| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!
--------------------------
সে এক নিরপেক্ষ বিস্তার
সে আকাশ-
সে তার হৃদয়!
সবাইকে ঈদের শুভেচ্ছা মাহী ফ্লোরার পক্ষ থেকে। ![]()
----------------------------------
গতবার আমাদের গরুটা দড়ি দাঁত দিয়ে কেটে রাস্তায় চলে গেল।
তারপর হেলে দুলে যখন এগুচ্ছে, পাড়ার এক বড় ভাই দেখল, এসে অসীম কে বলল, এই দেখতো তোদের গরুটা আছে নাকি?
একটা লাল রঙের গরু রাস্তায়।
অসীম তো দেখেই চিৎকার।
ওরে আল্লারে গরু পলাইছে।
ওর চিৎকারে প্রায় সবাই বাইরে। হুটো হুটি ছুটোপুটি।
এদিক দিয়া ধরতে গেলে গরু ওদিকে পালায়।
ধাওয়া করে করে তাকে আনা হল পেছনের বাগানে।
ঝাঁকড়া মেহেদির গাছ শিঙ দিয়ে শুইয়ে দিল বদ গরুটা।
তারপর সামনে যা পেল সব মেঝের সাথে মিশিয়ে পাগলের মত এদিক ওদিক ছুটতে লাগলো।
বাগানে ছোট্ট একটা ডোবা।
বহুদিন সংস্কারের অভাবে সেখানে নোঙরা জল।
গরু তখন রাগে ফুঁসছে। সেও পণ করেছে আজ যত যাই হোক ধরা দিচ্ছিনা। ইয়ার্কি পাইছো, আমারে জবাই দিবা।
নিজে গিয়া পচা জলে নামলো, সব গুলারে নামাইলো তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিব্যি ভাল গরুর বাচ্চা হয়ে উঠৈ আ্সলো।
আবার তার গায়ে বালতি বালতি জল ঢেলে পরিস্কার করতে হল।
তো এরকম ঘটনা প্রায় ঘটে। কুরবানীর সময় এলাকায় এলাকায় এই ঘটনা কমন।
দু একটা ঘটনা বানায়া বললে তাই আর ধরার উপায় নাই।
এইটা অবশ্য সত্য ঘটনা।![]()
এই ঈদ নিয়ে আপনার স্মরণীয় বরনীয় ঘটনা গুলো বলুন তো শুনি।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক। আপনার স্মরনীয় ঘটনা নেই?
২|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: হা হা হা
হাও মাও খাও ( গরুর মাংস)
এই ঘটনাও বানায়া বলার গন্ধ পাও।![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: নেহিইইইইইইইইই
এইটা ১১০% সত্য !
৩|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৩
পাগলাঘোড়াসিটিজি বলেছেন:
@ মাহবু
ঈদ মোবারক @ লেখক
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০০
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক। পোষ্টের শেষে কি বলছি?
৪|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৬
মুকুট বিহীন সম্রাট বলেছেন: ঈদ মোবারাক, শুভেচ্ছা
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০১
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মোবারক।![]()
৫|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: শুনো মাহীমনি একবার এক গরুর জবাই মুহুরতে হঠাৎ মিঃ গরু হাত পায়ের বাঁধন ছুটিয়ে গলায় এক পোচ চাকু দেবার পরও উঠে দৌড় দিলো।
এই ঘটনা অবশ্য আমি সচক্ষে দেখিনি( আমি মুখে যতই লম্ফ ঝম্প করিনা কেনো আদতে আমার দূর্বল হার্ট।
কখনও ইহজীবনে দ্বিতীয়বারের মত কোরবাণী দেখার দুঃসাহস করিনি।
)
তবে সে ভয়ংকর বিভৎস্য দৃশ্য দিব্য দৃষ্টিতে কল্পনা করেই আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। ![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৩
মাহী ফ্লোরা বলেছেন: আমার আব্বাজান পাড়ার সব গরু ছাগল জবাই করেন। আর আমি ছোট্ট বেলা থেকে রক্তের ফিনকি ছোটা এনজয় করি।
দু একবার যে এমন যদৌড় দেয় নাই তা না। তারপর উল্টা কইরা গাছে বাঁধে, আর চামড়া ছড়ায়। সেটাও দেখার মত শিল্প।
মুহা হা হা
৬|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৯
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: পরীরা ভয় পায় প্রথম শুনলাম
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৫
মাহী ফ্লোরা বলেছেন: পরীরা অনেক নরম মনের হয়। তাই একটু আধটু দুনিয়াবী নিষ্ঠুরতা দেখলে ডর খায়। :!>
৭|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
নাআমি বলেছেন: ঈদ মোবারাক । অনেক অনেক শুভেচ্ছা .......
