নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধারের সাক্ষী

আধারের সাক্ষী › বিস্তারিত পোস্টঃ

মানব ধর্ম

০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২০

অনেক সুন্দর আমাদের এই পৃথিবী । পৃথিবীর রঙ রুপ দেখে মুগ্ধ হয়েছে যুগে যুগে এই পৃথিবীর অন্যতম সেরা প্রাণী মানুষ। পবিত্র ধর্মগ্রন্থে বলা আছে মানুষের বসবাসের জন্য এই দুনিয়া তৈরি করেছেন বিধাতা । আর মানুষ তার সুবিধা অনুসারে দুনিয়ার রঙ রুপ পরিবর্তন করেছে । কথাই আছে না মানুষ পথের সৃষ্টি করেছে । মানুষ যুগে যুগে তার ধ্যান ধারণা দিয়ে এই পৃথিবী কে আরও সুন্দর করে তুলেছে। পৃথিবীতে ধর্ম আসার আগে এসেছে মানুষ মানুষ তৈরি করেছে ধর্ম । মানুষ তার গুন বুদ্ধি দিয়ে জয় করছে আকাশের রহস্য , পানির নীচের রহস্য , প্রাণীকুলের রহস্য , দুনিয়ার অনেক নাহ জানা আর বহু বছর ধরে মাটি চাপা থাকা অনেক কাহানী । মানুষ তার মন দিয়ে অনুভব করে অন্য এক জন মানুষের দুঃখ কষ্ট ভালবাসা আশা যাহ দুনিয়ার অন্য কোন প্রাণী অনুভব করতে পারে না। যুগে যুগে এমন কিছু মানুষ এই দুনিয়াতে এসেছে যারা তাদের মাহানুভব মেধা কাজ দিয়ে মানুষের মনে ও এই পৃথিবীর ইতিহাসে নাম লিখে গেছে। এমন কিছু মানুষ যারা ধর্ম নয় মানব প্রেম কে লালন করেছে যুগ যুগ ধরে ও মানুষ কে বুঝিয়েছে মানব ধর্ম মহান ।

মাদার তেরেছা একজন সেবিকা ছিলেন কোন ধর্মের ছিলেন টা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় তার কাজ । মানুষ যখন সেবা পাওয়ার আশায় তার দিকে হাত বাড়িয়েছিলেন তিনি নাহ করেন নি বরং মানুষের সেবাই নিজের জীবন বিলিয়ে দিয়েছেন । কেন তিনি মানুষের সেবা করেছেন টাকা কামানোর জন্য ? নাম কামানোর জন্য ? নাকি নেকী কামানোর জন্য ? না সে শুধু মাত্র মানুষ কে ভালোবেসে মানুষের সেবা করে গেছেন কোন কিছু পাবার আশায় না মানুষকে ভালবাসা দিয়েছেন আজ ও মানুষ তাকে স্মরণ করে পরম ভালবাসায় ।



তবুও মানুষ মুসলমান ধর্ম বলে নামায রোযা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে নাহ যদি এক জন বিধাতার সৃষ্টী প্রানির সেবা করা মানে কি তার সেবা করা না। এমন কথা নাকি বলবেন আমি তোমার দুয়ারে গিয়েছিলাম পানি চাইতে তুমি দাওনি তার মানে কি বিধাতা কি মানুষের রুপে এসে মানুষের মনুষ্যতে র পরীক্ষা নিলেন । এমন ও বলা আছে দুনিয়া তোমার জন্য পরীক্ষা কেন্দ্র প্রতিনিয়ত তোমাকে পরীক্ষা করা হবে । সৃষ্টীর সেরা নাকি মানুষ তাই বলে সব মানুষ নাহ ওই সব সেরা যারা মানব কে ভালবাসে । আর কোন প্রানিতে এত ভালবাসা নেই যত ভালবাসা মানুষের প্রতি মানুষের আছে। পশু পাখি তো ক্ষুধা লাগলে নিজের সন্তান কে ছারে নাহ । আর মানুষ নিজে মরে যাবে তবু তার সন্তানের কিছু হতে দেবে না। মানুষ মানুষের জন্য ।লালন সাই এর গান তার ক্কথা খুব মনে পরছে



" এমন মানব জনম আর কি হবে

মন যাহ করো ত্বরাই করো এই ভবে "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.