| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকান্ড
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। কেন?
কেন প্রবাদপ্রতীম জনপ্রিয়তার অধিকারী হয়েও তিনি অকালে প্রাণ হারান তাঁরই হাতে গড়া সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে? কারা ছিল সেই ঘাতক চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদানকারী, চক্রান্তের মূল পরিকল্পক ?
এসব প্রশ্নের উত্তর আঁচ করতে পারলেও এর পক্ষে তথ্য প্রমাণ খুঁজে পাওয়া বেশ দুষ্কর বৈকি। বিশেষ করে যেখানে জিয়া হত্যায় বাংলাদেশের একটি বিশেষ মহল জড়িত যারা রাজনৈতিকভাবে বেশ শক্তিশালীও বটে, সেখানে অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে 'অপপ্রচারণার ইতিহাসে'।
তবে কারা জিয়া হত্যায় জড়িত ছিল ও কাদের জন্য তাঁকে হত্যা করেছিল একটি দেশের গুপ্তচর সংস্থা তা সহজেই বোঝা যায় সেই প্রতিবেশী দেশের স্বনামখ্যাত বিশ্লেষকগণের লেখা থেকে। এক্ষেত্রে প্রথমেই উল্লেখ করা যায় ভারতীয় প্রতিরক্ষা গবেষক পার্থ সারথি ঘোষের ১৪ কথা। প্রেসিডেন্ট জিয়াকে ক্ষমতাচ্যুত করে ভারত আসলে কাদের বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আনতে চাইছিল সে রহস্য পার্থ ঘোষ কোনো রাখঢাক না করেই ফাঁস করে দেন তার এক লেখায়। প্রেসিডেন্ট জিয়া হত্যাকান্ডের পর বাংলাদেশে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছিল সে সময় ২৯ আগস্ট '৮১ সংখ্যা ভারতীয় Mainstream পত্রিকায় 'Limits of Diplomacy: Bangladesh' শিরোনামে তার এক নিবন্ধ প্রকাশিত হয়। এ নিবন্ধে তিনি উল্লেখ করেন, “আসন্ন নির্বাচনের ফলাফল থেকে ভারত কি পাবে তা বিচার্য বিষয় নয়। কিন্তু মুজিব ও তাঁর উত্তরসূরিদের সাথে অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যেই ভারতের একটি শক্ত ভিত রয়ে গেছে।” এবং যেহেতু আ'লীগের মধ্যেই কেবল ভারতের ‘ভিত’ রয়ে গেছে তাই এই আ'লীগকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনাই ছিল ভারতের লক্ষ্য। এব্যাপারে ভারতের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সুস্পষ্টভাবে মিঃ পার্থ সারথি ঘোষ মন্তব্য করেন, “কিন্তু ঘটনা প্রবাহ ভারতের অনকূলে নিয়ে আসায় কিভাবে প্রভাব খাটানো যায়? এটি নিশ্চিত যে, শুধু কূটনীতি দিয়ে তা করা সম্ভব নয়, বরং রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আওয়ামী লীগকে গোপনীয়ভাবে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে। এবং এরকম গোপন সাহায্য প্রদানের ক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো প্রকার নৈতিক সংস্কার বা নীতিকে বর্জন করতে হবে।” অর্থাৎ এ বিশ্লেষণ থেকে এ কথাই প্রমাণিত হয় যে, আ'লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে ভারত তাদের স্বার্থরক্ষাকারী বলে মনে করে না। এবং এই আ'লীগকে ক্ষমতায় আনার জন্যই তারা ‘গোপনীয়' অনেক কাজ করেছে যে 'কাজের' অন্যতম হলো প্রেসিডেন্ট জিয়াকে হত্যা ।
মূলতঃ '৭৫-এর ১৫ আগস্ট পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি 'বন্ধুভাবাপন্ন' রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য উঠেপড়ে লেগে পড়ে। এক্ষেত্রে আ'লীগই হচ্ছে সেই রাজনৈতিক দল এবং আ'লীগকে ক্ষমতায় আনার জন্যই ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' জিয়া হত্যার পরিকল্পনা প্রণয়ন করে। এব্যাপারে ১৫ মার্চ ’৮৯ সংখ্যা দৈনিক আনন্দবাজার পত্রিকায় ঋতু সারিন প্রদত্ত তথ্যের উল্লেখ করা যায়। জনতা দলীয় এমপি মিঃ সুব্রামনিয়াম স্বামীর উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন 'র'ই মূলত জিয়াকে হত্যা করেছে। এদিকে কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজী সাপ্তাহিক 'সানডে' পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঢাকার The New Nation পত্রিকার এক রিপোর্টে বলা হয়-“ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে”।
