেজন্য তার পাহাড় থেকে গড়িয়ে পড়া।

আমার তো মনে হয় তিনি যদি স্বীয় যোগ্যতাবলে চেষ্টা করতেন তাহলেও তিনি অনেক উপরে উঠতে পারতেন এবং তা হতো অনেক দীর্ঘস্থায়ী।
ধন্যবাদ আপনাকে

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫৫

লেখোয়াড় বলেছেন: মানলাম আপনার ব্যাখ্যা। কিন্তু আমার মনে হয় উনি নিজেকে যতটা ব্যবহার করেছেন তার থেকে বেশি ব্যবহৃত হয়েছেন। কোন মেয়ে কি চায় এমন করতে, অন্তত আমাদের সমাজে?

আপনাকেও ধন্যবাদ।

১২| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২১

আতরআলী বলেছেন: শিবলী১২৩ বলেছেন: লুলদের আদর্শ


একটা থাপ্পড় মেরে ৩ গেলাস জল খাওয়াবো। হালারপো... তাইলে এ ছবি তোর কাছে ক্যান? লুলামি করার আর যায়গা পাওয়া যায় না?

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫৮

লেখোয়াড় বলেছেন: এতক্ষণে একটা জোরাল প্রতিবাদ আসলো শিবলী১২৩ এর বিরেুদ্ধে। তার জন্য আতরঅলঅ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর দেখুন শিবলী ১২৩ ইতিমধ্যে তার প্রপিক পরিবর্তন করেছে।

ধন্যবাদ।

১৩| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২২

ওওওওওওও বলেছেন: আপনার চিন্তা চেতনা ও লেখনীকে শ্রদ্ধা জানাই তবে উদাহরণগুলো ব্লগারদের মন্তব্য করতে সুযোগ করে দেয়ার জন্য বলে মনে হয়েছে!

২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫৯

লেখোয়াড় বলেছেন: এই ব্লগটাই হলো লেখা, অলোচনা, সমালোচনা, মন্তব্য, প্রতিমন্তব্যের জায়গা, তাহলে? এটুকু তো বোঝার কথা।

ধন্যবাদ।

১৪| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২৩

একাকী বালক বলেছেন: রুবাবা দৌলা মতিন এর সাথে আরও অনেকে একই সময়ে কর্পোরেট যাঁতাকলে পড়ছির। বাকীরা পুরুষ ছিল। তাদেরটা হয়ত জানেন না। এবং উনি এখন ভাল জায়গায় ভাল পজিশনেই আছেন।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৩

লেখোয়াড় বলেছেন: আমাদের সমাজে নারী আর পুরুষে এখনো অনেক পার্থক্য এটা আমদের মনে রাখা উচিত।

ধন্যবাদ একাকী বালক। আপনি কি এখনো একা?

১৫| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: বসুন্ধরা'র পুত্র সানবীরের খুনের মামলার সাথে রুবাবা ম্যাডামের কোন যোগাযোগ ছিল নাকি? মুলত কিন্তু ঐ ঘটনার পর থেকেই এই নক্ষত্রপতন হয় এবং প্রথম আলোর একটা প্রতিবেদনে একজন টেলি কর্পোরেটের কথাও আসছিল যদিও পরে ঐটা নিয়ে আর কোন আওয়াজ পাওয়া যায় নাই।

আমার কিছু পরিচিত লোকজন বলাবলি করতো ওনার সংশ্লিষ্টতা নিয়ে যে মুলত একে কেন্দ্র করেই ঐ খুনের ঘটনা ঘটে।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৪

লেখোয়াড় বলেছেন: আমার ঠিক জানা নেই এ ব্যাপারে। আমি তেমন কিছু শুনিনি কোনদিন।

আবারো ধন্যবাদ প্রজন্ম ৮৬।

১৬| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২৬

আততায়ী০০৬ বলেছেন: Click This Link
please help

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৫

লেখোয়াড় বলেছেন: কি?

১৭| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:২৭

নিষ্‌কর্মা বলেছেন:

তিন কইন্যার ভিত্রে রুবাবা আপারে পাইতে মুঞ্চায়! ;) ;)

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৬

লেখোয়াড় বলেছেন: সে যোগ্যতা আপনার হয়েছে কি?

আচ্ছা, একটা বিয়ে করে নিন।

১৮| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৩০

আকাশের তারাগুলি বলেছেন: এই সংগ্রাম প্রতি নিয়ত হাজারো মানুষ করে যায়।

শূধু বিদিশা দিয়ে যায় না। এশু মিয়াও পিতা, তারও সন্তানের জন্য কান্না আসে। কিন্তু বিদিশার সমস্য অন্যখানে।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৭

লেখোয়াড় বলেছেন: বিদিশার সমস্যা কোনখানে তাহলে?

১৯| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৩০

নিয়নের আলো বলেছেন: যেভাবে তিন জনকে রিপ্রেজেন্ট করেছেন এদের কেউ ই এতটা যোগ্য বলে আমার মনে হয় নি।

১। রুবাবা মতিন--আসলে নিজের যোগ্যতার চেয়ে অন্য কারনেই এতটুকু উপরে এসে গিয়েছিলেন তিনি।ব্লগার আলবার্ট_আইনস্টাইনের সাথে এই ব্যাপারে একমত আমি।আর উনাকে দেশের সব কর্পোরেট লেডির আদর্শ বলে সবাইকে যেভাবে জেনারালাইজ করলেন তার বাস্তব ভিত্তি কতটুকু এই ব্যাপারে আমার দ্বিমত আছে অনেকখানি।

২।বিদিশাঃ উত্তারাধিকার সুত্রে প্রতিভার অধিকারী এই ব্যাপারে আপনার সাথে আমি একমত নই।উনার লেখালেখি কিছু কিছু পড়ে দেখেছি আমি।আমার মনে হয়েছে যতটুকু ভাল লিখেন তার চেয়ে একজন বিতর্কিত ব্যাক্তির এক্স বউ এই প্রোফাইল কাজ করেছে বেশি।

৩।তস্লিমা নাসরিনঃউনি কোন মতাদর্শে বিশ্বাস করেন সেটা এই আলোচনায় বাদ দিই এখন আপাতত,সেটা নিয়ে বিতরক থাকাও উচিৎ নয়,একজন ব্যাক্তির যেকোন ব্যাপারে লিখার অধিকার আছে অবশ্যই।কিন্তু স্রেফ সাহিত্যগুণ বিচার করলে একজন ভাল লেখিকা হতে ওনার এখনো অনেক বাকি বলেই আমার মনে হয়েছে।

