নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুব ধ্রুব

মাহবুব ধ্রুব › বিস্তারিত পোস্টঃ

হন্টন কথন

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

সকালে ঘুম থেকে উঠেই স্বিদ্ধান্ত নিলাম আমার পছন্দের একটা কাজ করব আজ। আজ হবে আমার হন্টন দিবস।তো হাত মুখ ধুয়ে চটপট নাস্তা ছেড়েই হাটতে বের হয়ে গেলাম।তবে সেটা মোটেই হলুদ পাঞ্জাবী পরে হিমু হয়ে না।বের হওয়ার পর হাটতে হাটতে গতবারের কথা মনে পরে গেল।

গতবার বের হইছিলাম রাতে।তবে একা না।একটা ফুল ব্যাটেলিয়ান নিয়ে।আমার সাথে আরও ৫ টা বন্ধুও ছিল।ডেমরার রাস্তা দিয়ে হাটা শুরু করলাম ১১ টার দিকে।কিছুদুর হাটার পর ভিডিও গেমস এর দোকান দেখে সবারই মনে একসাথে ছোট বেলার মোস্তফা খেলার কথা মনে পরে গেল।তাই ঢুকে গেলাম ভিডিও গেমস খেলতে।ভিডিও গেমস এর দোকান টা গেমস এর পাশাপাশি জুয়া খেলার আসরের জায়গাও ছিল।আমাদের মাঝে একজন তো রীতিমত দোকানের মালিককে পটায় ফেলল।আরেকজন এসে খবর দিল ভিতরে নাকি একটা স্টোর আছে।আমি বললাম তাতে কি?ও বলল আরে আমি চেক করে দেখছি।একটা বাক্স ভরা সিডির প্যাকেট।(আমরা কন্ডমের প্যাকেট কে সাধারনত সিডি বলে থাকি)। যাই হোক ওর প্ররোচনায় হোক কিংবা আমাদের আগ্রহেই হোক আমরা গেলাম সেখান থেকে সিডি চুরি করতে।দুজন প্রোটেকশন দিতেছিল আর বাকিরা কাজ সারতেছিলাম।তবে ৫ টার বেশি নেইনি কারন আমরা এইগুলা ঐ রাতের স্যুভেনিয়ার হিসেবে রাখার জন্য নিয়েছিলাম।যাই হোক এরপর আর ঐ দোকানে থাকিনি।ঝটপট বের হয়ে আবার হাটতে শুরু করলাম।রাত তখন ২ টা।একটা লোক সাইকেল চালিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করল কারা আমরা।সবাই ভা্র্সিটি পড়ুয়া ছাত্র শুনে বলল “এত রাতে এখানে কি করেন?জানেননা এখানে মাঝে মাঝেই র্যা ব লোক ধরে নিয়ে এসে ক্রসফায়ার করে।“তার কথার শোনার আগ পর্যন্ত ভয় কি জিনিস আমাদের মাথায় না থাকলেও তখন ঠিকই ভয় পেতে শুরু করলাম।এরপর দেখি দূরে গাড়ির হ্যাডলাইট দেখা যায়।পাশ থেকে এক বন্ধু বলে দোস্ত মনে হয় র্যারব।আমি মুখে তখন ধুর ছাগল ভয় পাস কেন বললেও ভিতরে ভয়ে গলা শুকিয়ে কাঠ।ও আর যেটা মনে করিয়ে দিল পকেটে সিডির প্যাকেট।সবাই দ্রুত রাস্তার পাশে ছুড়ে মারলাম প্যাকেট গুলা।যাই হোক গাড়ীটা যখন কাছে আসল তখন দেখলাম নরমাল ট্রাক।একজন আরেকজনের দিকে তাকাতেই সবাই হো হো করে হেসে দিলাম।তারপর দ্রুত প্যাকেট গুলা খোজা শুরু করলাম।দুঃখের বিষয় সবার টা পাওয়া গেলেও আমার টা পাওয়া গেলনা।ভয় না পাওয়ার ভাব নিছিলাম দেখেই কিনা কে জানে।আজও ঐ প্যাকেটটার জন্য আক্ষেপ হয় আমার।