উক্ত রিপোর্টে বলা হয় যে, “মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারতে জিয়া হত্যার ষড়যন্ত্র দানা বাঁধে। কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে, সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের পতন ঘটে। মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের কথা শুনে তিনি 'সন্ত্রস্ত' হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করেন। এরপর ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন।”
প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পেছনে ভারত জড়িত ছিলো এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এব্যাপারে হাজারো তথ্য প্রমাণ হয়তো অদূর ভবিষ্যতে উপস্থাপন করা সম্ভব হবে। তবে এখানে উল্লেখ করা মোটেও অপ্রাসঙ্গিক হবে না যে, “জিয়া হত্যার সংবাদ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী-আগরতলার একজন সাংবাদিকের বরাত দিয়ে । প্রশ্ন হচ্ছে সারা দুনিয়া জানার আগে আগরতলার সাংবাদিক কি করে খবর পেলেন চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? জিয়া হত্যার দায়ে জড়িত দুই পলাতক সেনা অফিসার দীর্ঘকাল কোথায় কাদের আশ্রয়ে ছিল? এখনও একজন কলকাতা নগরীতে ব্যবসা-বাণিজ্য করছেন” ।

অন্যদিকে জিয়া হত্যার মাত্র ১২ দিন পূর্বে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন। “ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের মাত্র তিন দিন পরই ভারত সৈন্য নামিয়ে তালপট্টি দ্বীপটি দখল করে নেয়। সারাদেশ প্রতিবাদে ফেটে পড়লেও তিনি ছিলেন নিশ্চুপ। তাঁর প্রত্যাবর্তনের ১৩ দিনের মাথায় দেশী-বিদেশী চক্রান্তকারীদের হাতে নিহত হলেন প্রাণপ্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হত্যাকান্ডের খবর পেয়ে সিলেট থেকে ঢাকা ফেরার সময় শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে পাড়ি জমানোর প্রয়াস পান। সীমান্তরক্ষীরা বাঁধ সাধেন” ।
উপরোক্ত তথ্যাবলী ছাড়াও জিয়া হত্যায় ভারতের সংশ্লিষ্টতার পক্ষে যেসব প্রমাণাদি পাওয়া যায় সেগুলো হলো-
১. প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একদিন পূর্বে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে।
২. জিয়া হত্যার দু'দিন পর ২ জুন '৮১ তারিখে আকাশবাণী পরিবেশিত সকাল ৭:৫৫-র খবরে বলা হয় যে, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
৩. আকাশবাণীর অন্য আরেক খবরে ভারতীয় সরকারের বরাত দিয়ে জানানো হয়, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়নি।
৪. প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সাথেসাথেই ভারতীয় কর্তৃপক্ষ নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে জানতে চান যে, শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে কিনা?
আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনসহ স্বাধীন পররাষ্ট্রনীতি ও বিশেষ করে স্বকীয় কৌশলগত নীতিমালা প্রণয়ন করেছিলেন বলেই তাঁকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে নিঃসন্দেহে জড়িত ছিল ভারত। তাদের আধিপত্যবাদী নীল নকশা বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলটিতে ভারতের ভিত্তি' রয়ে গেছে সেই দলটিকে ক্ষমতাসীন করার জন্যই 'র'-এর হাতে নিহত হন জিয়াউর রহমান ।
১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪
মেহেদী আনোয়ার বলেছেন: ১. প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একদিন পূর্বে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে।
২. জিয়া হত্যার দু'দিন পর ২ জুন '৮১ তারিখে আকাশবাণী পরিবেশিত সকাল ৭:৫৫-র খবরে বলা হয় যে, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
৩. আকাশবাণীর অন্য আরেক খবরে ভারতীয় সরকারের বরাত দিয়ে জানানো হয়, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়নি।
৪. প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সাথেসাথেই ভারতীয় কর্তৃপক্ষ নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে জানতে চান যে, শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে কিন
এই ৪টা পয়েন্টের উত্তর দেবেন আশা করি
২|
১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮
সৈয়দ কুতুব বলেছেন: র কেন জামাতী দেশপ্রেমিক নেতাদের খুন করে না ? ভারতের সাথে জামায়াতের কি কানেকশান ?