যাই হোক ভাল থাকবেন।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২২

লেখোয়াড় বলেছেন: অনেক বড় করে বিশ্লেষণ করার জনৈ আপনাকে অনেক ধন্যবাদ নিয়নের আলো। না, আমি অত বড় করতে চাইনি কাউকে। যার যতটুকু যোগ্যতা তাকে সেখানেই রেখে বলতে চেয়েছি।বিপদে পড়লে মানুষ কাউকে কাছে পায় না। উনারা তিনজনই আছেন বিপদে।

ধরে নিই উনারা এখনো মনে রাখার মত কিছুই করেননি, তবু অনেক বড় বড় জ্ঞানপাপীদের থেকে অনেক ভাল বলে আমি মনে করি।

আপনিও ভাল থাকবেন।

২০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৩৫

শিবলী১২৩ বলেছেন: তসলিমা, বা রুবাবা, কেউই অনুকরণিয় নয়, কারণ তাদের কালো ইতিহাস আমাদেরকে তাদের আদর্শ এড়িয়ে চলতেই শিখায়। তাই আমার এই উপহাস, আশা করি সিরিয়াস্লি নিবেন না :)

কিন্তু এই আতর আলী বুইরাডা রাইগগা গেল কেন????? :P

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৩

লেখোয়াড় বলেছেন: বাজে কথা বাজে ভাবে বললে তো সবাই রাগ করে, তাই না?

২১| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৩৭

এ.বি.এম. মহসিন বলেছেন: কোথায় শেখ শাদী আর কোথায়.....

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৬

লেখোয়াড় বলেছেন: শেখ সাদীর সাথে এনাদের তলিনা চলে? আপনি তাই করলেন, এবং এনাদের বড়র কাতারে নিয়ে এলেন। তাহলে বলতে পারি আসলেই এনারা বড় কেউ।
থাক না যে যার জায়গাতে।

ভাল থাকুন।

২২| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৫৪

েছাট বালক বলেছেন: ১। অর্থের লোভে যারা নিজের শরীর কে পন্যের ন্যায় ব্যবহার করে প্রাপ্তির আশায় তাকে কি বলবেন? না না উচ্চাভিলাষী পতিতা বলতে চায় না আমি।

২। বিদিশা-- উনার নিয়ে মন্তব্য নয়; উনি নিজের প্রতিষ্ঠার জন্য দেশী থেকে বিদেশী!! সম্পর্ক নেই এমন সংখ্যা হয়তো সীমিত; প্রতিষ্ঠার জন্য এরশাদকেও ধরতে পেরেছিলেন ঠিকমতই। হয়ে গেছেন প্রতিঠিতও। তো (!) আর কি চাই- সন্তান চাইলে তো যে কোন একজনার সাথেই থাকত; সন্তান-সন্তুতি নিয়ে সুখে শান্তিতে বাংলার মায়েরা যে ভাবে থাকেন। ডিজাইনার হিসেবে উনি কোথা কাথায় জব করেছেন টব করেছেন একটু জেনে লিখলে ভাল হয়।

৩। একটি মুসলিম অধ্যুষিত দেশে বাস করে মুসলমানদের নিয়ে কটাক্খ করবেন; লিখবেন সেক্সয়াল বই; মৌলানাদের নিয়ে যাই তাই লিখবে সেটি কি হতে পারে? যারা ধার্মিক তাদের কাছে ধর্মই বড় কথা। ধর্ম হচ্ছে মাতা-পিতা সমতুল্য। ধর্মের ব্যাপারে পিতা-মাতার নির্দেশও অমান্য করা যায়। অতএব, আপনার পিতা-মাতাকে নিয়ে কেও আবোল তাবোল লিখলে তো আমি মেনে নেবন না; তাই না। উনি যদি কোন হিন্দু প্রধান বা ইহুদিন প্রধান বা খৃষ্টান প্রধান দেশে বসবাস করে তাদের ধর্ম নিয়ে লিখতেন এর চাইতে অনেক বেশী শাস্তি তাকে ভোগ করতে হত।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৩৪

লেখোয়াড় বলেছেন: একজন নিষ্পাপ মেয়ে নিজে কখনো পতিতা হয় না। সমাজ তাকে পতিতা বানায়। এবং তারা আপনার মত পুরুষ।

বিদিশার মাতুত্বের স্বাদ অপূর্ণই থাকুক, তাতেই আপনার আনন্দ।

ধর্ম-ধর্ম, করতে করতে আপনারা বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছ্নে তা কি একবার তলিয়ে দেখছ্নে? ধর্মের জন্যই আজকাল মানুষ মরছে বেশি।

শুধু অপরের দোষ ধরে কি লাভ ছোট বালক?

২৩| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:০৯

স্বাধীকার বলেছেন:
আমার বানী একটাই,

''সুযোগের অভাবে আমি চরিত্রবান''

সংগ্রামী নারীকে শ্রদ্ধা করি,
সংগ্রামী যেৌনকর্মী নারীকে শ্রদ্ধা করি
কিন্তু বুদ্ধিবৃত্তিক পতিতাবৃত্তি-যা এক ধরণের শোষণ, তাকে কিভাবে সমর্থন করি?

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৩৮

লেখোয়াড় বলেছেন: অসাধারন বলেছেন। ওটাকে আমরা সমর্থন করতে পারি না।
কিন্তু যৌক্তিক সংগ্রাম আর যুদ্ধকে আমরা শুদ্ধা জানাই।

অনেক ধন্যবাদ স্বাধীকার।

২৪| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:১৪

দূর আকাশের নীল তারা বলেছেন: তসলিমা এখানে কিভাবে আসে বোধগম্য নয়।

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৪২

লেখোয়াড় বলেছেন: তবে হুমায়ুন আহমেদ এখনো দেশে আছেন, কারন উনি যে পুরুষ!! তাই তাসলিমা এখানে আসতে পারেন না।

২৫| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২০

শিবলী১২৩ বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: তসলিমা এখানে কিভাবে আসে বোধগম্য নয়

আপনার আসলে তসলিমা অথবা রুবাবাকে নিয়ে লেখা উচিতই হয়নি,বিদিশার ব্যাপারটা না হয় ঠিকি আছে।

কিন্তু একটা কতা কন, সামুতে কত ১৮+ পোস্ট আছে, আমি নাহয় একটা দিছিই,যাতে মানুষের তসলিমা নাসরিন সম্পর্কে একটা পরিষ্কার ধারনা হয়, আমাকে ওয়াচে রাইখা দিছে মডুরা.এর মানে কি? X( X( X( X( X( X(

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৪৫

লেখোয়াড় বলেছেন: আপনার আসলে তসলিমা অথবা রুবাবাকে নিয়ে লেখা উচিতই হয়নি..................

