নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের না বলা সবকথা

হাসি খুশি এক দুখী ছেলে

ম্যাডবয়

ভালবাসি মাঁনুষকে, ঘৃনা করি মিথ্যা।

ম্যাডবয় › বিস্তারিত পোস্টঃ

এবার গন ধর্ষণের শিকার ১৭ বছরের এক নাবালিকা

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

একের পর এক এটা কি শুরু হল দেশে? ৩০ লক্ষ শহীদ কি এমন একটা দেশ পাওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করে ছিলেন? দেশে যেভাবে সিরিয়াল ধর্ষণ শুরু হয়েছে তা কোথায় গিয়ে থামবে? আগামী কাল একই ভাবে কে তার বোন, কে তার মেয়েকে হারাবে? এমন হাজারটা প্রশ্ন মনে উকি দেয়। এসব কি শুধুমাএ ব্যাক্তি লালসার ফল? নাকি কোন চক্র এর পেছনে? যে চক্র দেশবাসির মন অন্য দেকে ঘুরানোর চেষ্টা করছে? তা শুধু গড-ই তা জানেন।

আজকের পত্রিকায় আবারও একটি গন ধর্ষণের খবর পেলাম। এবার ধর্ষণের শিকার কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মহচনীয়াপাড়ার ১৭ বছরের নাবালিকা। দুর্বৃওরা ভোররাতে মেয়েটার মা-বাবা-ভাইয়ের অনুপুস্তিতিতে তার ছোট বোন কে বেধে পালাক্রমে ৭-৮জন ধর্ষণ করে। এবং শেষে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। ভাবা যায়? জানিনা এখনও পুলিশ কাউকে ধরতে পেরেছে কিনা।

যতদিন না ধর্ষক দের আইন আরও strict হচ্ছে ততদিন আমাদের আরও এমন নোংরামো দেখতে হবে। তাই সরকারের উচিত শুধু ধর্ষক দের না ধরে, ভবিষ্যৎ’তে যাতে এমন কুকর্ম আর কেউ করতে সাহস না পায় সে জন্য আইন টা আরও কঠিন করা। এজন্য সরকার দক্ষিন কোরিয়ার আইন ফলো করতে পারে। যেখানে ধর্ষক কে রাসায়নিক প্রয়োগে খোজা করে দেওয়া হয়। শুধু দক্ষিন কোরিয়ায় নয় এমন আইন ডেনমার্ক, জার্মানি, সুইডেনের মত উন্নত দেশেও প্রচলিত। জানি এতে মানবাধিকার কর্মীরা গলা উচু করে তার বিরুধিতা করবে। সরকারের তাতে কান না দিলেই হয়। এমনিতেই তো আমাদের সরকার অনেক কিছুতেই কান নাদিয়ে থাকতে পারেন। নাহয় দেশের লাখো নারীর জন্য আরেকটু কঠিন হলেন। তাতে যদি এমন অমানুষিক কাজ কমে তাতে দোষের কি? আমার মনে হয় এমন আইন করলে দেশের সর্ব স্তরের মানুষ সরকারকে সমর্থন করবে।

এক কথায়, আমরা চাই মেয়েদের উপর ধর্ষণ বন্দ হোক, যাতে মেয়েরা টেনশন ফ্রি ভাবে তাদের জীবন কাটাতে পারে।

@madboy

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

নতুন বলেছেন: X(( X(( X(( X(( X((

এদের গুলি কইরা মাইরা ফেলতে হবে...

কয়েকটা মারা গেলে সব বন্ধ হয়েযাবে..

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: নতুন এর সাথে সহমত

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ম্যাডবয় বলেছেন: ওকে। আমিও আপনা দের সাথে একমত। যাই করার করতে হবে, যাতে এসব বন্দ হয়।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধর্ষন বন্ধ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.