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৬
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক।![]()
আপুউউউউ তোমার স্মরনীয় ঘটনা বলতে হবে হবে হবে হবে
৮|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৪
মুকুট বিহীন সম্রাট বলেছেন: ঈদ তো আনন্দের তবে একটা কষ্টের কথা বলি -
খুব ছোট ছিলাম,সেবার প্রথম আমরা গ্রামের বাড়ি যাই, কোরবানের ঈদ ছিলো, আমি আদতে ঝাল প্রিয়, আপু উল্টোটা, সংসারে আপুর প্রাধান্য ষব সময় বেশি তাই তার আম্মু ঝাল কম দিতেন রান্নায়, ঈদ গাহ থেকে বাড়ি ফিরতেই একটা মরিচ বাগান চোখে পড়লো আমি সেখান থেকে কিছু মরিচ নিয়ে বাসায় ফিরলাম,নিজেই মাংসের মধ্যে দিয়ে খাবো।
আম্মুর হাতে মরিচ গুলো দিতেই জানতে চাইলে কোথায় পেয়েছি,বিবরণ বলে শেষ করার আগেই বুঝতে পারলাম গালের একপাশে খুব জোরে কিছু একটা পড়েছে। বুঝতেই পারছেন ঈদের কি হাল হলো, বেরিয়ে গেলাম ঘর থেকে, বিশাল এক দীঘির পাড়ে বসে কান্না করেই রাত ৮টা।![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১০
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা। এসব একটুআধটু চুরি না করলে আর শৈশব কিসের! আমরা তো কাঁচা ছোলার গাছ চুরিতে মহা ওস্তাদ ছিলাম। ছোটবেলায় ঈদের আগ দিয়ে ছাগল চরানো তো ছিল গর্বের ব্যাপার। তখন দূরের মাঠে গিয়ে অপ্রয়োজনেও যে কতবার ক্ষেতের ফসল চুরি করেছি। মুঠো ভরে ছোলার গাছ, ধানের শিষ আরো কত কি!
আপনার কষ্টের কথা শুনে মজা পেয়েছি কিন্তু। কিছু মনে করবেন না।![]()
৯|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৫
ঘুমন্ত আমি বলেছেন: হা হা হা ।মিথ্যা বলতে সত্যের মতো করে ।সত্য বলতে মিথ্যার হালকা মিশ্রনে ।আপনি কোনটা করলে ।প্লাস এবং ঈদ মোবারক ।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১২
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক। এইটা সত্য ঘটনা হু...
আপনি কিছু বললেন না যে? আপনার ঈদ নিয়ে কিছু বলুন।![]()
১০|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৫
জালিস মাহমুদ বলেছেন: মুবারক
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৩
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ!
জলিসের জন্য শুভেচ্ছা।
১১|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৪
অদৃশ্য বলেছেন:
ঈদ মোবারক.............. অনেক অনেক শুভেচ্ছা.....
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৫
মাহী ফ্লোরা বলেছেন: শুধু ঈদ মুবারক। ঈদের গিফট কে দিবে? ঈদ নিয়ে কোনো ঘটনা বলে যান। নইলে কিন্তু ভাল হবেনা।
১২|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১১
হানী বলেছেন: ঈদ মোবারক আপু !
আমাদের গরুগুলা আবার প্রতি বছরই অনেক শান্ত থাকে ! তবে একবার ....আমার বয়স তখন ৯ কি ১০ , সেবার ঠিক কুরবানী করার মুহূর্তে গরু শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেছিল!
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৭
মাহী ফ্লোরা বলেছেন: হা হা । কোনো একটা ঘটনা না ঘটলে আমার আবার ভাল লাগেনা। যেবার এরকম কিছু হয়না সেবার মনে হয় ধুর পানসে ঈদ।
ঈদ মুবারক আপু। ঈদ কোথায় করছেন?