আজকের কথায় ফিরি। কিছুদুর হাটার পর দেখি রাস্তার পাশে এলাকার ফেমাস পাগলটাকে শিকল দিয়ে বেধে রাখা হইছে।ফেমাস এই কারনে যে ও মাঝে মাঝেই সুন্দরী মেয়ে দেখলে পিছু নেয়।আর ভয় দেখান তো ওর জন্য নিয়মিত বিষয়।আমার সবসময় যেটা খারাপ লাগে তা হল এই শিকল দিয়ে বেধে রাখা।পাগল হোক আর যাই হোক মানুষ তো।গরু ছাগল তো আর না যে এভাবে শিকল দিয়ে বেধে রাখবে।ওর নাহয় কোন বীকার নেই।আপনমনে ভিক্ষে করে যাচ্ছে।কিন্তু আমাদের বিবেগবোধ,মানবিক চিন্তাশক্তি কি এতই অবস হয়ে গেছে?প্রকারান্তরে আমিও সেই দলে তাই আর মাথা না ঘামিয়ে সামনে এগিয়ে চললাম।কিছুদুর আগাতেই আরেক বিপত্তি।একটা প্রাইভেট কার ধুন্ধুমার ভাবে চলতে চলতে এক গাদা কাদা গায়ে ছিটিয়ে গেল।মেজাজ গেল সপ্তম আসমানে চড়ে।ড্রাইভারের চৌদ্দ গুস্ঠী উদ্ধার করলাম মনে মনে।আর চিন্তা করলাম এইসব বিত্তবান কবে যে মানুষ হবে।গাড়িতে থাকলেই রাস্তার কাউকে মনে হয় আর মানুষ মনে করেনা।নিশ্চয়ই গাড়ি হাকিয়ে যেয়ে অফিসে ঢুকে ঘুষ খাবে আর নিজের চারপাশে আরও টাকার পাহাড় গড়বে।

এরপর আমি বেচারার আর কি করা?মসজিদে গিয়ে গায়ের কাদা পরিষ্কার করে গেলাম ক্যাম্পাসে।সেখানে মাঠের গ্যালারীতে শুয়ে থাকলাম কিছুক্ষন।এইভাবে না বলার মত করে চলল বাকিটাদিন।রাতে যখন ফিরছিলাম তখন একটা ঘটনা ঘটল। আমাকে এই উপলদ্ধি করানোর জন্যই কিনা যে, যা দেখা হয় বা আপাত যা মনে হয় তা সবসময় সত্যি নাও হতে পারে, তা জানিনা।

রাত তখন ৮ টার মত হবে।সচিবালয়ের সামনে দিয়ে আসতেছিলাম।রাস্তা অনেকটাই ফাকা।৭-৮ বছরের একটা মেয়ে সুন্দর সাদা একটা জামা পড়ে দাঁড়িয়ে আছে।আর ওকে ঘিড়ে আছে ১৫-২০ টা ছেড়া গেঞ্জি পরা কিংবা খালি গায়ে থাকা ওর ই বয়সের কিছু ছেলে মেয়ে।মেয়েটার হাতে ধরা কিছু নতুন জামা কাপড়ের আর খাবারের প্যাকেট।বুঝলাম ঐ টোকাই ছেলে মেয়েদের মাঝে বিলানোর জন্যই এই প্যাকেটগুলো।সাদা জামা পড়া মেয়েটাকে আমার তখন ঠিক যেন একটা সাদা পরীর মত লাগতেছিল।একটু সামনেই দেখি একটা প্রাইভেট কার রাস্তার পাশে রাখা।গাড়ির সামনে মধ্যবয়সী একটা লোক আর এক ভদ্রমহিলা দাড়ান।বুঝলাম মেয়েটা তাদেরই, আর ঐ খাবার আর জামা গুল তাদেরই কল্যাণে।তাদের প্রতি অদ্ভুত একটা শ্রদ্ধার আবেশে মনটা ভরে গেল।

তবে আমার জন্য সবচেয়ে অবাক করা বিষয় অপেক্ষা করে ছিল।আর তা হল ঐ দম্পতির মাঝের মধ্যবয়সী লোকটা সেই লোক, সকাল বেলা যেই ড্রাইভারের চৌদ্দ গুস্ঠী উদ্ধার করেছিলাম আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.