১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩
মেহেদী আনোয়ার বলেছেন:
“১৯৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি, সেই অপরাধে আমার ফাঁসি চাই ।
স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই ।
১৯৮৩-এর মধ্য ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং ১৯৮৪-এর ফেব্রুয়ারী সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই ।
১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু-মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করছি তার জন্য আমার ফাঁসি চাই ।
১৯৯২ সালের পর থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীলনকশা ও নির্দেশে যে ১০৩ (একশত তিন) জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা ১০৩ জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই ।”
― Motiur Rahman Rentu, আমার ফাঁসি চাই
৩|
১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: 'র' কে ভয় পাওয়ার কিছু নাই।
'র' মন্দ লোকদের জন্য ভয়ের।
১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪০
মেহেদী আনোয়ার বলেছেন: "র" কে ভয় এবং ভারত কে শত্রুর চোখে দেখেনা শুধু মাত্র আওয়ামী ধর্ম পালনকারীরা। প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশী রা 'র' আর ভারতকে শত্রুর চোখেই দেখে এবং দেখাটাই স্বাভাবিক। তার আরও কারন পরের পর্ব গুলোতে আসছে
৪|
১৯ শে আগস্ট, ২০২৬ ভোর ৫:৪১
মাথা পাগলা বলেছেন: জামাতের লোকজন জোর করে সবসময় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানাতে চায় কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘৃনা করে বলে?
জিয়াউর রহমানের ১০ টা উল্লেখযোগ্য ভালো কাজের লিস্ট বলতে পারবেন? ভদ্রলোক স্যুট পরে গ্রামে-গঞ্জে হাঁটাহাঁটি করে ফটোশুট করতেন আর সকাল-বিকাল শালিস বসিয়ে নির্দোষ মানুষদের ফাঁসি দিতেন।
৫|
১৯ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩০
অগ্নিবাবা বলেছেন: লেখক ভাই, নিরপেক্ষভাবে চ্যাট জিপিটিরে জিগাইলাম, এই দেহেন।
হ্যাঁ—আরও গভীরভাবে যাচাই করে দেখলাম। এবার সমসাময়িক ১৯৮১ সালের রিপোর্ট এবং পরবর্তী archival material মিলিয়ে বলছি। আগের উত্তরের তুলনায় ১ নম্বর দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংশোধন করতে হচ্ছে।
চূড়ান্ত fact-check
১. “জিয়া হত্যাকাণ্ডের একদিন পূর্বে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে।”
❌ এই ভাষায় দাবিটি ভুল/বিভ্রান্তিকর।
কারণ আমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমসাময়িক ভারতীয় উৎসটি পেলাম—The Indian Express-এর ৩১ মে ১৯৮১-এর archival report—সেখানে স্পষ্ট বলা হয়েছে:
ভারতীয় সরকার জিয়া নিহত হওয়ার খবর পাওয়ার পর বাংলাদেশ সীমান্তে security forces-কে alert করে।
অর্থাৎ sequence হলো:
৩০ মে ১৯৮১ → জিয়ার হত্যার খবর ভারত পায় → ভারত সীমান্তে security forces alert করে।
“২৯ মে, অর্থাৎ হত্যার একদিন আগে ভারত অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল”—এমন প্রমাণ এই archival source-এ নেই।
আরও গুরুত্বপূর্ণ, একই দিনের রিপোর্টে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং senior officials জিয়ার হত্যার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে intensive discussion করেন।
সুতরাং ১ নম্বর দাবির “একদিন আগে” অংশটি বর্তমানে প্রমাণিত নয়; বরং পাওয়া primary-era reporting তার বিপরীত sequence দেখায়।