আপনার আসলে আমার এখানে মন্তব্য করাটাই ঠিক হয়নি। তাহলে ব্যান খেতেন না। হলোতো এখন। কথাগুলো একটু সংযত হয়ে বললে কি হয়, শুনি?

২৬| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৪

শিবলী১২৩ বলেছেন: আপ্নে আমার প্রোপিকের পিচে লাগচেন ক্যান মিয়া????খারান, অইডাই দিতাছি, এত পেইন দেয় পোলাপাইন X((

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৪৬

লেখোয়াড় বলেছেন: হা হা হা হা মজা লাগল্
এটাই থাকুক, এটাই ভালো।

ধন্যবাদ।

২৭| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৭

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: চারিত্রিক দিক থেকে বলেন আর নৈতিক দিক থেকে বলেন তাতে তসলিমা বা রুবাবা কারো দিকেই যেতে পারছিনা বলে দু:খিত,

কর্মজীবনে কোন এক অদৃশ্য যাদু বলে রুবাবা যেমন দ্রুত সাফল্যের শিখড়ে পা রেখেছিলেন তেমনে আবার সেখান থেকে পতিত হতেও বেশী সময় নেননি....

আর তসলীমার নাসরিনের ব্যক্তিগত মতাদর্শের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ,তিনি নিজেও তার লেখনিতে বহুগামীতার কথা অকপটে স্বীকার করতে দ্বীধা বোধ করেন নাই ,তেমন চরিত্রের একজন মহিলার নিকট হতে কোন ভাল ফিডব্যাক আশা করাটা অরণ্যে রোদন বৈ বেশী কিছু নয়...

ধন্যবাদ

২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৫৪

লেখোয়াড় বলেছেন: রুবাবা, বিদিশা আর তাসলিমা এদের দোষ গুণ বলতে বলতে আমার আসল কথাগুলো হারিয়ে যাচ্ছে।

কর্পোরেট লেবাস, স্বৈরতন্ত্র আর মৌলবাদ ওই তিনজন নারীর চেয়ে অনেক অনেক খারাপ আর ভয়ঙ্কর, আর ওই তিন নারী কোন না কোন ভাবে ওগুলোর স্বীকার।

তাই দয়াকরে ওই তিনটি বিষয়ের বিরুদ্ধে বলুন।
ধন্যবাদ।

২৮| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৩২

শিবলী১২৩ বলেছেন: @অসামাজিক, এই কতাডাই আমি একটু সুন্দর কইরা কইতে গিয়া ব্যান খাইছি ভাই। আপ্নেরা সবাই চুপ তাকেন, তসলিমা নাসরিন, রুবাবা, প্রভা, এরা সবাই উনেক বালো, আমরাই খারাপ, খালি পচা পচা কতা বলি।

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:১২

লেখোয়াড় বলেছেন: না, আপনি সুন্দর করে বলেননি। বরং আমিই ভাল ভাবে আপনার উত্তর করে আপনাকে সুন্দর হতে সাহয্য করেছি। তাসলিমার ওই ছবিটার প্রসঙ্গ না আনলেই পারতেন।

যাহোক, সুস্থ ব্লগিং করুন।
ভাল থাকুন।

২৯| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৫৯

চ্যালেন্জার বলেছেন: ভুড়ি ভুড়ি বস্তা পচাঁ ১৮+ পোষ্টে সামুর মাথা মানে মডারেটরদেরে টনক নড়ে না ,প্রভা আর চৈতিদের নিয়া লুল পোষ্টগুলোও বন্যাও তারা অনেক এনজয় করে আর তাসলিমার মত নিম্ন শ্রেনীর কীটরদের মুখশ খুলে দিলে আতর আলী উরফে আসিফ মহিউদ্দীনদের নাস্তিকড়া দাড়াই যায় ,মডারেটরদের ঘুম হারাম হয়ে যায় ...সাধারন ব্লগাররা ওয়াচে আর জেনারেল হয়ে যায়...

এমন অস্বচ্ছ মডারেশনের জন্য সামু আজ অনেকাংশেই গ্রহন যোগ্যতা হারিয়েছে,এর এটি হতে থাকলে অচিরেই এর বিকল্পও দাড়িয়ে যাবে বলে মনে করি

বাঁধ ভাঙ্গার আওয়াজ আজ বা্ঁধপূর্ণ আওয়াজে পরিণত হয়ে দাড়িয়েছে

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:১৫

লেখোয়াড় বলেছেন: তাহলে আপনি আছেন কেন সামুতে? সামু যদি এতই খারাপ হয়?
আপনি চলে গেলে তো পারতেন।

৩০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:০৮

শিবলী১২৩ বলেছেন: সামুর পক্ষপাতদুষ্ট আচরণের কারণে কিন্তু অনেকেই এখন অন্য ব্লগ গুলির দিকে ঝুকে পড়ছে। একটা সময় যে সাম্য বিশাল ভিউয়ার সংকটে পড়ে যাবে, এটা কি মডারেটররা বুঝে না?

