| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসাহীন দীর্ঘ পথ পাড়ি
দিয়েছি ভালোবাসার খুঁজে,
বারবার হোচট খেয়েছি বুঝিনি
কখন এসেছে চোখ বুজে।
ভাবনারা বারবার আকড়ে
ধরেছে পা পথের সাথে,
থমকে দাড়িয়েছি বারবার ভালোবাসা
ভেবে ধরেছি মরিচিকার হাতে।
জানি বন্ধু পৃথিবীটাই এমন
নয়তো আমার বুঝার ভুল,
বারেবারে আকড়ে ধরি কাটা,
ভেবে ভেবে রঙ্গিন ফুল।
©somewhere in net ltd.