নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুব ধ্রুব

মাহবুব ধ্রুব › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরের আন্দোলন ও রাজনৈতিক চাওয়া

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

যখনি আমি বলতাম যে সব রাজাকারের বিচার চাই তখন অনেকেই বলত এ ত সম্ভব না। যেটা সম্ভব প্রতীকী বিচার হওয়া। তো প্রতীকী বিচার ই হোক। তার ই নমুনা স্বরূপ কিছু রাজাকারকে বিচারের কাঠগড়ায় দাড়া করানো হয়েছে। এতে আমার কোন প্রবলেম নেই। কিন্তু বিচার যদি প্রতীকী হয়েই থাকে আওয়ামীলীগ এর মাঝের কোন রাজাকারকে কেন বিচারের কাঠগড়ায় দাড়া করানো হলনা? নাকি আওয়ামীলীগ এর মাঝে কোন রাজাকার নেই? Do I have to believe this ridiculous thing? দুঃখিত আমি তো ভুলেই গিয়েছিলাম মুক্তিযুদ্ধ শুধু আওয়ামীলীগ রাই করেছিল। রাজাকার রাও আওয়ামীলীগ করলেই বীর মুক্তিযোদ্ধা হতে বাধ্য।



একটা জিনিস আমার মাথায় ধরেনা যে বি এন পি কেন সময়ের দাবী বুঝতে পারছেনা। ৭৫ পরবর্তী উত্থানের পূর্বে জিয়াউর রহমান এমন কোন বড় কোন ফিগার ছিলনা সাধারন মানুষের কাছে। তারপরও রাজনীতিতে তিনি এবং তার দল বিশাল অবস্থান দখল করতে পারছে শুধুমাত্র তার প্রগতিশীল রাজনীতির ফলে। ভাঙ্গাচোরা একটা দেশকে সমৃদ্ধির স্বপ্ন এবং তার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ তিনি দেখাতে পেরেছিলেন বলেই বি এন পির এত বড় অবস্থান আজও। সমৃদ্ধি তখনি সম্ভব যখন সব শ্রেণীর সরব উপস্থিতি দেশের উন্নয়নে দেখা যায়। বিশেষভাবে বলতে গেলে ইয়ুথ এর সরব উপস্থিতি নিশ্চিত বিনা সমৃদ্ধ দেশ কখনই সম্ভব না। সেই মেজরিটি ইয়ুথ এর প্রাণের দাবী কে বি এন পি কিভাবে অগ্রাহ্য করতেছে? যারা বলতেছে এ আন্দোলন বি এন পির জোট কে দুর্বল করার আওয়ামী চক্রান্ত তারা সুবিধাবাদী কীট ছাড়া আর কিছুই না। হোকনা নাহয় আওয়ামী চক্রান্ত, কিন্তু আদর্শের কাছে অন্য সব তো তুচ্ছ হওয়া উচিত। বি এন পি সাপোর্ট করে এমন বিবেগবান মানুষ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান দের প্রতি আমার প্রশ্ন যারা রাজাকার তাদের দেখে আপনাদের রক্ত কি গরম হয়না? রাজনৈতিক দল সাপোর্ট করেন বলে নিজের চিন্তা চেতনাকে বিসর্জন দিয়েন না দয়া করে।আমি মনে করি শুধু জামাত না সব রাজাকার দের বর্জন করা উচিত বি এন পির। নাহয় ইয়ুথ রা হয়ত উশ্রিংখল কথা বার্তার অধিকারী, হিংসাত্মক মনোভাবের এক মহিলা যে কিনা দেশকে তার বাপের রাজত্ত মনে করে এমন একজনের নেত্রিত্তে চলা আওয়ামীলীগ কেই আবার পছন্দ করবে।



শাহবাগ এর এ আন্দোলনের সাথে একাত্ততার পাশাপাশি আন্দোলনকে যারা রাজনীতির ঘৃণ্য হাতিয়ার বানাচ্ছে তাদের ধিক্কার জানাই। আর যারা অক্লান্তভাবে আন্দোলন করে যাচ্ছে তাদের বলব আপনারা দয়া করে বুঝে শুনে আপনাদের পদক্ষেপ ঠিক করুন। কাল যখন প্রজন্ম চত্বরে ছিলাম তখন অনেক রক্ত গরম করা একাত্তরের স্লোগানের সাথে শুনলাম ছাত্রলীগের সেই পরিচিত স্লোগান। “একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।“ আন্দলনে অনেক শিশুও আছে যারা বাবা মার সাথে আসতেছে। তাদেরকে আপনারা কি ছাত্রলীগের হিংস্রতার শিক্ষা দিতে চান? আপনাদের এই পরিশ্রম হেলায় বৃথা যেতে দিয়েন না দয়া করে। আপনাদের দাবী সারা দেশের প্রাণের দাবী। একে এক শ্রেণীর মানুষের চিরাচরিত মুখের বানী আপনাদের মুখে মানায় না। এতে শুধু আন্দোলন বিতর্কিত হবে আর কিছুনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.