| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ এযেন বা অনুমতি গ্রহন ★
* মেয়ে যদি ছেলেকে আগে থেকে চিনে না থাকে থাকে তবে এযেন বা অনুমতি নেবার সময় মেয়ের কাছে ছেলের নাম পরিচয় ও মোহরের কথা উল্লেখ করে বলতে হবে, আমি তোমাকে এই ছেলের সাথে বিয়ে দিচ্ছি বা বিয়ে দিলাম বা দিয়েছি ৷ তুমি রাজি আছ কি - না ?
* সাবালেগা অবিবাহিতা মেয়ের নিকট অনুমতি চাওয়ার পর সে যদি অসম্মতি সূচক কোন ভাব প্রকাশ না করে সম্মতি সূচক ভাব প্রকাশ করে অর্থ্যাত্ গম্ভীরভাবে চুপ করে থাকে বা মুচকি হাসে বা মা বাবার কাছ থেকে চলে যাবার কথা ভেবে বেদনায় চোখে পানি চলে আসে তবে অনুমতি আছে বলে ধরা হবে ৷ জবরদস্তী তার মুখ থেকে রাজি আছি কথা বের করানোর চেষ্টা নিষ্প্রয়োজন ও অন্যায় ৷
* মেয়ে পূর্বে থেকে ছেলেকে না চিনে থাকলে এবং তার সামনে ছেলের নাম পরিচয় সুষ্পষ্টভাবে তুলে না ধরলে মেয়ের চুপ থাকাকে সম্মতি ধরা যাবে না ৷
* শরীয়ত অনুসারে যে ওলীর হক অগ্রগন্য, তিনি বা তার অনুমোদিত ব্যাক্তি ছাড়া অন্য কেউ অনুমতি আনতে গেলে মেয়ের চুপ থাকা অনুমতি বলে গন্য হবে না ৷ এ ক্ষেত্রে শব্দ করে স্পষ্টভাবে অনুমতির কথা জানাতে হবে ৷
* মেয়ে যদি বিধবা বা তালাক প্রাপ্তা হয়, তবে তার চুপ থাকাটাও অনুমতি হিসেবে গন্য হবে না ৷ বরং মুখ দিয়ে স্পষ্টভাবে অনুমতির কথা জানাতে হবে ৷
* না বালেগা ছেলে মেয়ের বিয়ে যদি বাবা অথবা দাদা করায় তবে সে বিয়ে দুরস্ত আছে এবং বালেগা হবার পর তাদের সে বিয়ে ভঙ্গ বা বাতিল করার অধিকার নাই ৷ বাবা অথবা দাদা ব্যতিত অন্য কেউ যদি না বালেগা ছেলে মেয়ের বিয়ে যদি সমান ঘরে করায় এবং মোহরও যদি ঠিকমত হয় তবে সে বিয়ে দুরস্ত আছে, তবে বালেগ হবার পর মুসলিম বিচারকের মাধ্যমে তারা সে বিয়ে ভেঙ্গে বা বাতিল করে দিতে পারবে ৷ আর বাপ দাদা ব্যতিত অন্য কেউ যদি না বালেগার বিয়ে নিচু ঘরে বা অনেক কম মোহরে দিলে সে বিয়ে দুরস্ত হবে না ৷
* মেয়ে বালেগা হলে তার বিনা অনুমতিতে কোন ওলী তাকে বিয়ে দিতে পারবে না ৷ দিলে মেয়ের অনুমতির উপর সে বিয়ে মওকুফ থাকবে ৷ অনুমতি না দিলে সে বিয়ে বাতিল হয়ে যাবে ৷
* মেয়ে বালেগা হলে ওলীর বিনা অনুমতিতে সমান ঘরে বিয়ে বসতে পারে, কিন্তু সমান ঘরে বিয়ে না বসে নীচ ঘরে বিয়ে বসলে এবং ওলী তাতে সম্মতি না দিলে সে বিয়ে দুরস্ত হবে না ৷
# অভিযোগ আছে, ইসলামে নাকি বিয়েতে নারীর পছন্দ অপছন্দ, অনুমতির কোন গুরুত্ব নাই ৷ "পাত্র পাত্রী নির্বাচন" অংশে স্পষ্টভাবে বলা হয়েছে কোন নারী যদি কোন পুরুষের আখলাক চরিত্র,কর্ম বা অন্য কিছু দেখে যদি সেই পুরুষকে বিয়ে করতে ইচ্ছে হয়, তবে প্রেম না করে সেই নারী সেই পুরুষকে বিয়ে করতে পারবে ৷ উত্তম না হলেও সেই পুরুষকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিতে পারবে ৷ আর এখানে জানলাম নারীর অনুমতি ব্যতিত বিয়ে হলে, নারীরা সেই বিয়ে বাতিল করতে পারবে ৷
এখন কারও পরিবার যদি কোন মেয়ের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে মেয়ের অনুমতি না নিয়ে যদি বিয়ে দেয়, তবে এর দায়ভার কি ইসলামের উপর দেয়া সমুচিত হবে ?
ইসলাম আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করার অধিকার দিয়েছে ৷ আমাদের উচিত , পরিবারের সাথে এ ব্যাপারে আলোচনা করা ৷ পরিবারকে জানিয়ে দেয়া উচিত, আমাদের পছন্দ অপছন্দ কি কি ৷ আর পরিবারেরও উচিত জোর জবরদস্তি না করে যারা বিয়ে করবে তাদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে তাদের পছন্দ অনুযায়ী সময়মত বিয়ের ব্যবস্থা করা ৷
চলবে ইনশাআল্লাহ…
©somewhere in net ltd.