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:১৭

লেখোয়াড় বলেছেন: যারা যাচ্ছে যাক না, যেতে যেতে ভাল ব্লগাররা এখানে থাকবে শুধু।
আর দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোঁয়াল অনেক ভাল।

৩১| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:১৬

েছাট বালক বলেছেন: আমাদের মত পুরুষ নাকি, পুরুষে চরিত্র নষ্ট করছে উনাদের মত মেয়েরা? যারা আসছে পেটের দায়ে তাদের কথা বাদ দিলাম; কিন্তু উল্লেখিত দু'জন কিসের অভাবে। মেধা থাকলে তাকে কেও আটকাতে পারে না। বরং আমরা উল্টো পথে চলি, পুরুষের দোষ দিতে ভাল বাসি। যেহেতু বেসরকারী কোম্পানীতে চাকুরী, দেশী বিদেশী ৫/৬ কোম্পানীতে জবের সুবাদে যা দেখেছি; তাতে সামান্য উচ্চাকাঙ্খার আশায় মেয়েরা যা করে তা মেনে নেবার যোগ্য নয়। পাতলা ড্রেসে স্তনের কোন বের করে, শাদা কামিজে লাল কালারের ব্রা পরে আকর্ষণীয় করে, শর্ট সাইজের কামিজ পরে কোমড় দুলিয়ে অফিস করতে কেও বাধ্য করে না।
আর ধর্ম হচ্ছে বিশ্বাস; আমেরিকায় তো ধর্ম নাই সেখানে কেন খুন হচ্ছে? সেখানে মানুষ মরছে কেন? আপনি ধর্মকে মানতে পারেন না তাই ধর্মের দোষ দেন।

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:২৬

লেখোয়াড় বলেছেন: ধর্ম হচ্ছে একটা বিশ্বাস এই কথাটা খুব ভাল লাগল। কিন্তু এই বিশ্বাসটাকে যখন ধর্মীয় সাধু/হুজুরেরা অতি ব্যবহার করে তখন ভাল লাগে না।

মেয়েদের ড্রেসের যেভাবে বর্ণনা দিলেন ওভাবে না বললেও পারতেন। আমিও বুঝি ওগুলো। ওটাও মনে হয় যে করে তার বিশ্বাস।

আপনি নিশ্চয়ই কর্পোরেট লেবাস, স্বৈরতন্ত্র আর ধর্মীয় গোঁড়ামি পছ্ন্দ করেন না। ওগুলো কিন্তু ওই তিন নারীর চেয়েও ভয়ঙ্কর।

আবারো ধন্যবাদ।

৩২| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:২১

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধর্ম-ধর্ম, করতে করতে আপনারা বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছ্নে তা কি একবার তলিয়ে দেখছ্নে? ধর্মের জন্যই আজকাল মানুষ মরছে বেশি


nastik er lenja bahir koira falailen eto tara tari

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৩২

লেখোয়াড় বলেছেন: ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে বললে নাস্তিক হয়ে যায় না, যায় কি?

ধর্মের জন্যই তো মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান, মাঝে মাঝে ভারতে মানুষ মরছে। না কি?

আমি ওগুলোই বলতে চেয়েছি।
ধন্যবাদ।

৩৩| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৩৩

চ্যালেন্জার বলেছেন: নাস্তিকের লেঞ্জাটা এত তারাতারি বাইর না করলেও পারতেন,

আর হা সামু তে এখন মান সম্পন্ন লেখা অনেক অভাব,বেশীভাগ পোষ্টই দেখা যায় ১৮+ দিয়ে হিট হয়,আর কেউ হয় অন্য কারো সাফাই গেয়ে

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৪২

লেখোয়াড় বলেছেন: আপনার যা ভাল মনে হয়।

৩৪| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৩৫

নিয়নের আলো বলেছেন: আপনার পোস্টে স্বাধীকার ভাইয়ের করা নিচের এই মন্তব্যটি আমাদের নৈতিক অবস্থানের দিকটি তুলে ধরে। বুদ্ধিবৃত্তিক পতিতাবৃত্তি-যা এক ধরণের শোষণ, তাকে কিভাবে সমর্থন করি?

পোস্টের ব্যাক্তিদের ব্যাপারে আপনার সাথে আমার ভিউ এর অমিল আছে।
কিন্তু আপনার পুরো পোস্ট সম্পর্কে যে যেমন মতামত ই দিক না কেন,ব্যাক্তিগত ভাবে আমি আপনি যে দৃষ্টিকোণ থেকে কর্পোরেট যাঁতাকল, স্বৈরতন্ত্র আর মৌলবাদ এই তিনটি জিনিসের বিরোধিতা করলেন তাকে সাধুবাদ জানাই।

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৪৬

লেখোয়াড় বলেছেন: ধন্যবাদ নিয়নের আলো, আমার মূল সুরটি ধরতে পারার জন্য।
আমার মতে মানুষ দিন দিন ভাল হচ্ছে। সমাজ ও দেশ ভেদে তার পার্থক্য চোখে পড়ে।

ভাল থাকুন।

৩৫| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৪১

আহলান বলেছেন: এনাদের তিনজনকে মিউজিয়মে রাখার ব্যবস্খা করা হোক .... এরাই নারীদের আলোক বর্তিকা। আমার বন্ধুরা সবাই এদের পাগল। কেউ বলে কে সুন্দর বুক, কেউ বলে কি চওড়া পাছা ... কেউ বলে চটির লেখক তসলিমাই পারবে এদেশের সব নারীকে নগ্ন করে ভোগের সামগ্রী হিসাবে আমাদের সামনে উপস্থাপন করতে...জয় তসলিমা ....

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৫১

লেখোয়াড় বলেছেন: হা হা হা হা
আপনিও যেমন আপনার বন্ধুরাও তেমন।
আপনারাও সমাজের ওনারাও সমাজের।
একপক্ষ করতে পারে আর এক পক্ষ যারা করে তাদের মত ভাবতে পারে।
অতএব দুই পক্ষের মধ্যে কোন পার্থক্য নেই।

তাইনা?

৩৬| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৫৩

আমার দেশ আমার গর্ব বলেছেন: দু:খিত আপনার সাথে একমত হতে পারলাম না,

বাকিটা আশা করি বুঝে নিবেন

২৯ শে মে, ২০১১ দুপুর ১২:২০

লেখোয়াড় বলেছেন: বুঝলাম আপনি আমার সাথে একমত নন, সেটা হতেই পারে। সাথে মানে বাকিটাও বুঝলাম যে, আপনি অবৈধ কর্পোরেট বাজার, স্বৈরতন্ত্র আর মৌলবাদ পছন্দ করেন।

একটা কথা মনে রাখবেন, অবৈধ কর্পোরেট বাজার, স্বৈরতন্ত্র আর মৌলবাদ এগুলো বজায় রেখে কোন দিন বড় হতে পারবেন না।

