নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

----------

মো: লুৎফর রহমান সরকার

১২৩...

মো: লুৎফর রহমান সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলানিউজ২৪.কম : লেখাচোরের আখড়া

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

সামহোয়ার ইন ব্লগ এবং ব্লগারদের গোষ্ঠী উদ্ধার করে টিস্যু পেপারের অনলাইন সংস্করণে নামবিহীন সিনিয়র করেসপন্ডেন্টের লেখা শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারি এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষক |-) :P জিনিয়া জাহিদের সামহোয়্যার নিয়ে প্রাসঙ্গিক কিছু কথা লেখা দুটি পড়লাম।



সামহোয়ার ইন যদিও ধোয়া তুলসীপাতা না তবুও ব্লগারদের সম্পর্কে ঢালাওভাবে এই নোংরা অপপ্রচার আমার ভালো লাগেনি। ভালো হতো যদি গবেষক সাহেবান বাংলা নিউজকে নিয়ে আগে একটু গবেষণা করে তারপর সামুর দিকে হাত বাড়াতেন।



টিস্যু পেপারের অনলাইন সংস্করণ বাংলা নিউজ এটি মুখরোচক সংবাদ মাধ্যম বলা যেতে পারে। আলতু ফালতু এমন কোন খবর নেই যা এরা প্রকাশ করে না। স্টাফ করেসপন্ডেন্ট থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। আর লেখাদস্যুরা তা সাপোর্টও করছে বলা চলে।



বাংলা নিউজের দস্যুতা নিয়ে ফিউশন ফাইভের আবুল খায়েরের দুধ, বাংলানিউজের দস্যুতা : একটি সংবাদ গুম হয়ে যাওয়ার গল্প লেখাটির কথাই সর্বাগ্রে মনে আসলো। ব্লগারদের লেখা চুরি করে নিজেদের নামে প্রকাশ করার অনেক নজির ব্লগ ঘাটলে পাওয়া যাবে। এত সময় ব্যয় করতে পারছি না। নিজের অভিজ্ঞতাই বলি।



চায়না রেডিও'র বাংলা ওয়েবসাইট থেকে একটি লেখা হুবহু কপি-পেস্ট করেছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট রহমত উল্যাহ। মূল লেখকের ব্যক্তিগত ইভেন্টের কথাও রহমত উল্লাহ নিজের নামে চালান করে দিয়েছে। বিষয়টি তার নজরে আনলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে যোগাযোগের জন্য তিনি যে ইমেইল ঠিকানাটি দিয়েছেন সেটি ভুয়া। তার মোবাইল নাম্বারে (০১৭১০১০১৮২৮) কল দিলে রিসিভ করে না। (সম্ভবত) প্রধান বার্তা সম্পাদক মি. আহমেদ রাজুর সাথে কথা বললে তিনিও এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি। একাধিক ই-মেইল, টেলিফোন করলেও এমনকি সবচেয়ে দু:খের বিষয় হচ্ছে, লেখা চুরির বিষয়টি বাংলা নিউজের এডিটর ইন চিফ মি. আলমগীর হোসেনের (০১৭১১৫২৮৮০০) নজরে আনলে তিনিও কোন ব্যবস্থা নেননি।



চীন আন্তর্জাতিক বেতারের লেখাটির লিংক , বাংলানিউজের লিংক



লেখা চুরিকে এভাবে প্রমোট করা সংবাদ মাধ্যমের কাছ থেকে সামহোয়ার ইন ব্লগ সম্পর্কে আজে বাজে খবর প্রসব করার তীব্র বিরোধিতা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

rakibmbstu বলেছেন: বাংলানিউজ২৪ কে আমি অনেকটাই রিলায়েবল মনে করতাম। এখন দেখি পুরাই ফাকা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: আমি এখন শুধু টিস্যু পেপারের অনলাইন সংস্করণই মনে করি।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যাই হোকনা কেন, সামু কিন্তু কিছু কাজ খুব খারাপ কর্তাচে,
ছাগুগো পুষ্ট কেন প্রথম পাতায় আসে, ক্যান ছাগু নিক গুলা ব্যান হয়না, রিপোর্ট করতে করতে ক্লান্ত কিন্তু কোন ফল দ্যাক্তাচিনা। মেজাজ চরম খারাফ অয়া রইচে মডাগো উপর।

মুখ খুলায়েন না কিন্তু...........

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: মুখ খুলার দর্কার নাই। সামু ধোয়া তুলসী পাতা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.