নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলতে কোন কিছুর পরোয়া করব না

আমাদের চারপাশের পরিবেশ প্রতিবেশ নিয়ে আমার লেখা

নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ › বিস্তারিত পোস্টঃ

বরং নতুন এই অভিজ্ঞতা আমারা জীবনে

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

জীবনান্দ দাশের অপ্রকাশিত একটি কবিতা

void(1);



বরং নতুন এই অভিজ্ঞতা আমার জীবনে;

গাছে পখি দেখিয়াছি-আকাশে আপন মনে



উড়ে যায়…… পায়রা তিতির

পুকুরের শাকে ঘাসে বাঁধে কেউ নীড়



কিন্তু তুমি : নরম ননীর মতো পাখা

ঘাড় ভাঙা, মুখে রক্ত মাখা

শেফালি বোঁটার মতো ফোঁটা ফোঁটা লাল

আধ পোয়া রক্ত তুমি-কচি মেয়ে যেন লাল শাল

পরে আছে-ঘুমাতেছে : আমার হৃদয়

তোমার মায়ের মতো কাছে জেগে রয়।



দেখা হলো অনেক রক্ত রৌদ্র কোলাহল;

চারিদিকে অধোমুখে মানুষেরা শব বহন করে;

আজকে শতাব্দীতে মৃত্যু প্রথম কথা। তবু

এ সব মৃত অবশেষে ঘুমের ভিতরে

জুড়োয় গিয়ে দূর পৃথিবীর ঘাস শিশিরে জলে;

এরা নদী সূর্য প্রেমের দিন ফুরিয়ে ফেলে

মাটি, তোমার নিজের মনের কথা হয়ে ধীরে

তোমার কাছে ঘুরছে কেমন অজ্ঞান শরীরে।



এখন খড়ে ভরে আছে দু-চার মাইল কামিনী ধানের ক্ষেত,

ঘুঘুর ডাকে আদিম শান্তি আরো অনেক্ষণ,

মিছরিগুঁড়ির মতন বৃষ্টি রোদ্দুরে উজ্জ্বল,

আকাশে চাতক : ওর একরাশি আত্মীয়স্বজন;

এ সব সাড়া ঐ মৃতদের ফুরিয়ে গেছে সবই;

সময়ের এই কার্যকলাপ গভীর মনে হয়;

জীবন ভালোবেসে হৃদয় বুঝেছে অনুপম

মূল্য দিয়ে আসছে চুপে মৃত্যুর সময়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: জীবনানন্দ আমার সবথেকে প্রিয় কবি। জীবনানন্দ নিয়ে কাজ করছি। আপনার ভালোলাগা/অভিজ্ঞতা জানালে খুশি হব।

কবিতার জন্য ++++

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

নিখোঁজ সংবাদ বলেছেন: চেষ্টা করব আপনাকে জানাতে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.