| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সকল সমস্যার মূল হলো "জনসংখ্যা" । জনসংখ্যার চাপ সহ্য করতে না পেরে বাংলাদেশের মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে বিভিন্ন সমস্যা । গ্যাস-বিদ্যুত্-পানি এগুলো মানুষের মৌলিক চাহিদা। এগুলো ছাড়া থমকে যায় মানুষের চলমান জীবন। যারা এসবের সমস্যায় ভুগছেন, একমাত্র তারাই জানেন তাদের দিন কীভাবে কাটছে। সকালে ঘুম থেকে উঠে দেখছে চুলায় গ্যাস নেই, ট্যাপে পানি নেই, তেল, গ্যাসে ,বিদ্যুৎ এর দাম দিন দিন বেরেই চলছে। নাস্তা-পানি না খেয়েই যেতে হয় কাজে। জনসাধারণের পৌঁছার জন্য যানবাহন সমস্যা। ঘণ্টাখানেক রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে বাহন মিললেও যানজটের জন্য এটি আর সামনের দিকে এগুতে চায় না। এ যানজট ঠেলে ১৫ মিনিটের পথ দেড় থেকে দুই ঘণ্টায় পৌঁছাতে হয়। রাস্তায় দুঘর্টনা তো নিয়মিত লেগেই আছে।গার্মেন্টেসে আগুনভীতি তো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আবার কর্মস্থল থেকে যানজট ঠেলে বাসায় পৌঁছে দেখা যায় গ্যাস সঙ্কটের জন্য রান্নাবান্না কিছুই হয়নি। বাজারে গেলে দেখা যায় বিভিন্ন খাদ্যদ্রব্য,ফলমূল,মাছ-মাংশে ফরমালিন্।টিউবয়েলের পানিতে আর্সেনিক।কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার দেওয়ার ফলে মাছের বংশ শেষ। নদীতে মাছ নেই। ছিনতাই,রাহাজানি তো আছেই।ভূমিকম্প নিয়ে সবসময় টেনশন।এখানে ভূমিকম্প হলে ঢাকা শহড়ের কি হবে তা বলার ইয়ত্তা নেই।কালো ধোয়ার কথা আর কি বলব।এই হলো বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনের চিত্র।তাই দরকার এক জন মানুষ।যে কিনা সবকিছু বদলে দিতে পারে।সে হতে পারেন আপনি।তাই আসলেই দরকার সোচ্চার ।
©somewhere in net ltd.