নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোপা এসহক

চাকুরি করে ভাত জুটাতে হয়।

লোপা এসহক › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৫ শতাংশ মানুষের প্রত্যক্ষ দুর্নীতির দায়ভার দ্বারা গোটা জাতিকে নিতে হচ্ছে

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

মাত্র ৫ শতাংশ মানুষ যারা প্রায় সবাই সরকারি আমলা কর্মকর্তা .. এদের প্রত্যক্ষ দুর্নীতি দ্বারা গোটা জাতিকে করছে ভগ্ন ভারাক্রান্ত ...



কাজের মধ্যে সততার অভাব থাকলেই ঘটে দুর্নীতি। এই দুর্নীতি সকল মহৎ ও ভাল প্রচেষ্টাগুলোকে প্রতিনিয়ত ব্যর্থ করে দিচ্ছে। আবার সর্বস্তরের দুর্নীতি আমাদের অর্থনৈতিক উন্নতি, সামাজিক ন্যায় বিচার ও শান্তির পথকে বাধাগ্রস্ত করে জাতিকে সামনে এগুতে দিচ্ছে না। এ অবস্থায় যেকোন মূল্যে সমাজে সততা রক্ষার তাগিদে যাতে ঘাটতি না হয়, সেজন্য সততার মূল্যবোধ প্রতিষ্ঠা করার কোন বিকল্প নেই।



কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন নামে পরিচিত দুর্নীতির শাখা-প্রশাখাগুলো সতেজ থেকে নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বেশিরভাগ ক্ষেত্রে সততা ও আন্তরিকতা নিরুৎসাহিত হয়ে পড়েছে। দেশের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয় দীর্ঘদিনের বিরাজমান শঠতার আধিপত্য থেকে সততার বৈশিষ্ট্য ও মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে।



এখন প্রয়োজন শুধু এই মাহেন্দ্রক্ষণকে কাজে লাগানো। সাধারণ মানুষের এহেন আশা-ভরসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ঐকান্তিকতায় আসুন, সকলে মিলে স্ব-স্ব ক্ষেত্রে মূল্যবোধকে সুসংহত করার জন্য উপযুক্ত ভূমিকা রাখি। এজন্য আমাদের যা করণীয়, তা হলো।। দুর্নীতিবাজদেরকে (দুর্নিতিবাজ আমলা) সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করা।



* সততাকে উদ্বুদ্ধ করতে সৎ লোকের ওপর নির্যাতন, ভোগান্তি, বিড়ম্বনা ও বিপর্যয়কারী অপশক্তিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া।



* সততা রক্ষার পুরস্কারস্বরূপ সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতার প্রমাণ প্রতিষ্ঠিত করা।



* সৎ মানুষ হিসেবে প্রাতিষ্ঠানিক সুনাম ও মান-মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক গুরুত্ব প্রদান করা।



* দুর্নীতির অর্থায়নে জীবনযাত্রার মান উন্নয়ন ও বিত্ত-বৈভবের সমালোচনা দ্বারা সামাজিকভাবে নিগ্রহ করা।



* সততাই উৎকৃষ্ট পন্থা-জীবনাচরণের সর্বক্ষেত্রে এই বিশ্বাসটি অনুপ্রাণিত করা।



মাত্র ৫ শতাংশ মানুষের প্রত্যক্ষ দুর্নীতির দায়ভার দ্বারা গোটা জাতিকে আক্রান্ত করা নিশ্চয়ই অমার্জিত অপরাধ। সাহস ও মনোবল নিয়ে এই বৈরী পরিবেশ থেকে মুখ ঘুরিয়ে সততার মূল্যবোধ প্রতিষ্ঠায় একাট্টা হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

হ্যারিয়ার-৩ বলেছেন:
মাত্র ৫ শতাংশ মানুষ যারা প্রায় সবাই দুর্নিতীবাজ সরকারি আমলা কর্মকর্তা, আধা-সরকারি ও সরকারি সেবামুলক সংস্থার কর্তাব্যক্তি।
এদের কারনেই দেশের এই অধপতন।

০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

লোপা এসহক বলেছেন: Thats true

২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬

মিছবাহ পাটওয়ারী বলেছেন: সততাই উৎকৃষ্ট পন্থা

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭

লোপা এসহক বলেছেন: yes, u r r8

৩| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

টিকিটাম বলেছেন: .....excuse me, why you are not writing regularlly? ...what do you do at free time?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

লোপা এসহক বলেছেন:
Reading Blog :)

৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সত্যিই তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.