| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেসিপি, আনকমন বাঙ্গালি খাদ্য।
বিফ স্টু
উপকরণ
হাড়সহ মাংস- ২ কেজি,
পানি- ১২ কাপ,
পিয়াজ কুচি- ৪টা,
গাজর কুচি- ৩টা,
গোলমরিচ গুঁড়া-চা চামচ,
রসুন ক্রাশ- ৮ কোয়া,
লবণ- পরিমাণ মত,
ঘি-২ টেবিল চামচ।
প্রণালী
গাজর কুচি করে কেটে নিন। ঘি এর মধ্যে গাজর বাদামী করে ভেজে নিন। পিয়াজ ভেজে নিন। মাংস থেকে হাড় আলাদা করে হাড়গুলোতে ঘি লাগিয়ে ওভেনে ২০ মিনিট রেখে বাদামী রং করে নামিয়ে নিন। এবার মাংসগুলো ঘিয়ে ভেজে নিন। ভাজার পর মাংস, ঘি, পিঁয়াজ, গাজর, লবণ, গোল মারিচের গুঁড়া দিয়ে ৩/৪ ঘন্টা মাঝারি আঁচে রান্না করুন মাংস নরম হয়ে গেলে ঘিতে রসুন দিয়ে বাগার দিন।
গরুর লেজের স্টক
উপকরণ
গরুর লেজ-১টি,
হাড়সহ মাংস-আধা কেজি,
শালগম-১টি,
পিঁয়াজ কুচি-২টি,
গাজর-১টি,
সাদা গোল মরিচ গুঁড়া-আধা চা চামচ,
লবণ-পরিমান মত,
পানি-১০ কাপ,
কাবাব মসলা-আধা চা চামচ,
ঘি-১ টেবিল চামচ।
প্রণালী
লেজ এবং মাংস টুকরা করুন। ১ টেবিল চামচ ঘি এ পিঁয়াজ ভাজনু। লেজ ও মাংস দিয়ে ভাজুন। সবজি মসলা মাংস ও পানি দিয়ে মৃদু আঁচে প্রায় ৫ ঘন্টা সিদ্ধ করুন স্টক সেঁকে নিন।
নেহারী
উপকরণ
খাসীর পায়া- ২০টি,
লবঙ্গ- ৪টি,
তেজপাতা- ৩টি,
এলাচ- ২টি, দারচিনি- ৪ টুকরা,
তেঁতুল গোলা- ২ টেবিল চামচ,
হলুদ বাটা- আধা চা চামচ, মরিচ, বাটা আধা-চামচ,
ধনিয়া বাটা- ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া-আধা চা চামচ,
পিঁয়াজ কুচি-৪টে চামচ, রসুন কুচি- ২ টেবিল চামচ,
লবণ- পরিমাণ মত,
ঘি-৪ টেবিল চামচ,
পানি- ৫ কিলো।
প্রণালী
খাসীর পায়াগুলো ভালো করে ধুয়ে ঘি, পিয়াজ কুচি রসুন কুচি, বাদে সব মসলা দিয়ে জ্বাল দিতে দিতে অর্ধেক করে নিন। পায়াগুলো যখন নরম হবে নামিয়ে নেন। এবার অন্য পাত্রে ঘি গরম করে পিঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সামান্য বাদামী রং করে বাগার দিন।
ভাল লাগলে বলবেন।
০৭ ই মে, ২০১৩ রাত ১:১৯
লোপা এসহক বলেছেন:
ধন্যবাদ। আপনের সাথে আমার মিল আছে।
২|
০১ লা মে, ২০১৩ রাত ৩:৪৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এত খাবার, কিন্তু পাঠক নেই! কমেন্টও নেই!
ব্যাপার কি?
০৭ ই মে, ২০১৩ রাত ১:২০
লোপা এসহক বলেছেন:
৩|
০৭ ই মে, ২০১৩ রাত ১:৪১
অনন্ত জীবন বলেছেন: বাঙালী খাবার আবার নাম দিলেন ইংলিশ!!!!!
খেতে মনে হচ্ছে মজাই হবে কিন্তু আপুনি তোমার ধৈর্য আছে বটে এক রান্নাই ৩/৪ঘন্টা ধরে কর। ৩/৪মিনিটে করা যায় এরকম কিছু রেসিপি দাও আমার কাজে লাগবে
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৪১
লোপা এসহক বলেছেন: প্রথমটির নাম ইংলিশে হলেও দেশি।
বাকি দুটো বাংলা।
চেষ্টা করব। ধন্যবাদ।
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গার্লফ্রেন্ডরে লিংক পাঠায়া দিলাম।
৫|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের এক কলিগ গরুর লেজের কথা খুব বলতেন। লেজের মাংস নাকি খুবই সুস্বাদু। আপনার রেসিপি দেখে তা মনে পড়লো।
এ রেসিপি আমার গৃহিণীকে বলা হবে কিন্তু ![]()
শুভ কামনা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮
লোপা এসহক বলেছেন:
ধন্যবাদ।
লেজের মাং সুস্বাদু হওয়ারই কথা।
ভাবিকে রেসিপিটি অবস্যই দিবেন, আর আমার সালাম দিবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
এম এম কামাল ৭৭ বলেছেন:
১ নং টা পছন্দ হয়েছে।