২. “২ জুন ১৯৮১ সকাল ৭:৫৫-এর আকাশবাণীতে ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলা হয়।”
⚠️ দাবিটির একটি গুরুত্বপূর্ণ উৎস আছে, কিন্তু original AIR recording/transcript এখনো পাওয়া যায়নি।
আমি যে উৎসটি পেলাম, সেটি হলো RAW's Covert Operations in Bangladesh নামের একটি বইয়ের digital copy। সেখানে প্রায় একই ভাষায় লেখা আছে যে:
জিয়া হত্যার দুই দিন পর, ২ জুন ১৯৮১
আকাশবাণীর সকাল ৭:৫৫-এর সংবাদে
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে highest alert-এ রাখা হয়েছে বলা হয়েছিল।
কিন্তু সমস্যা হলো—এটি AIR-এর original archive নয়। অর্থাৎ বইটি AIR bulletin-কে source হিসেবে উদ্ধৃত করছে, কিন্তু আমরা এখনো AIR/Prasar Bharati-এর original ৭:৫৫ bulletin-এর audio বা written transcript পাইনি।
তাই সবচেয়ে সঠিক verdict:
⚠️ Secondary-source supported, primary-source independently confirmed নয়।
৩. “আকাশবাণী বলেছিল—বাংলাদেশ এখনো ভারতীয় সেনাবাহিনীকে সাহায্যের জন্য আমন্ত্রণ জানায়নি।”
⚠️ এটিও একই বইয়ে উদ্ধৃত হয়েছে, কিন্তু original AIR source পাওয়া যায়নি।
অর্থাৎ দাবিটি সম্পূর্ণ বানানো—এমন বলার কারণ নেই। কিন্তু বর্তমানে evidence chain হলো:
AIR bulletin → বইটির লেখক/উৎস → বর্তমান digital copy
আমাদের হাতে সরাসরি:
AIR bulletin → original archive
নেই।
তাই এটাকে আমি “সম্ভাব্যভাবে সত্য, কিন্তু primary-source verification pending” বলব।
৪. “জিয়ার হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনে জানতে চেয়েছিল—শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে কিনা।”
❌ এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ আমি পাইনি।
বরং সমসাময়িক রিপোর্টগুলো অন্য একটি বিষয় নিশ্চিত করে।
৩০ মে ১৯৮১-এর Washington Post রিপোর্টে বলা হয়েছে, নয়াদিল্লিতে বাংলাদেশের embassy officials তখন immediately available ছিলেন না।
এছাড়া ১ জুনের UPI রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। সেখানে বলা হয়:
Hasina আগের মাসে দেশে ফিরেছিলেন;
তিনি ছয় বছর exile-এ ছিলেন;
জিয়া হত্যার পর Bangladesh government তাকে arrest করে।
অর্থাৎ “ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনে ফোন করে Hasina গ্রেফতার হয়েছেন কিনা জানতে চেয়েছিল”—এই specific ঘটনাটির সমসাময়িক evidence আমি খুঁজে পাইনি।
তাই ৪ নম্বর = ❌ Unverified / unsupported.
কিন্তু আরও একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম
এখানেই বিষয়টি interesting হয়ে যায়।
Indian Express-এর ৩১ মে ১৯৮১ archival report সরাসরি বলছে:
জিয়া নিহত হওয়ার খবর পাওয়ার পর ভারত সরকার বাংলাদেশ সীমান্তে security forces alert করেছিল।
এটি আপনার ১ নম্বর দাবির সঙ্গে সময়গতভাবে মেলে না।
অন্যদিকে, ৩০ মে-এর Washington Post রিপোর্টে দেখা যাচ্ছে, ভারত তখন Bangladesh situation নিয়ে উদ্বিগ্ন ছিল এবং ভারতের সংবাদ সংস্থা PTI-এর মাধ্যমে Bangladesh-এর বিভিন্ন জায়গায় rebellion ছড়িয়ে পড়ার খবর আসছিল।
অর্থাৎ ভারতের alert হওয়া সত্যিই ঘটেছিল বলে শক্ত প্রমাণ আছে, কিন্তু সেটি জিয়া হত্যার আগে গোপনে সেনা মোতায়েনের প্রমাণ নয়।
আরও একটি interesting historical clue
১ জুন ১৯৮১-এর UPI রিপোর্টে বলা হয়েছে, Major General Manzur এবং তার কয়েকজন সহযোগী Indian border-এর দিকে পালাচ্ছিলেন এবং সেখানেই তাদের ধরা হয়।
