নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙ্গালী মুসলিম

অতিসাধারণ একজন

মাহাদী৮৫হাসান

মাহাদী৮৫হাসান › বিস্তারিত পোস্টঃ

বিয়ের ইসলামী দিক নির্দেশনা - ০৭

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২

★ বিয়ে পরানো বা আকদ সম্পন্ন ★



> শাওয়াল মাসে এবং জুমআর দিনে এবং মসজিদে বিয়ে পরানো উত্তম ৷ তবে যেকোন দিন, যেকোন সময়ে বিয়ে পরানো যায় ৷

অনেকে জুমআ বারে বিয়ে করতে গিয়ে জুমআর বারে বিয়ে করতে পারেন না ৷ ছোট একটা তথ্য না জানার কারনে এমনটা হয়ে থাকে ৷ হিজরী দিনপুঞ্জী অনুযায়ী আগে রাত আসে এরপর দিন ৷ মানে শুক্রবারের রাত শুরু হয় বৃহস্পতিবার সুর্যাস্ত থেকে অর্থাত বৃহস্পতিবারের দিবাগত মাগরিবের ওয়াক্ত বা সময় থেকে ৷ আর শুক্রবারে জুমআর নামায পর বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, আলাপচারিতা করতে করতে মাগরিবের সময় হয়ে যায় ৷ মানে শুক্রবার পার হয়ে যায় ৷ আর বিয়ে হয় মাগরিব অথবা এশার পর ৷ মানে বিয়ে হয় শনিবারের রাতে ৷ যারা শুক্রবারে অর্থাত জুমআর বারে বিয়ে করতে চান, তাদের শুক্রবারের আসরের পর পর মাগরিবের আগেই বিয়ে সম্পন্ন করা উচিত ৷

> এলান বা বিয়ের খবর প্রচার করে বিয়ের আকদ সম্পন্ন করা সুন্নাত ৷ বিনা কারনে গোপনে বিয়ের আকদ সম্পন্ন করা সুন্নাতের খেলাফ ৷

> পূর্বে মোহর ধার্য না হলে আকদের পূর্বেই মোহর ধার্য করা ৷ আর কম মোহর ধার্য করার মধ্যেই বরকত নিহিত ৷

> উকিল পাত্রীর কাছ থেকে সম্মতি নিয়ে আসবে ৷ পর্দা রক্ষা করে পাত্রী নিজেও মজলিসে এসে সরাসরি ইজাব/কবুল করতে পারবে ৷ এ ক্ষেত্রে উকীলের প্রয়োজন নাই ৷

> হায়রে মাহরুমকে (যাদের সাথে পর্দা করতে হয়) উকীল বানানো ঠিক না ৷

> উকিলের অনুমতি আনার সময় সাক্ষী উপস্থিত থাকা জরুরী না ৷ প্রস্তাব/কবুলের সময় সাক্ষী উপস্থিত থাকা জরুরী ৷

> এরপর যিনি বিয়ে পরাবেন, তিনি বিয়ের খুতবা পড়বেন ৷ খুতবা পড়া মোস্তাহাব এবং ইজাব কবুলের আগে খুতবা পড়া সুন্নাত ৷

> খুতবা দাড়িয়েও পড়াই নিয়ম ৷ তবে বসেও পড়া যায় ৷

> চুপচাপ থেকে খুতবা শোনা ওয়াজীব ৷

> খুতবা পাঠ করার পর দুজন সাক্ষীর সামনে তাদের শুনিয়ে উকিল বা পাত্রী পাত্রকে বা তার নিযুক্ত প্রতিনিধিকে পাত্রীর পরিচয় প্রদান করে বিয়ের প্রস্তাব পেশ করবে ৷ এবং পাত্র বা তার প্রতিনিধি তার পক্ষ হয়ে আমি কবুল করলাম বা আমি গ্রহন করলাম বা ইত্যকার কোন বাক্য বলে সে প্রস্তাব গ্রহন করবে ৷ ব্যস, বিবাহ হয়ে গেল ৷

> অতপর নব দম্পতির জন্য উপস্থিতজনেরা বা পরবর্তীতে যে জানবে সে দোয়া করবে ৷ নব দম্পতির জন্য নিচের দু'আ করা সুন্নত। আবূ হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন কোনো ব্যক্তি বিবাহ করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,

بَارَكَ اللَّهُ لَكَ ، وَبَارَكَ عَلَيْكَ ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ.

'আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার ওপর বরকত দিন এবং তোমাদের উভয়েক কল্যাণে মিলিত করুন।'

> বিয়ের পর খেজুর ছিটিয়ে দেয়া বা বন্টন করা সুন্নাতে যায়েদা ৷ অন্য কোন মিষ্টান্নাও বন্টন করা যায় ৷



* একটা ভুল ধারনা আছে যে, কালেমা পরিয়ে বিয়ে করানো হয় ৷ বিয়েতে চার কালেমার কোন কালেমাই পরানো হয় না ৷ খুতবাকে যদি কালেমা মনে করা হয়, তবে এটাও ভুল ৷ কালেমা আর খুতবা দুটোই আলাদা ৷



* বিয়েতে বেশ কিছু অইসলামিক প্রথা বিদ্যমান ৷ যা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ৷



চলবে ইনশাআল্লাহ…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.