৩৭| ২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:১১

অগ্নি সারথি বলেছেন: কিছু মনে করবেন না লেখোয়াড় আপনার লেখাটি মান সম্মত নয়।
রুবাবা দৌলার মত আরো অনেক নারী রয়েছেন যারা কর্পোরেট লিডার,মিডিয়া যাদের খুজেই পায়না।কেন আমি জানিনা।
আপনি লিখেছেনঃ
ফ্যাশন ডিজাইনার, লেখিকা, কবিকন্যা, স্বৈরস্বাশকের স্ত্রী। শেষের টুকু বাদ দিলে তাকে আমরা বিদূষী এবং গুণবতীই বলতে পারি। কোন কুক্ষণে যে এরশাদকে বিয়ে করেছিলেন! আসলেই মানুষের জীবনে এমন অনেক বেদনাদায়ক ঘটনা ঘটে যায়। যাহোক সর্বপরি তিনি এখন একজন মা। যার রয়েছে সন্তানের জন্য হাহাকার।
কোন কুক্ষনে না সুক্ষনে বিয়ে করেছিলেন একটা বুইড়া ধামড়াকে বিষয়টা ভাববার মত।যখন এরশাদের সাথে ছিল তখন লাফঝাপ কিছুই ছিল না।এরশাদ ছাড়ার পর হয়ে গেলেন মহিয়সী নারী???????!!!!!!!!!!!

আমি এই তিনজন নারীর নাম উল্লেখ করলাম কারন, এই তিনজন যেমন আমাদের নিকট গুরুত্বপূর্ণ, তেমনি তাদের ভোগান্তি এবং পরিণতিও স্বরণযোগ্য,


আমার মনে হয়না তারা এতটা গুরুত্বপুর্ন।


তাই ওই তিনজন নারীকে যেমন আমদের ভুলে গেলে চলবে না, তেমনি ওই পশ্চাদপদ তিনটি বিষয়ের বিরূদ্ধে আমাদের করতে হবে যুদ্ধ এবং সংগ্রাম। তবেই না আসবে মুক্তি, দেখবো সুন্দর সকাল, হবে জীবন শান্তিময়।

ঠিক আছে এই তিনজন নারীকে আমরা ভুলবনা,কিন্তু শুধু মাত্র এই তিন জন্য নারীর জন্যই পশ্চাদপদ এই তিনটি বিষয়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে!!!!!!!!!!
বাইজান সুন্দর সকাল,মুক্তি,শান্তিময় জীবন যদি এই তিন জনের সমস্যার মধ্যেই থাকত তাইলে হইতোই।


২৯ শে মে, ২০১১ দুপুর ১২:৫৫

লেখোয়াড় বলেছেন: অগ্নি সারথী,
অনেক বড় করে অনেক কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আমি কোন বড় লেখক নই, তাই আমার লেখা মান সম্মত নাও হতে পারে।

রুবাবার মত অনেক নারী আছেন আমি জানি, এখানে রুবাবাকে উপমা করা হয়েছে। রুবাবা নিজের দোষে যতখানি দোষী তার থেকে পুরুষের কর্পোরেট থাবার শিকার হয়েছে অনেক বেশি।

বিদিশারো দোষ ছিল, ভালমন্দ বোঝার অভাব ছিল, কিন্তু মাতৃত্বের অধিকার সকল মায়ের আছে বলে আমি মনে করি।আর বিদিশা নিশ্চয়ই আপনার মত ভাল অবস্থায় নেই এখন।

পুরুষ তান্ত্রিক সামাজিক অবস্থা বিবেচনা করলে অবশ্যই তিনজনই গুরুত্বপূর্ণ।

শেষে বলেছেন ওই তিনজন নারীর জন্যই যুদ্ধ করতে হবে? আমি জানিনা, এখানে ইচ্ছা করে অবুঝ থেকেছেন কিনা। ওই তিন জন নারী তো উদাহরন মাত্র, আমি অবশ্যই হাজার নারীর কথা বলতে চেয়েছি। এটুকু কেন বুঝলেন না জানিনা।

আর ওই তিনজন নারী যার শিকার সেগুলোর কথা তো মোটেও বললেন না।তাদের চরিত্রের কথা বললেন, কিন্তু ওই ভয়ঙ্কর তিনটি বিষয় আপনার চোখ এড়িয়ে গেল।

যাহোক, আলোচনা করার জন্য আবারো ধন্যবাদ।

৩৮| ২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২১

আরিশ ময়ুখ বলেছেন: আমাদের দেশে যাই হোক, সব দোষ নারীদের। নারীরাই পতিতা, নারীরাই খারাপ-এটা একটা জেনারাইলজড ধারনা। আপনি, আমি কেউ সেটা এত সহজে পরিবর্তন করতে পারবে না।

২৯ শে মে, ২০১১ দুপুর ১:২৪

লেখোয়াড় বলেছেন: তবুও নারীরা লড়ছে, আমরা যারা সকলের মঙ্গল চাই তারা সবাই লড়ছি প্রতিনিয়ত সব অশুভের বিরুদ্ধে। লড়তে লড়তে হয়ত একদিন আসবে মুক্তির সকাল।

ধন্যবাদ আরিশ ময়ুখ উৎসাহ মূলক কথা বলার জন্য।
ভাল থাকবেন।

৩৯| ২৮ শে মে, ২০১১ রাত ৯:৩১

এ হেলাল খান বলেছেন: সাবই উল্লেখিত তিনজনের খারাপ দিক নিয়ে বেশী আগ্রহ দেখাচ্ছে, কিন্তু ভালটা কেউ দেখছেনা। এটা পুরুষতান্ত্র্রীক সমাজ ব্যবস্থার চিত্র।

২৯ শে মে, ২০১১ দুপুর ১:৫১

লেখোয়াড় বলেছেন: হেলাল ভাই সবাই বলছেন না, কেউ কেউ বলছেন।
মানুষের মন খারাপটাই গ্রহণ করে আগে, এবং সেটা বেশিরভাগ মানুষের। এটাও মানুষের একটা জন্মগত দোষ, এই দোষ থেকে যারা বেরিয়ে আসতে পারে তারাইতো প্রকৃত মানুষ, এবং তাদের দ্বারাই সমাজের উপকার হয় বেশি।