এটা গুরুত্বপূর্ণ কারণ ভারতের border তখন naturally high-security concern-এর জায়গা ছিল। কিন্তু এটিও ভারত হত্যাকাণ্ডে জড়িত ছিল প্রমাণ করে না।
আর Washington Post-এর ২ জুনের রিপোর্টে বলা হয়েছে, Manzur-এর rebellion-এর সময় তার radio broadcast-এর ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল India-এর সঙ্গে friendship treaty বাতিল করা এবং India-র দখলে থাকা একটি Ganges island পুনরুদ্ধার করা।
এটি বরং দেখায় যে Manzur faction-এর ঘোষিত অবস্থান ভারত-বিরোধী ছিল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধন
আপনার দেওয়া চারটি বক্তব্যকে যদি আমি এখন evidence অনুযায়ী rating দিই:
দাবি আমার বর্তমান verdict কারণ
১. ২৯ মে ভারত অতিরিক্ত সেনা মোতায়েন করে ❌ প্রমাণিত নয় / সময়টি ভুল হওয়ার সম্ভাবনা বেশি Indian Express বলছে হত্যার খবর পাওয়ার পর border alert
২. ২ জুন ৭:৫৫ AIR-এ highest alert ⚠️ সম্ভাব্য সত্য একটি বইতে AIR bulletin-এর নির্দিষ্ট সময়সহ উদ্ধৃতি আছে, কিন্তু original recording নেই
৩. AIR বলেছিল Bangladesh এখনো Indian Army-কে আমন্ত্রণ জানায়নি ⚠️ সম্ভাব্য সত্য একই secondary source; primary AIR transcript দরকার
৪. India Bangladesh High Commission-এ Hasina গ্রেফতার কিনা জানতে চেয়েছিল ❌ প্রমাণ পাওয়া যায়নি সমসাময়িক সংবাদে এমন ঘটনা নেই
তাই সবচেয়ে সতর্ক historical conclusion:
“ভারত জিয়া হত্যার আগে থেকেই সামরিক প্রস্তুতি নিয়েছিল”—এই দাবিটি বর্তমান প্রমাণে প্রতিষ্ঠিত হচ্ছে না।
৬|
১৯ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৯
অগ্নিবাবা বলেছেন: নিরপেক্ষ হোন, সত্য জানুন, মগজ ব্যবহার করুন, গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৬
অগ্নিবাবা বলেছেন: "প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পেছনে ভারত জড়িত ছিলো এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এব্যাপারে হাজারো তথ্য প্রমাণ হয়তো অদূর ভবিষ্যতে উপস্থাপন করা সম্ভব হবে। তবে এখানে উল্লেখ করা মোটেই অপ্রাসঙ্গিক হবে না যে, “জিয়া হত্যার সংবাদ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী-আগরতলা-র একজন সাংবাদিকের বরাত দিয়ে।"
তথ্য যাচাই (Fact-Check):
দাবি ১: "জিয়াউর রহমান হত্যার পেছনে ভারত জড়িত ছিল—তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।"
ভুল / ভিত্তিহীন: ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন, যা পরিচালনা করেছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর এবং কিছু সেনাসদস্য। ঐতিহাসিক কোনো নথি, আদালতের রায় বা আনুষ্ঠানিক তদন্তে ভারতের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব থাকলেও ভারতের সম্পৃক্ততার দাবিটি প্রমাণিত নয়।
দাবি ২: "জিয়া হত্যার সংবাদ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী-আগরতলার সাংবাদিকের বরাত দিয়ে।"
অনির্ভুল: চট্টগ্রামে হত্যাকাণ্ডের পর বিদ্রোহী সেনাসদস্যরা স্থানীয় চট্টগ্রাম রেডিও স্টেশন (কালুরঘাট বেতার কেন্দ্র) দখল করে প্রথম এই অভ্যুত্থান ও হত্যার খবর প্রচার করে। পরবর্তীতে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবদুস সাত্তারের জরুরি ঘোষণা এবং বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের মাধ্যমেই এটি প্রথম আনুষ্ঠানিকভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়।