নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুকার

কারো সাথেই মেলে না, তবু চাই সবাই পাশে থাকুক!

লুকার › বিস্তারিত পোস্টঃ

।।এক পোয়া দুধের কাহিনী।।

০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬



-হাঁ গা দিদি, আজ যা হয়েছে, তা আর কী বলবো!



-কী হয়েছে গা?



-এক পো' দুধ কিনিছিনু।

ঘরেতে জামাই এল,

তাকে এক বাটি দেওয়া হল।

পোয়াতি বৌ'টা একবাটি খেল।

মুই অভাগীর বেটি- দুধ ভিন্ন অন্ন তো রুচেই না।

বাকী দুধ টুকুন দই পাতবো বলে রেখে দিয়েছিনু,

কোন পোড়াকপালীর বেড়াল এসে

পেটটি ভরে খেয়েছে গো-

পেটটি ভরে খেয়েছে।

বাকী দুধ টুকুন ঘরের মেঝেয় ঢেলে দিয়েছে।

মেঝেয় যেন ঢেউ খেলছে গো-

মেঝেয় যেন ঢেউ খেলছে।



মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮

লুকার বলেছেন:

পুরো কাহিনী আরো বড় ছিল।
দাদীর মুখে শোনা।

২| ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০

রাইডার বলেছেন: পিলাস :)

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৭

লুকার বলেছেন: টেংকু।

৩| ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

ডালটন বলেছেন: লুকার বলেছেন:

পুরো কাহিনী আরো বড় ছিল।
দাদীর মুখে শোনা।

তবু ভাল লাগল।

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৫

লুকার বলেছেন: ধন্যবাদ। পুরোটা এখন আর মনে নাই।

৪| ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০১

জানা বলেছেন:

হমমমম!
এই গল্পটি অবলম্বনেই সম্ভবত কিংবদন্তী গীতিকার ও সুরকার সলিল চৌধুরী একটি অসম্ভব মিষ্টি গান তৈরী করে তাঁর মেয়ে অন্তরা চৌধুরীকে দিয়ে গাইয়েছেন। গানটি হলো:

এক পোয়া দুধ কিনেছি গো,
কি হবে তা বলোনা?
ক্ষির হবে, ছানা, মাখন, রাবড়ী, মালাই হবে,
ও বড় বৌমা, আর কি বলোনা?

এ,বেলা হবে, ও, বেলা হবে, ইপিন-বিপিন খাবে,
কুঞ্জলালটা কোলের ছেলে তাকেও দিতে হবে,
জমজ দু'জন রূপ-সনাতন, ওদের ভুলোনা,
আর কি বলোনা?

কর্তামশাইর দুধ-কলা না হলেই চলে না,
ঐ ময়না পাখি দুধ না পেলে কেষ্ট বলে না।
এই পোড়ার মুখে দৈ না হলে কিছুই রোচে না,
আর কি বলোনা?

:) :) :) :)


০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪

লুকার বলেছেন:
আরে, অন্তরার এই গানটা তো ছাত্রজীবনে শুনেছি অনেকবার।
গল্পটার সাথে বেশ মিল আছে দেখছি।

আসলে এধরনের বহু গল্প, রূপকথা, উপকথা বা চুটকি একটু এদিক ওদিক করে অনেক দেশেই পাওয়া যাবে। ফলে অরিজিন কোথায় তা বোঝা মুশকিল।

দাদী থাকতেন টাঙ্গাইলের এক গ্রামে। এই গল্পটার উপজীব্য হলো- মাত্র এক পোয়া দুধ দিয়ে কত কি করেছে, তারপরেও বাকী দুধে মেঝেতে বন্যা হয়ে গেছে।

এসব গ্রামে মহিলাদের কোন শোকের ঘটনায় কাঁদার সময় একটা বিশেষ সুরে নানা প্রাসঙ্গিক কাহিনী বর্ণনা করতে দেখেছি, যা একটু অদ্ভুত লাগতো। মতির ম'র ডাক সব অনুষ্ঠানেই পড়তো, আর মজার ব্যাপার হলো এই মতির মা ছিল অবিবাহিতা। মতি বলেও কেউ ছিল না।

৫| ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

জনৈক আরাফাত বলেছেন: + :)

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮

লুকার বলেছেন: :)

৬| ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৯

যীশূ বলেছেন: এইটা নিয়া গান আছে জানতাম না তো!

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮

লুকার বলেছেন:
গানটা শুনেছি, কিন্তু মিলটা খেয়াল করিনি আগে।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

শফিকুল বলেছেন:
আমার বাপ চাচাদের মুখে এধরনের ভাষা শুনে এসেছি,

আমাদেরকে পারার সবাই বলত ঘটি,

কেন জানি না।

আমার দাদী এভাবে কবিতা আওরাতেন।

ধন্যবাদ আপনাকে।

৮| ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

েজবীন বলেছেন: মজার তো!! ............ :)

৯| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

মাহফুজ ইসলাম বলেছেন: জটিল!!! আমি আগে কখনো শুনিনি।

ভালো লাগলো। ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.