ধন্যবাদ আপনাকে খাঁটি কথা বলার জন্য।

৪০| ২৮ শে মে, ২০১১ রাত ১০:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
সকল কালে , সকল যুগে নারীরাই হয়েছে বেশি নির্যাতিত। অনেক সময় আমরাই এনাদেরকে উতসাহিত করি, আমাদেরই স্বার্থে। আমরা আমাদের মননে, নারীদের কে, আমাদের চেয়ে অনেক অনগ্রসর ভাবি। নিজেদের জীবনেই অনেকেই আছি, যারা পিতার সম্পত্তিতে বোনের অধীকারকে অতটা গুরুত্ব দেইনা।
এটা আমাদের মানষিক দীনতা। এ থেকে পরি্ত্রানের উপায়ও নাই আপাতত।

২৯ শে মে, ২০১১ দুপুর ২:৪০

লেখোয়াড় বলেছেন: জিশান ভাই, সব কথা তো বলে দিলেন অতি সুন্দর করে।

" অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর "

এই কথাগুলো আমাদের অনেক পুরুষ মানতে চায় না। এই দীনতা থেকে আপাতত পরিত্রানের উপায় নেই ঠিক, কিন্তু বসে থাকলে তো আর চলবে না। কাউকে নি কাউকে এগিয়ে আসতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে।

ধন্যবাদ আপনাকে।

৪১| ২৮ শে মে, ২০১১ রাত ১০:৫৩

অচিনপাখি বলেছেন: লেখাটি সস্তা, চুলকানিমূলক। নজরকাড়ার জন্য এইরকম শিরোনাম না দিলেও পারতেন।
subject এর সঙ্গে মানুষগুলো মেলে না।

২৯ শে মে, ২০১১ দুপুর ২:৫১

লেখোয়াড় বলেছেন:
আপনি যা বললেন সবাই কিন্তু তা বলেনি, অনেকে আপনার বিপরীত বলেছেন। যদি সবাই আপনার মত বলত তাহলে মনে নিতাম যে এটা সস্তা আর চুলকানি মূলক।যে তিন জন নারীর কথা উল্লেখ করেছি তাদের ব্যাপারে অনেকে বলেছেন, কিন্তু কর্পোরেট, স্বৈরতন্ত্র আর মৌলবাদের ব্যাপারে বেশিরভাগই একমত, শুধু মৌলবাদীরা ছাড়া।

শিরোনাম নজরকাড়া তো হতেই হবে। অবশ্য আপনার হিংসা হতেই পারে। কারণ আপনার ষ্ট্যাটাসই বলছে আপনার যোগ্যতা কতটুকু।এই দেখুক সকলে আপনার ষ্ট্যাটাস..............হা হা হা হা ..........


অচিনপাখি
আর এস এস ফিড
অনুসারিত নয়:[অনুসরন করুন] [?]
ব্লগার পরিসংখ্যান

* পোস্ট করেছেন: ৭টি
* মন্তব্য করেছেন: ৪৪৯টি
* মন্তব্য পেয়েছেন: ৪টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৫ মাস
* ব্লগটি মোট ৩৮২ বার দেখা হয়েছে

৪২| ২৯ শে মে, ২০১১ রাত ১:০৮

লুথা বলেছেন: মজা পাইলাম পোস্টের কমেন্টগুলা পডে ;)

২৯ শে মে, ২০১১ বিকাল ৩:১৮

লেখোয়াড় বলেছেন: মজা পেলেন বলে ধন্যবাদ।
ভাল থাকবেন।

৪৩| ২৯ শে মে, ২০১১ দুপুর ১২:৪১

সজল শর্মা বলেছেন: আপনার লেখা ও দৃষ্টিভঙ্গি ভাল লাগল।
শুভেচ্ছা।

২৯ শে মে, ২০১১ বিকাল ৪:১০

লেখোয়াড় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সজলদা।
অনেক ভিড়ের ভিতরে আপনাকে আলাদা করে পেলাম।
আপনার জন্য শুভকামনা।
ভাল থাকবেন।

৪৪| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৪৭

স্পেলবাইন্ডার বলেছেন: ;)

২৯ শে মে, ২০১১ বিকাল ৪:১১

লেখোয়াড় বলেছেন: কেমন আছেন।
কষ্ট করে এলেন যখন আমাকে একটু গালিই নাহয় দিতেন।

৪৫| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৫৭

আহমেদ আরিফ বলেছেন: তসলিমা,রুবাবা,বিদিশার মত মেয়েই হয়না :)

নাইমুল ইসলাম বিদিশারে চাইট্যা চাইট্যা বেশ কয়েকবার মজা নিছে :) আপনিও কি তেল মাইরা নাইমুলের ধান্ধায় আছেন নাকি?

কিছু পোস্টে আপনার কমেন্ট দেখে একটা ব্যাপারে ক্লিয়ার হয়েছি অনেকটা যে কেন আপনি আগে সস্তা বিনোদনের জোকারী করতেন।সস্তা পরিচিতি দিয়ে নিজের নাস্তিক ভেকটা সামনে আনার পলিসিটা কাজে দিয়েছে :) চালিয়ে যান।

২৯ শে মে, ২০১১ বিকাল ৪:৩৭

লেখোয়াড় বলেছেন: জনাব আহমেদ আরিফ এই মাসে আপনার পোস্ট আর্কাইভ.................

* মে,২০১১(৭)
০১. বউ-প্রেমিকা বিষয়ক তিনটি গোপন রহস্য- আফুরা নিজ দায়িত্বে পোস্টে আসিবেন,

o২. সুন্দরী অর্পনা এবং আদ্দেকটা দিলুম পুরোটাই শেষ করতে হবে বলে দিলুম,

o৩. বুয়া সংকট,বউ সংকট,পানি সংকট... খালি সংকট আর সংকট,

o৪. সুন্দরী বিমানবালা এবং আদ্দেকটা দিলুম পুরোটাই খেতে হবে কিন্তু !!

০৫. ইস! যদি মেয়ে হতাম B-৩ উৎসর্গঃ ব্লগের তামাম লুল ভাইদের

o৬. ইস!যদি মেয়ে হতাম- (২)

o৭. ইস!যদি মেয়ে হতাম পর্ব ১ উৎসর্গ ব্লগের

..............................................................................................

প্রত্যেকটি লেখাই আপনার নারী বিষয়ক, তাই না?
এখন কি বুঝবো?