১৩|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৬
অণুজীব বলেছেন: ঈদ মোবারক
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৮
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক অনুজীব ভাইয়া। আপনার কোনো ঘটনা মনে পড়ছেনা?![]()
১৪|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬
জালিস মাহমুদ বলেছেন: ওরে ভাই কত বার বলবো আমার নাম জলিস না জালিস । আর ও
ভালো ভাবে যদি ডাকেন ... জালিস মাহমুদ
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: জলিস ভাইয়া থুক্কু জালিস ভাইয়া ঈদ নিয়া কিছু মনে পড়েনা?
১৫|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
মাহমুদা সোনিয়া বলেছেন: eid mubarak u 2.. Hv blast ![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: মোবাইলে সামু?
ঈদের শুভেচ্ছা আপু।![]()
১৬|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
কাউসার রুশো বলেছেন: ঈদের শুভেচ্ছা ![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫২
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক। ![]()
১৭|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৮
আকাশটালাল বলেছেন: গরু মরাবক ![]()
গল্পটার সবই ঠিক ছিলো শুধু শেষে এসে -
নিজে গিয়া পচা জলে নামলো, সব গুলারে নামাইলো তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিব্যি ভাল গরুর বাচ্চা হয়ে উঠৈ আসলো। আবার তার গায়ে বালতি বালতি জল ঢেলে পরিস্কার করতে হল।
এই জায়গায়টায় গড়মিল করে দিসেন। নাহলে বিশ্বাসযোগ্য ছিলো ![]()
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: খামোশ!
পুরা সত্য কাহিনী। বিশ্বাস না হইলে অসীমের সাথে যোগাযোগ করেন। পচা জল থাইকা হাঁচোড় পাঁচোড় কইরা সেই গরুটার লেজ ধরেছিল তো!
১৮|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৯
জালিস মাহমুদ বলেছেন: হা হা হা আমার কাছে কোন আনন্দই লাগে না .......................................
মজার কোন সৃতি আমার নেই । সারাদিন ঘুম । সন্ধ্যাবেলা একটু বের হই ...।
শেষ
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: গুড!
শুরুও হইল। শেষ ও হইল।![]()
১৯|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
শুভেচ্ছা মাহী ফ্লোরা। সপরিবারে ভাল ভাবে ঈদ কাটুক।
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা। ![]()
২০|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৯
সরলতা বলেছেন: ঈদ মোবারক আপু। আমাদের এবার গরুটা বেশ শান্ত। কিন্তু তার পাশেই দুইটা গরু কিছুক্ষণ পরপর মারামারি করছে।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: আমাদের দুটো গরুই দেখছি এবার বেশ ধ্যনী। সারাক্ষন জাবর কাটে আর ভাবে। এদের পালানোর ইচ্ছে নেই। ঝগড়া ঝাটিও করছেনা।
ঈদ মুবারক আপু।![]()
২১|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০১
হানী বলেছেন: ঈদ পাবনায় করছি আপু। আপনি কোথায় করছেন?
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: আমি তো রাজশাহীতে। ঈদ ভাল কাটুক। অনেক শুভকামনা।
২২|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩
সমুদ্র কন্যা বলেছেন: এই ঈদ নিয়ে আমার সবচেয়ে স্মরণীয় দুটো ঘটনাসহ তো পোস্টই দিয়ে ফেললাম। তাই নতুন করে এখানে আর বলছি না। ![]()
ঈদের শুভেচ্ছা মাহী।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
মাহী ফ্লোরা বলেছেন: পড়লাম আপু। লেখাটাএমন বিষাদমাখা।মনটা ভিজে গেছে।
ঈদের শুভেচ্ছা অনেক।
২৩|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৪
কবির চৌধুরী বলেছেন:
কালকে কুরবানী
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: ই ই এসব কি? তাগড়া তাগড়া গরু দেখান।মন খারাপ কইরা দিয়েন না কইতেছি।
ঈদ মুবারক।![]()
২৪|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৫
আকাশটালাল বলেছেন: অসীমের লগে একটু আগেই কথা হইসে। ওরে জিগাইছিলাম। ও বলছে গরু পালাই গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে আসছিলো। এরপর ওরে বেধে রাখছিলো। শেষ.....
