| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগান্তরকারী (!) এক রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাই কোর্ট । রায়ে বলা হয়েছে , "উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক হলে বিয়ে হয়ে যাবে৷"
গত সোমবার ১৭ জুন , ২০১৩ তারিখে এ রায় দেয়া হয় ।
বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ককে নেতিবাচক চোখেই দেখা হয় উপমহাদেশের সমাজে । বাংলাদেশে তো আইনত নিষিদ্ধ । কি ভেবে এই রায় দেয়া হয়েছে তা বোধগম্য নয় । হয়ত বিয়ে বহির্ভূত যৌনতা বা ব্যাভিচার বন্ধ করতেই এ রায় দেয়া হয়েছে । আপনাদের কি মনে হচ্ছে তা জানি না । তবে ঐ বিচারককে আমার মানসিক প্রতিবন্ধী বলেই মনে হচ্ছে । বিচারক তো বিয়েকে খুবই নগন্য একটা ব্যাপারে পরিনত করল । এতে হয়ত কামুক সমাজ বেজায় খুশি ।
আমার একটা ধারনা ছিল , এমন একটা সংস্কৃতি চালু হয়ে যাবে । কেননা বর্তমানে অনেকেই বিয়ে ছাড়া এক সাথে থাকছে , সন্তানের বাবা মাও হচ্ছে । আবার এসব মিডিয়াতেও প্রচার হচ্ছে । বিভিন্ন কারনে তারকা খ্যাতি পাওয়া লোকজনই এসব করছে । ফলে তাদের ভক্তরাও এসব করতে উত্সাহী হচ্ছে ।
এ রায়ে তবু বিয়ের কথা বলা আছে , আমার আশংকা এভাবে চলতে থাকলে কোন একদিন তসলিমা নাসরিনের স্বপ্ন বাস্তবায়িত না হয়ে যায় । তসলিমা নাসরিনের মতে , নারী অধিকার বা নারী স্বাধীনতা মানে নারী তার ইচ্ছা অনুযায়ী তার দেহ যাকে তাকে দিতে পারবে । শুধুমাত্র স্বামীর কাছে নারীর দেহ বন্দি থাকতে পারে না । মানে বিয়ের কোন বালাই নাই । নেই কোন দায়িত্ব , নেই কোন সংযম । যখন ইচ্ছা যার তার সাথে হবে যৌনতা । শর্ত একটাই যৌন সম্পর্ক হতে হবে দুইজনের ইচ্ছায় ।
এখনই যদি অশালীনতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়া হয় , তবে তসলিমা নাসরিনের স্বপ্ন বাস্তবে পরিনত হওয়া সময়ের ব্যাপার । নিজে অবাধ যৌনতা থেকে দূরে থাকি , আমাদের ভবিষত প্রজন্ম যেন অবাধ যৌনতা মুক্ত সুন্দর পৃথিবী পায় সেই লক্ষ্যে কাজ করি ।
২|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
মাহাদী৮৫হাসান বলেছেন: ভাই আপনার ধারনা সঠিক ৷ তাই বলে বিয়ের সজ্ঞা পরিবর্তন করে পশুবৃত্তি ধারনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১
নতুন বলেছেন: এই রায় হয়তো কোন নারীর পক্ষে দিয়েছে যাদের বিয়ে ছাড়া একত্রে থেকেছে এবং সন্তানের ভরন পোষনের প্রশ্নে পুরুষ আপত্তি জানিয়েছে....