মেয়ে চাটে কে আপনি না নাঈমুল ইসলাম না আমি, সকলে নিশ্চয়ই বলবে আপনি।লজ্জা করে না আপনার নারী বিষয়ে এত লেখার পর আমাকে কটু কথা বলতে? আপনিও নিশ্চয়ই সেইসব নরপশুদের দলে যারা নারীকে মেয়ে পণ্য মনে করে, মানুষ মনে করে না।

আমাকে সস্তা বিনোদন জোকারী বললেন, আপনি ওগুলো কি লিখেছেন? ওগুলো কোন পাতে দেয়া যায়? ওগুলো শুধু সস্তাই নয়, ফাজলামীর থেকেও নিন্মমানের।আমার বাসার কুকুর ডাকলেও ওর থেকে ভাল শোনা যায়।

আর আমার এই লেখাটা নাস্তিক-আস্তিক নিয়ে নয় মৌলবাদ নিয়ে, যে কোন গাধা বা ছাগলে এটা বুঝতে পারবে, আর আপনি মানুষ হয়েও তার পারলেন না, তাহলে আপনি মানুষ নামের গুবরেপোকা।

কি, একটু বেশি বললাম কি? বেশি লেগে থাকলে বলবেন, আমার কাছে ওষুধ আছে।

ব্লগিং করছেন, ভালভাবে কথা বলুন, ভালবাসা পাবেন।
আর আমি মজার মানুণ তাই মানুষকে বিনোদন দিয়ে বেড়াই, তবে কাইকে আঘাত করি না নির্লজ্জের মত।

আর বলবো?
আচ্ছা থাক,
ভাল থাকবেন
শুভবুদ্ধির উদয় হোক আপনার।

২৯ শে মে, ২০১১ বিকাল ৫:০৬

লেখোয়াড় বলেছেন: ব্লগে এসেছেন দুই মাসও হয়নি এখনো, এরই মধ্যে অন্যকে অপমান করা শুরু করেছেন। নাকি পুরানো পাপী নতুন নামে এসেছেন?

ব্লগিংএ আমার সাথেই থাকবেন, দেখবো কে সস্তা বিনোদন করে, কে জোকারী করে, আর কে ভাল লেখে, কে জনপ্রিয় ব্লগার হতে পারে।

আপনি না আমি।

গুডলাক।

৪৬| ২৯ শে মে, ২০১১ বিকাল ৩:৪১

পথেরহাট. বলেছেন: "রুবাবা দৌলা মতিন কর্পোরেট ফতোয়ার যাঁতাকলে পিষ্ঠ, বিদিশা আহমেদ স্বৈরতন্ত্রী পাপের স্বীকার, তসলিমা নাসরিন মৌলবাদের কালো বিষে জর্জরিত।"

ইস্যুগুলো ঠিক আছে কিন্তু উদাহরণ হিসাবে নামগুলো গ্রহণযোগ্য বলে আমার মনে হয় না। রুবাবা এইমুহুর্তে খুব ভালো জায়গায়ই আছে (স্বভাব পরিবর্তন করেছে কিনা জানি না)। বিদিশা খবর জানি না। তসলিমা তার নষ্ট মস্তিস্কের ফল ভোগ করছে।

২৯ শে মে, ২০১১ বিকাল ৪:৪৭

লেখোয়াড় বলেছেন: রুবাবা, বিদিশা বা তাসলিমা না হোক দেশের হাজার মেয়ে হাজার রকমের সমস্যার স্বীকার।তবে এই তিনজন যতটা না নিজের দোষে নষ্ট হয়েছে বা হতে বাধ্য হয়েছে, তার থেকে নষ্ট করেছে আমাদের পুরুষতান্ত্রিক অসভ্যতা, আমি এটা মনে করি।

মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৪৭| ২৯ শে মে, ২০১১ রাত ৮:১৬

অগ্নি সারথি বলেছেন: ওই তিন জন নারী তো উদাহরন মাত্র, আমি অবশ্যই হাজার নারীর কথা বলতে চেয়েছি। এটুকু কেন বুঝলেন না জানিনা।


বাংলাদেশের হাজার নারীর খবর আপনি হয়ত রাখেন না। হাজার নারীর উদাহরন কখনোই এরা হতে পারেনা।কারন এরা কোন না কোন ভাবে এখনো ক্ষমতা নামক ডিসকোর্সটির সাথে যুক্ত ছিল এবং আছে।হাজার নারীর উদাহরন হতে পারে ধর্ষিতা রাবেয়া(ছদ্ম নাম),কিংবা পুরুষ সমাজের আধিপত্যের কারনে চার দেয়ালে বন্দী কিংবা বের হয়ে সঙ্কোচে পড়া নারী আজো যাদের সুন্দর ভাবে বেচে থাকার অধিকার টুকুও পুরুষের সম্মতির কাছে জিম্মি।আপনি যে কথা গুলো বলছেন তা মৌলিক চাহিদা বা বেচে থাকা হতে অনেক দূরে।এইগুলা একভাবে বিলাসজাত দ্রব্যের অভাবের আওতায় পড়ে।


ছোট বালক এর মন্তব্যে আপনার জবাব,

লেখক বলেছেন: একজন নিষ্পাপ মেয়ে নিজে কখনো পতিতা হয় না। সমাজ তাকে পতিতা বানায়। এবং তারা আপনার মত পুরুষ।

বিদিশার মাতুত্বের স্বাদ অপূর্ণই থাকুক, তাতেই আপনার আনন্দ।

ধর্ম-ধর্ম, করতে করতে আপনারা বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছ্নে তা কি একবার তলিয়ে দেখছ্নে? ধর্মের জন্যই আজকাল মানুষ মরছে বেশি।

শুধু অপরের দোষ ধরে কি লাভ ছোট বালক?


এখানে এই তিন জনের কাউকে যদি আপনি পতিতা বলে সম্মতি দিয়ে থাকেন তবে এটা কি আপনার পুরুষ মানুষিকতার বিকৃত ফসল নয়?