![]()
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
মাহী ফ্লোরা বলেছেন: হে হে বলছে আপনারে? কত্তবড় বেঈমান! দাড়ান ওরে দেখতেছি!
২৫|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৬
নাআমি বলেছেন: ভাবছি, কি লিখব....কিছু খুঁজে পাচ্ছিলামান , তাই শুধু শুভেচ্ছা জানিয়ে চলকে গেলাম.......তোমার লেখাটা দারুন লাগল !!
আসলে দেশে থাকতে কোরবানী ঈদে বাসায় চোখের সামনে গরু/ খাসি কোরবানী হতে দেখি আর তার আগের দিন কিনতে যাওয়া, কেনার পর ওদের যত্ন করা, শেষ খাওয়া খাওয়ানো.....খুব মায়া লাগে আমার সেসব দেখলে, তবে কোরবানি শেষে সবার মাঝে, বিশেষ করে গরীবদের মাঝে মাংস বিলাতে খুব মজা লাগে , মনে হয় একটা ভাল কাজ হচ্ছে....
এসব দেশে কোন দায়িত্ব নেবার দরকার নাই, শুধু জানিয়ে দেই কয় ভাগ চাই যারা এসব এরেন্জ করে তাদের, ঘরে এসে মাংস দিয়ে যায়.......কিন্তু সবচেয়ে কষ্টের হলো, এখানে বিলি করার কাওকে পাইনা......
সরলতা'র কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ.......
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: একবার ঈদের পর পরই বড় আপুর বিয়ে। সেবার মামারাও ঈদের আগের দিন এসে গেল। ঈদের দিন গাড়ি বন্ধ বলে। সেবার দারুন মজা হয়েছিল। ছোট ছোট দু মামাতো বোন কে রক্ত দেখিয়ে ভয় পাইয়ে দিচ্ছিলাম ।
২৬|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
আকাশটালাল বলেছেন: আজকে কনফার্ম আপনাগো গরু পালাই যাইবো, শিওর
=p
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫১
মাহী ফ্লোরা বলেছেন: আগে দেইখা আসেন আপনেগো গরু ঠিক বান্ধা আছে তো?
২৭|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫১
শশী হিমু বলেছেন: বিশাল ১ তা কমেন্ট লিখলাম। ৩ বার ট্রাই করলাম!! সামুর বাচ্চা চামুর বাগ খায়া ফালাইছে
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
মাহী ফ্লোরা বলেছেন:
হায় হায় কি কও ভাইয়া? আরেকবার ট্রাই করো প্লিজ লাগে।
এইটা কেমনে আসলো?
খবরদার আমার আদরের সামুরে গালি দিবানা ভাইয়া কয়া দিচ্ছি। :!>
২৮|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫২
শশী হিমু বলেছেন: আসল কমেন্ট গেল না, কিন্তু এইটা গেল!!
সামু রে ধইরা কুরবানি দিতে মঞ্চাইতাছে
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: ছাল চামড়া লবন দিয়া বিদেশে রপ্তানী। ওক্কে? আমি রাজি।
২৯|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৭
ঘুমন্ত আমি বলেছেন: ঈদ নিয়ে কি আর বলব চিন্তা করছি কিং খান মানে সাকিপ খানের ছিঃনেমা দেখে ঈদ কাটিয়ে দেব এর চেয়ে ঈদ আনন্দময় করার আর কোন পথ তো দেখছি না ! ![]()
![]()
![]()
![]()
![]()
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
মাহী ফ্লোরা বলেছেন: আমার পালাবি কোথায় সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল। ই ই ছোটু বেলায় বিটিভিতে দেখাচ্ছিল। মাঝামাঝি এসে কারেন্ট গেল। সেই সিনেমা আর ইহজনমে দেখতে পেলাম না। আফসুস। মরার আগ দিয়া এ একটা আফসুস মনের কোনে উঁকি দিবে আমি নিশ্চিত।
৩০|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৭
শশী হিমু বলেছেন: অক্কে! খারাও আবার লেখতাছি
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:১২
মাহী ফ্লোরা বলেছেন: অক্কে। চামড়া বিক্রির লাভের টাকা কিন্তু অর্ধেক অর্ধেক।
৩১|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০০
শশী হিমু বলেছেন: কি আর বলব!
