| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস নিয়ে মিথ্যাচার হয়, ইতিহাস বিকৃত করা হয় - এসব আমরা কম বেশি সবাই জানি ৷ তবে মুসলিমদের ইসিহাস যেভাবে বিকৃত করা হয়েছে, মূলধারার মুসলিমদের নেতাদের নিয়ে মিথ্যাচার করা হয়েছে, সেভাবে অন্য কোন জাতির ইতিহাস বিকৃত করা হয়েছে বলে আমার জানা নাই ৷ ইসলাম বিদ্বেষীরা জেনে বুঝে মুসলিমদের ইতিহাস বিকৃত করেছে, মুসলিমদের খলনায়ক বানানো হয়েছে, যেন মুসলিমরা তাদের পূর্ববতী মুসলিমদের ঘৃণা করে, ঘৃণা সৃষ্টি হয় নিজ ধর্মের প্রতিও ৷
ক্রুসেডে মুসলিমদের বলা হয়েছে বর্বর নির্যাতনকারী আর আক্রমণকারী খ্রিষ্টানদের চিহ্নিত করা হয়েছে বীর যোদ্ধা বলে ৷ ক্রুসেড নিয়ে এই মিথ্যাচার জানার পর তাগিদ অনুভব করলাম মুসলিমদের বিতর্কিত ইতিহাসের সত্য উপস্থাপন করার ৷ দাওয়াতুল হকের মঞ্চের শুরু থেকেই সাথে আছি বিধায় সেখানে আমার সিদ্ধান্তের গুরুত্ব আছে ৷ তাই দাওয়াতুল হকের মঞ্চে "ইতিহাসের অলিগলি" নামের বিভাগটি সংযোজন করি ৷ ক্রুসেড নিয়ে স্ট্যাডি শুরু করলেও নিজে ক্রুসেড নিয়ে তেমনভাবে কিছু লিখি নাই ৷ শুধু "শিশু ক্রুসেড" শিরোনামের একটা সংগ্রহিত লেখা আছে "ইতিহাসের অলিগলি" বিভাগে৷
মাসখানেক আগে নজরে আসলো ভারত উপমহাদেশের বিতর্কিত ইতিহাস ৷ যেখানে অত্যন্ত বিজ্ঞ , ধার্মিক , ন্যায় পরায়ণ , সফল মোঘল সম্রাট আওরঙ্গজেবকে খলনায়ক বলে চিহ্নিত করেছে হিংসাপরায়ন মিথ্যুক ঐতিহাসিকরা ৷ এবং ভন্ড, সুবিধাবাদী, ধর্মবিকৃতিকারক আরেক মোঘল সম্রাট আকবরকে চিহ্নিত করা হয়ে উদার, মহানুভব হিসেবে ৷
পশ্চিমের ঐতিহাসিকদের মত উপমহাদেশের ঐতিহাসিকরাও যাকে ভাল লেগেছে তার গুনগান করেছে এবং যাকে ভাল লাগেনি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছে ৷ আবার মুসলিমদের মধ্যে যার বীরত্ব, মহানুভবতা গোপন করা যায় নাই, তার ধার্মিকতা গোপন করা হয়েছে ৷ এদেরই একজন টিপু সুলতান ৷
মহীশুরের ফতেহ আলী সুলতান টিপু ওরফে টিপু সুলতান একজন আলেম ছিলেন ৷ তিনি তৎকালীন ভারতবর্ষের অন্যতম আলেম হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলভী রহঃ এর কাছ থেকে হাদিসের উচ্চতর শিক্ষা গ্রহণ করেছিলেন ৷ টিপু সুলতান তার শাসন এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ৷ মূল ধারার ঐতিহাসিকরা এসব এড়িয়ে গেছেন ৷ টিপু সুলতান জীবনে কখনও দাড়ি না কামালেও বইয়ের পাতার ছবিতে তার দাড়ি হাওয়া করে দেয়া হয়েছে ৷ ইসলাম বিরোধীরা ইচ্ছে করেই এসব করেছে, যাতে টিপু সুলতানের দেশপ্রেম, বীরত্বের ইতিহাস জেনে কেউ যেন টিপু সুলতানের মত ধার্মিক না হয়, টিপু সুলতানের মত ইসলামী শাসন ব্যবস্থা না চায়, মুসলিম পুরুষরা যেন টিপু সুলতানের মত দাড়ি না রাখে ৷
চলবে ইনশাআল্লাহ…
◆ শিশু ক্রুসেড - Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০২
রুদ্র আতিক বলেছেন: অসাধারন, ভাল লেগেছে