আমার বোঝার জায়গাটা হল তারা কখনোই পুরুষতান্ত্রিক সমাজের বলির শিকারদের আদর্শ উদাহরন হতে পারেনা।কারন হাজার নারী খুবই মানবেতর জীবন যাপন করে যা তাদের কল্পনাতেও নাই।আশা করি বুঝবেন।

৩০ শে মে, ২০১১ দুপুর ২:৩২

লেখোয়াড় বলেছেন: আপনার বক্তব্যের প্রথম অংশ এবং শেষ অংশ খুব ভালো হয়েছে। কিন্তু ছোট বালকের অংশ কেমন দৈত চয়নের মত লাগল। আমি যাদের হয়ে কথা বলছি তাদের কে পতিতা বলে সম্মতি দেব কেন? জানিনা এই টুকুতে তর্কের জন্য তর্ক করছেন কিনা।

যাহোক আবোরো ধন্যবাদ।

৪৮| ২৯ শে মে, ২০১১ রাত ১০:৩৯

রাজসোহান বলেছেন: লেখা পড়লাম...আর কিছু না

৩০ শে মে, ২০১১ দুপুর ২:৩৩

লেখোয়াড় বলেছেন: আপনাকে ৫২০০ বার ধন্যবাদ।

৪৯| ৩১ শে মে, ২০১১ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন....

০১ লা জুন, ২০১১ সকাল ১০:২১

লেখোয়াড় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

৫০| ০২ রা জুন, ২০১১ দুপুর ১:০৭

শুভ্রতা বলেছেন: গুড জব ব্রাদার

০২ রা জুন, ২০১১ দুপুর ১:০৮

লেখোয়াড় বলেছেন: ওয়েল কমেন্টস ফ্রেন্ড।

৫১| ০২ রা জুন, ২০১১ দুপুর ১:৫০

anisa বলেছেন: এই লেখাটা খুব ভালো লাগলো কষ্ট ও দিল
ওই যে এরা কেউ পুরুষতান্ত্রিক সমাজের স্বীকার কেউ স্বৈরশাসনের
আর একজন এর কথা বলার ইচ্ছে নেই কিন্তূ তিনি লিখেন ভালো
কিছু লেখায় একটু গোলমাল আছে যেটা রুচি বহির্ভূত
কিন্তূ মনে রাখতে হবে আমরা এদের ব্যবহার করেছি এরা এদেশের নাগরিক
আমার জানা নেই আপনি ওনার সব বই পড়েছেন কিনা আমি পরেছি
তবে লিখিকা হিসেবে উনি ভালো
এটা আমাদের দৈন্যতা কথা টা খুব সত্যি
বেশী কিছু লিখতে ভয় কিন্তূ এসব ভাবায় আমাদের

০২ রা জুন, ২০১১ দুপুর ২:৩১

লেখোয়াড় বলেছেন: আপু মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আসলে অনেকে কথা সোজাসুজি বলেন, আবার কেউ কেউ মুখোশের আড়ালে থেকে পেঁচিয়ে কথা বলেন। তাই সোজা ও সত্যি কথাটা অনেক সময় খারাপ মনে হয়। আকতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসে বস্তিবাসীদের কথাগুলোর কথা বলা যায়।

তাসলিমা বোধহয় একটু বেশি সোজা-সত্যি কথা বলেন। তাই আমরা গোপনে তার লেখাগুলো পড়ি আর বাইরে তাকে খারাপ বলে অভিহিত করি।

আসলেই এটাও আমাদের একধরনের দৈন্যতা।
একদিন চলে যাবে নিশ্চয়ই এসব।
এইতো, ভাল থাকুন আপু সবসময়।

৫২| ০২ রা জুন, ২০১১ দুপুর ২:৪৮

অচিনপাখি বলেছেন: @লেখক, বিছানায় শুয়ে শুয়ে ভালো টাইপ করা যায় না বিধায় ব্লগ লিখি না। সুস্হভাবে চিন্তা করুন, যা বলেছি বোঝার ক্ষমতা আপনার আছে। ভালো থাকবেন।

০২ রা জুন, ২০১১ বিকাল ৩:৩০

লেখোয়াড় বলেছেন: আপনি বললেন বিছানায় শুয়ে শুয়ে আপনাকে লিখতে হয়।
আপনি কি অসুস্থ!!

আর অন্য কিছু বলবো না। আপনাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।

৫৩| ০২ রা জুন, ২০১১ দুপুর ২:৪৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: লেখক বলেছেন: মানলাম আপনার ব্যাখ্যা। কিন্তু আমার মনে হয় উনি নিজেকে যতটা ব্যবহার করেছেন তার থেকে বেশি ব্যবহৃত হয়েছেন। কোন মেয়ে কি চায় এমন করতে, অন্তত আমাদের সমাজে


এমন না চাইলে রুবাবা কখনোই রুবাবা হতে পারতেন না। আমার পরিচিত অনেককেই দেখেছি যারা ব্যাবহৃত হতে চায়নি বলে তাদের প্রাপ্য উন্নতি থেকে বঞ্ছিত হয়েছে। এখন বঞ্ছিত হব বলে নিজেকে ব্যাবহার করতে দেয়া্র পরিবর্তে তিনি এই সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করতে কি পারতেন না। আমি মনে করি এই সুযোগটা তার ছিল। কিন্তু যুদ্ধ করলে তিনি তার পূর্বের যায়গায় উঠতে পারতেন না।

০২ রা জুন, ২০১১ বিকাল ৩:৩৯

লেখোয়াড় বলেছেন: সুন্দর, খুব সুন্দর।
আপনার মত অনেকেই এখানে এরকম কথা বলেছেন। যেটা আমারও কথা। কিন্তু আমার দোষ হয়েছে আমি ওই তিনজনকে কেন উদাহরন দিয়েছি। দিয়েছি কারন ওইসব সমাজের সবকিছুই আমরা দেখতে পাচ্ছি না। ওনাদের তিনজনকে দিয়ে আমরা অনেক কিছু দেখেছি।কারন তাদের খারাপটা দেখে আমাদের যেমন শিক্ষা নেওয়ার দরকার আছে, তেমনি তাদের উপর পুরুষ সমাজের চাপিয়ে দেয়া বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলারও প্রয়োজন আছে।

অনেক ধন্যবাদ মতামতের জন্য।
ভাল থাকবেন।

৫৪| ০২ রা জুন, ২০১১ বিকাল ৫:০৬

নীল কষ্ট বলেছেন: কমেন্টে বেশ ক্যাচাল আছে

০৪ ঠা জুন, ২০১১ দুপুর ২:২৪

লেখোয়াড় বলেছেন: তাহলে লেখায় কোন ক্যাঁচাল নেই এটা পরিস্কার।
ধন্যবাদ নীল কষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.