কুরবানি ঈদের কথা মনে হইলে ১ টা ঘটনা মনে কইতা মনে মনে হাসি!! জদ দুউক্ষের কথা আমার জন্য! তবুও কিঞ্চিত মজার!! আমার ঘটনা শুইনা হাসবা না কয়া দিলাম!
কয়েক বছর আগের কথা!
আমরা থাকতাম সরকারী কোয়ার্টারে! সরকারী কোয়ার্টারে থাকার মজা হইলো এখানে সবাই সবাইকে চেনে জানে, সবার মাঝেই ১ টা আন্তরিকতা থাকে।
কোরবানির আগে সবাই গরু কিনে আমরা ১ টা মাঠের মধ্যে সারি বদ্ধ ভাবে রাখা হইত,
আমি আবার ব্যাপক উৎসাহী থাতাম গরু নিয়া,
ঈদের দুই তিন দিন আগেই গরু কেনা হইয়া জাইত, তাই ওই দুই তিন দিনের জন্য রাখাল হয়া জাইতাম!!
তো একবার মাঠের মধ্যে গরু দেখ ভাল করতেছি, হঠাত মাঠের কোনায় বিল্ডিং এ চোখ গেল!!
কোয়ার্টারে অতুন আসছে এক আপু ব্যাল্কুনি তে দাড়াইয়া দেখতেছিল,
আমিও আপুরে দেখতেছিলাম, :-& :#> :#> কখন যে হাতের থেকে গরুর দড়ি ছুইটা গেছে খেয়াল করতে পারিনাই!!
আরেকটু হইলে লালি গরুর ৬ ইঞ্চি সিং খানা আমার পিঠের ভিতরে জায়নাই!!
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৪
মাহী ফ্লোরা বলেছেন: হু হু হি হি হা হা
নিশ্চয় ঐ আপুটা তখন বেলকুনির মধ্যে দাঁড়ায়া এমনেই হাসছিল। হি হি
আরে আমি হাসতে চাইনাই। কেমনে যে হাসি আসলো!
৩২|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: তুমি এত পাষানী!!!!!!!!!!!!! জানতাম না মাহীমনি!!!![]()
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৬
মাহী ফ্লোরা বলেছেন: ও পাষানী বলে যাও গান আছেনা আসিফের?
৩৩|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:২০
শশী হিমু বলেছেন: তখন খেয়াল করিনাই হসছিল কিনা! কিন্তু পড়ে একদিন লজ্জা দিছিলো!
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৮
মাহী ফ্লোরা বলেছেন: খিকজ! সেইটা কি আসলেই বড় আপু নাকি....?
৩৪|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৩
ঘুমন্ত আমি বলেছেন: পালাবি কোথায় সিনেমা না দেখে আপনার মৃত্যু হবে না কারন যখনই মৃত্যু কাছে আসবে তখন আপনার কানে আসবে পালাবি কোথায় দেইখা যা মোরে!![]()
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩০
মাহী ফ্লোরা বলেছেন: কিন্তু ঐ সিনেমা কেমনে দেখি কন তো?সিডি টিডি পাওয়া যাইতে পারে কি?
