| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাননান হামিদ লিখন
দাদা আব্দুল হামিদের আদরের ধন হান্নান হামিদ । লিখন নামেও সমধিক পরিচিত ! জামালপুর জেলা শহরের অদূরে, কোজগড় গ্রামে জন্ম আগষ্ট এর ৫ তারিখ ! ছোটবেলায় মা কে হারান, দাদা দাদীর কাছে বেড়ে উঠা.। লিখতে আর পড়তে শেখার পর থেকেই কাব্য আর কবিতার সাথে সখ্যতা, আঠার বছর গ্রামে কাটানো এই কবির শরীরে এখনো কাদা-মাটির গন্ধ ! সবটা ভাবনা জুড়ে রয়েছে মানুষের প্রতি মমত্ববোধ ! বিশ্বাস করেন, মানুষের চেয়ে বড় সৌন্দর্য্য আর কিছুতে নেই। দূর্দান্ত স্বপ্ন বিলাসি, নিয়ম করে নিয়ম ভাঙতে ভালো লাগে তার ! নিভৃত এই কবিতার কৃষকের কাব্য মাঠে ফসলের পরিমান নিতান্ত কম নয় ! সময়- অসময়, যখন যেমন বিরামহীন এ লিখে চলা শ'য়ে শ'য়ে, হাজার হাজার....! কালো কালো অক্ষরের প্রেমে মোহময় তার ছুঁটে চলা । কি নিষ্প্রেষন _ সময়ের কাছ থেকে সময় চুরি করার অলস প্রচেষ্টা প্রতিনিয়তো ; গান লিখছেন ইদানিং, একতারা বাজিয়ে গান বাঁধতে ভালোবাসেন, মাঝে মাঝে বলেন আরও আগে জন্মালে হয়তো তারাশঙ্করের নিতাই এর মত চারণ কবি হতাম ! ব্যাক্তি জীবনে কবি একজন কর্পোরেট রোবট ! প্রকাশিত কাব্যগ্রন্থ : সুনীল সমুদ্র আমার (একুশে বইমেলা ২০১২) বেদুইন রাজহাঁস (একুশে বইমেলা ২০১২)
মন বড় ছোঁয়াচে কিছু
অযথা ভাবনা নিয়েছে পিছু,
মন বড় উতলা আজ
বেদনার নীল কারুকাজ !
ছুঁয়ে গেছে অনাদি দিগন্ত
শুভ্র চাঁদে মাখামাখি ফাগুন বেলা,
মন নিশ্চুপ আঁধারে ছুটে
কোন কিছু ছোয় না খুব একেলা !
মন চারবাকে বাধা পড়ে
অযথা ভরপুর আনন্দে উন্মাদ কাঁপে,
দৃশ্যমান অদৃশ্যে তাকায়
মন নাচে চঞ্চলা পৃথিবীর উষ্ণ চাপে !
এ মন বড় স্পর্শ কাতর
কত কিছু ছুঁয়ে যায়, গাঢ় নির্মল প্রান্তর,
সাবলীল চলাচলে গভীর
ভাবনা ভাবে,কখনও খুঁজে স্বীয় অন্তর !
মন চঞ্চলা মৌমাছি যবে,
উড়ে যায় ফুল থেকে ফুলে, মধুর খোঁজে,
লুকিয়ে থাকে যেন অবাক
মনের সুখে,একটি হলুদ বিকেলের লাজে !
মন গতিপথে নীতিহীন
জানেনা নিজের শেষটা কোথায়,অবলা শিশু,
মন মায়াময় মানবের
মুল অন্তরা,মন ছাড়া মানুষ তুমি নিরেট পশু !
জানুয়ারি- ১১, ২০১৩
লিখন, নদীয়া
©somewhere in net ltd.