নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Allah is Great

nothing to say about LOL

lol

nothing to say about lol

lol › বিস্তারিত পোস্টঃ

এই দুইটি দূশ্য আজ সন্ধ্যায় দেখা আমার

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

রিক্সার ভাড়া দেবার সময় ছাত্রটি রিক্সাওয়ালাকে গালি দিল।পাশ থেকে অপর এক রিক্সাওয়ালা বলে উঠল "ছাত্র মানুষ,শিক্ষিত মানুষের কাছ থেকে গালি খাইতে হয়।থাক কিছু কইস না" এই কথা বলায় তাকেও গালি শুনতে হল।



স্ট্যাটাস ২ঃ বাসে ভাড়া দেবার সময় এক ছাত্র হাফ ভাড়া দিবে।কিন্তু ভাড়া হল ৫টাকা।ছাত্র বলে তিনি ২টাকা দিল।কন্ট্রাক্টার ১টাকা চাওয়াতে তাকে গালি শুনতে হল।১টাকা কি তাকে দিলে খুব ক্ষতি হত!!?বাসের সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে।তাও ১টাকা আমি দিমু না যা করার কর ভাব।



বুক বড় করে আগের মত বলতে ইচ্ছা করে না আমি ছাত্র।কারন লজ্জা লাগে।ছাত্র বললেই এখন কন্ট্রাক্টার ভাব নেয়।আর আগে ছাত্র বললেই হাফ ভাড়া নিত।মুরুব্বিদের পাশে বসলে আগে অনেক কথা বলত।আর এখন কথা তো বলা দূরে থাক ও তুমি ছাত্র টাইপ ভাব নেয়।



বাবার মুখে শুনেছি আগে নাকি ছাত্রদের অনেক সম্মান দেয়া হত সব জায়গায়।সবাই ছাত্রদের ভালোবাসত।বিপদে আপদে নাকি সাহায্যের জন্য এই ছাত্ররাই এগিয়ে আসত।তখন নাকি ছাত্ররা " আমি ছাত্র" বলত বুক উচু করে।ছাত্র নিয়ে অনেক কথাই শুনেছি।আর এখন এই ছাত্রদের হাত থেকে রেহাই পায় না রিক্সাওয়ালা থেকে শুরু করে বাস কন্ট্রাক্টার পর্যন্ত।



আমি ছাত্র বলে আমার জানা আছে ১টাকার মূল্য কত।অনেক সময় ১টাকা হাজার টাকার সমান।কিন্তু তাই বলে ১টাকা বাঁানোর জন্য আমি সবার সামনে এক জনকে গালি দিয়ে ছাত্রর দূর্নাম করতে পারিনা।১টাকা আবার কাওকে দিলে অনেক বড় কিছুও হয় না।



দিন দিন ছাত্র নাম আতংকে ভরে যাচ্ছে।এইরকম ভাবে চলতে থাকলে তখন আমার মত ছাত্ররা ছাত্র বলে লজ্জা পাবার চেয়ে ফুল ভাড়ায় যাতায়াত করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.