৩৫|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ছোটবেলায় আমার একটা অতি প্রিয় বান্ধবী ছিল। ওরা এলাকা ছেড়ে না চলে গেলে নিশ্চিতভাবে আমাদের মধ্যে প্রেম কন্টিনিউ হইতো আর আমরা এতদিনে বিয়েও করে ফেলতে পারতাম। কিন্তু কপালে ছিলনা, কি আর করা। এখনো মাঝে মাঝে মনে হয় আহারে কত্ত নিঃস্পাপ ছিল আমার ওই ভালোলাগা। :#> :#>
যাইহোক, একবার ঈদের আগের দিন পিচ্চি আমি আর আমার ওই পিচ্চি বান্ধবী বসে আছি মাঠের মধ্যে। খেয়াল করিনি একটা গরু ইয়া লম্বা দড়ি দিয়ে আমাদের গুতা দেবার মত রেঞ্জের মধ্যে বাঁধা ছিল। সেইটাই ছিল ভুল। একটু পর কে জানি চিৎকার দিল আর একটু পর আমরাও ছিটকে পড়লাম। শিং দিয়ে গুতা দেয়নাই দয়া করে, পিচ্চি বলেই মায়া করে হয়তো। কিন্তু কপাল দিয়ে মনে হয় ঠুস দিছিল শয়তানটা। নিয়ের বান্ধবীর কথা মনে পড়ছিল নাকি কে জানে।
এইটা আমার পিচ্চিবেলার কুরবানির সময়ের একটা স্মৃতিতে থেকে যাওয়া ঘটনা।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা আপনার স্মৃতির কথা শুনে হাসতে হাসতে শ্যাষ। ওরে আল্লারে
এইটা খুবই দুঃখজনক যে ছোট বেলার বন্ধু বান্ধবরা এলাকা ছেড়ে যাওয়ার ফলে হারিয়ে যায়। বাবা মায়েরা এত্ত নিষ্ঠুর! ওহ আমার প্রিয় বান্ধবি এমনে করেই হারাইছে।
৩৬|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
জলমেঘ বলেছেন: আমি ছোটবেলায় অনেক সাহসী ছিলাম, গরু জবাই করা দেখতে ভয় লাগতোনা কিন্তু এখন লাগে। আমার কোন মজার ঘটনা নাই ঈদ নিয়েঃ( ঈদ মোবারাক আপু।
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: মজার ঘটনা নাই শুনে খুবই মর্মাহত হলাম। বাকি জীবন আপনার ঈদ আসুক মজার সব ঘটনা নিয়ে। দোয়া করে দিলাম।
ঈদ মোবারক আপু।
৩৭|
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৪
শশী হিমু বলেছেন: হুম, বড় আপুই, কিন্তু বেশি বড় না, ১ কি দেড় বছরের বড়
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: ভাইয়া ঘটনা বেশী ভাল ঠেকতেছেনা কিন্তুক!
৩৮|
০৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক!
ঈদে বেশি খাওয়া মোটেই ভালো না। অভ্যাস হয়ে যায়।
খেয়াল রাখা চাই!! ![]()
শুভকামনা আপু।
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: একদম খাঁটি কথা।
ঈদ মুবারক ভাইয়া।![]()
খবরদার বেশি খাবেন না হজমে প্রবলেম হইতে পারে।
৩৯|
০৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
দূর্যোধন বলেছেন: ঈদ নিয়া আমার একটা স্মরনীয় ঘটনা:
ঈদের আগের দিন আমি ব্লগিং করটাছি,হঠাৎ দেখি মাহী ফ্লোরা নামের এক ব্লগার কবিতা লিখছে, ঈদ মোবারক জানায়া পোস্টও দিছে। আমি কইলাম শুকুর আলহামদুলিল্লাহ।
এইটাই আমার স্মরনীয় ঘটনা
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: হে হে কবিতা যেইটা লিখছি হেইটা তো দেই ই নাই। আপনার ঈদ কার্ডে স্পেশাল দিমু বইলা।
'' কেঠো শরীরে ঘুনের চিহ্ন নেই,মসৃন,তেলতেলে বার্নিশ পুরো কাঠামোয়।বড় যত্নে বানানো সে শরীর তুলতুলে এক হাঁসের ছানাকে বুকে ধরে রাখে নির্বিকার।হলুদ ঠোঁটে গুঁজে দেয় ভাঙা শামুকের মগজ, তেলতেলে , পিচ্ছিল! যত্ন করে। গলার কাছটায় সোহাগ। একসময় তর্জনী হয়ে যায় নাম না জানা বিষধর সাপ। চোখে নেশা।কন্ঠ স্ফিত হবে। তারপর আহার।''
ঈদ মুবারক।
৪০|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৫
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ঈদ মুবারক মাফ্লো আপু।
ঈদ নিয়া তেমন স্মরণীয় কোন ঘটনা মনে পরতেসে না। সব হজম করে ফেলসি। এখন কালকে কিসু না হইলেই হইসে :-&
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪১
মাহী ফ্লোরা বলেছেন: দোয়া দোয়া আজ যেন কিছু ঘটে।
গতকাল সন্ধ্যায় জাহাঙ্গির ভাইদের গরুটা বাসায় আনার সাথে সাথে ছটফট করতে করতে মরে গেল।
৪১|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Eid mubarak appi ! Hav a blasting eid !
