| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ পাত্র পাত্রী নির্বাচন ★
* খোদাভীরু পাত্র পাত্রীর সন্ধান করতে হয় ৷
* পাত্র পাত্রীর বংশ, ধর্মপরায়নতা, সম্পদশালীতায় সমমানের বিষয়টি শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সম্পদশালীতায় সমমানের বলতে বুঝানো হয়েছে, ধনবতী নারীর জন্য একেবারে নিঃস্ব কাঙ্গাল পুরুষ সমমানের না ৷ তবে মোহর নগদ প্রদান এবং স্ত্রীকে ভরনপোষন করাতে সক্ষম হলে তাকে সমমানের ধরা হবে ৷ উভয় পক্ষের সম্পদ একই পরিণামের বা কাছাকাছি হতে হবে তা বোঝানো হয়নি ৷
* পাত্র পাত্রীর ধর্মপরায়ণতার দিকটাকে অগ্রাধিকার বা বেশী গুরুত্ব দিতে হবে ৷
* পাত্র পাত্রীর বয়সের মধ্যে সামঞ্জস্য থাকা সংগত ৷ পাত্রীর চেয়ে পাত্রের বয়স কিছুটা বেশী হওয়া উত্তম ৷ তবে খুব কম বেশী হওয়া জায়েয হলেও সংগত না ৷
আমাদের সমাজে মা বাবারাই পাত্র পাত্রী নির্বাচন করে থাকেন ৷ তবে নারী পুরুষ উভয়েরই তাদের জীবন সাথী নির্বাচন করার অধিকার আছে ৷ তবে পছন্দমত বিয়ে আর প্রেম করে বিয়ে এক কথা না ৷ ইসলামে বিয়ে পূর্ব প্রেম হারাম ৷ কাউকে পছন্দ হলে তরুন সমাজ তার সাথে প্রেম করে তারপর বিয়ে করতে চায় ৷ আর ইসলাম বলে, কাউকে পছন্দ হলে তার সাথে বিয়ের আগে প্রেমের কথা চিন্তা না করে, তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দাও ৷ সে রাজী হলে বিয়ের পর তার সাথে প্রেম কর ৷ আর যদি সে রাজি না হয়, তবে তার সিদ্ধান্তকে সন্মান জানাও ৷
★ প্রস্তাব উপস্থাপন ★
* যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করার জন্য অন্য কেউ আগেই প্রস্তাব দিলে এবং উভয়ের মধ্যে সে প্রস্তাবে রেজামন্দীভাব দেখা দিলে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য প্রস্তাব দেয়া নিষেধ ৷ মানে অন্য কেউ প্রস্তাব দিলে পাত্র বা পাত্রী পক্ষ মানা করার আগে প্রস্তাব দেয়া যাবে না ৷ অপেক্ষা করে পাত্র বা পাত্রী পক্ষ মানা করার পর প্রস্তাব দিতে হবে ৷
* পর্দা রক্ষা করে পাত্র পাত্রী সরাসরি পাত্র পাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে পারবে ৷ তবে ফেতনার আশংকা থাকায় অভিভাবকের কাছেই প্রস্তাব দেয়াই উত্তম ৷
চলবে ইনশাআল্লাহ …
©somewhere in net ltd.