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৩
মাহী ফ্লোরা বলেছেন: সেম সেম সেম হেয়ার! not shame its same...
আনন্দময় কাটুক সারাদিন।![]()
৪২|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৫
বিলাতী পোলা বলেছেন: ঈদ মোবারক আপু।
তোমার ব্লগে আমার ১ম আগমন।ভালো থেকো
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: তুমিও ভাল থেকো। ঈদের শুভেচ্ছা রইল।
৪৩|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন: ![]()
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক।![]()
৪৪|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২০
শেখ আমিনুল ইসলাম বলেছেন: Apa eid mubarak
compu nosto hoye gese, tai mobilei vorosa. Onek anonde katuk eid. Suveccha
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৫
মাহী ফ্লোরা বলেছেন: তাইতো বলি ভাইয়াটা ব্লগে কেন নিয়মিত না।![]()
তাড়াতাড়ি কম্পুটা ঠিক করেন তো।
ঈদের অনেক শুভেচ্ছা।![]()
৪৫|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৯
ত্রাতুল বলেছেন: ঈদ মুবারক! ![]()
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।![]()
৪৬|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো আপনার প্রতি। ভালো থাকবেন। ![]()
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
ঈদ মুবারক।![]()
৪৭|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: স্মরণীয় কথা যে নাই তা না... কিন্তু ঐ ঘটনা যে শায়মা আপার সাথে মিলিয়া গেল
![]()
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: হা হা তার মানে আপনাদের গরুও জবাইয়ের পর ছুইটা গেছিল?![]()
৪৮|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৫
কি নাম দিব বলেছেন: ঈদ মুবারক আপু
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক। অনেক আনন্দে কাটুক সারাদিন্![]()
৪৯|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭
সানজিদা হোসেন বলেছেন: ঈদ মোবারক
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক।![]()
৫০|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫১
ফয়সাল তূর্য বলেছেন: ঈদ মুবারাক আপু!!
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০১
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাইয়া।![]()
৫১|
০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৩
শোশমিতা বলেছেন: ঈদ মোবারক আপু
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০২
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক আপু।![]()
৫২|
০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০৭
রিয়েল ডেমোন বলেছেন: ঈদ মোবারক।
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৪
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা।
৫৩|
০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১৬
কামরুল হাসান শািহ বলেছেন:
ঈদ মোবারাক
ঈদ মোবারাক
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৬
মাহী ফ্লোরা বলেছেন: মুবারক মুবারক! প্রবল বেগে মাথা ঝাঁকানোর ইমো!
৫৪|
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
সালমাহ্যাপী বলেছেন: ঈদ মোবারাক আপু।
জানেন আজ আমাদের গরুটা সবাইকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালাচ্ছিল।ভাগ্যিস কোন একটা লোক ঝুল ঝুলতে গরুটার গলার দড়ি ধরে রেখেছিল বলে শেষ রক্ষা হয়েছে.।
ভয়ংকর না???? :-& :-& :-&
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫১
মাহী ফ্লোরা বলেছেন:
অবশ্যই ভয়ংকর। তেজী গরু আছে।
দুরো একটু আগে গরু জবাই হল। কোনো ঘটনাই ঘটলোনা। এইটা কি ঠিক। এবারের ধ্যানী গরু আমাদের।
৫৫|
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫১
করবি বলেছেন:
সে এক নিরপেক্ষ বিস্তার
সে আকাশ-
সে তার হৃদয়!
ঈদ মোবারক।
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৯
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক আপু।![]()
৫৬|
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৯
নীরব 009 বলেছেন: ঈদ মুবারক
শশার কাহিনী শুনে হাস্তেই আছি
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১০
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
আর বইলেন না শশা টম্যাটো ছুটু থেকেই লু...
৫৭|
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৫
সায়েম মুন বলেছেন: ঈদ মোবারক কবি।
ছবি যখন মেরে দিয়েছেন। লেখাটাও বানায় দিছেন নিকি---
হাম্বার গোসত খাওয়া শেষ করছেন নিকি
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৮
মাহী ফ্লোরা বলেছেন: হি হি
আপনে এইখানে কি করেন? গরু কাটাকাটি করবেন তো?
ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
খামু কি?রান্না করতেছি। এখুনো হয় নাই।
৫৮|
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৮
khairun বলেছেন: ঈদ মুবারাক
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১১
মাহী ফ্লোরা বলেছেন: খাইরুন লো.......
ঈদ মুবারক।
৫৯|
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঈদ মুবারাক মাহী
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১২
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা অনেক।
৬০|
০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০২
রেজওয়ান তানিম বলেছেন: ঈদ মেবারক মাহি । ঈদ ভাল কাটুক
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪০
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা ![]()
৬১|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৩
মুনসী১৬১২ বলেছেন: ঈদ মুবারক--সব ঈদইতো স্মরনীয়--- তবে একটা কুরবানীর ঈদ হলে করেছি--- মন খারাপ হলেও অভিজ্ঞতা ভিন্ন।
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪১
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক ![]()
৬২|
০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:০০
শশী হিমু বলেছেন: আরে নাহ!! ঘটনা ও্ই পর্যন্তই !!
৫৬ নাম্বার কমেন্টের জবাবে আমাকে জাহা বলিয়াছ তাহার তেব্র পরতিবাদ কর্লাম!
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
মাহী ফ্লোরা বলেছেন: হা হা
৬৩|
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৯
ইষ্টিকুটুম বলেছেন: ঈদ মুবারক মাহী।
স্মরণীয় বরনী্য় ঘটনা নিয়ে পরে আসবো। আপাতত "মনের মানুষ" দেখতে বসছি।
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপু। ![]()
৬৪|
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৩
ইষ্টিকুটুম বলেছেন: আমাদের এবারের গরুটা খুব তেজী ছিলো; হাট থেকে নিয়ে আসার সময় এলাকায় পথে কার একটা কার-এর ছাদে উঠে ট্যামা বানিয়ে দিয়েছে!!
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: খুব তেজী গরু আছে।
৬৫|
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
ত্রিনিত্রি বলেছেন: হাহাহা, "ওরে আল্লারে, গরু পলাইছে" পড়ে অনেক মজা পেলাম। আমি গরুর ধারে কাছে যাইনা, গরু পলাইলেও আমার হেডেক নাই।
ঈদ মুবারাক আপু!!
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: Eid Mubarak apu.![]()
৬৬|
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৬
চাঁন মিঞা সরদার বলেছেন: :-<
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩১
মাহী ফ্লোরা বলেছেন: Eid Mubarak.![]()
৬৭|
০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩১
ব্লগীয়ষণা বলেছেন: এই ছাগলটার কাম দেখেন। কিভাবে না পড়েই এত কমেন্ট করে বেড়ায় দুইটা কমেন্টের আশায়।
এসব রাস্তার ছেলেদের কাছ হতে দুরে থাকুন।
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৬
মাহী ফ্লোরা বলেছেন: আপনারে কেউ বলছে আমি উনার কাছে আছি?
thank u. Eid Mubarak.![]()
৬৮|
১০ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫৯
পটল বলেছেন: ঈদ মুবারক
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
মাহী ফ্লোরা বলেছেন: Eid Mubarak.![]()
৬৯|
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
রেজোওয়ানা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা, তবে বাসি ![]()
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক আপু।![]()
৭০|
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫১
সাকিন উল আলম ইভান বলেছেন: হাম্বা মোবারক আপু । আমাদের নানু বাড়ির গরুর একবার এভাবে ছুটে গিয়েছিল ।
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১২
মাহী ফ্লোরা বলেছেন: Eid mubarak.![]()
৭১|
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: মাহীমনি তোমার একটা কবিতা ছিলো আমার প্রিয়তে । এখন দেখছি নাই। মানে তুমি সেটা ড্রাফট করেছো।
ঐ এমন একটা কবিতা যার মানেই সে। কবিতার প্রতিটা লাইন অক্ষর গুলো যেন তার ছোঁয়া। সেই কবিতাটা আমাকে এনে দাও।
১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫০
মাহী ফ্লোরা বলেছেন: এনেছি আপু।![]()
৭২|
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৮
ইকরাম উল হক বলেছেন: হাড্ডি মোবারক
১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫২
মাহী ফ্লোরা বলেছেন: আপনারেও।
৭৩|
১০ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২
তাসনোভা আফরিন বলেছেন: ঈদ মোবারক আপু
১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ মুবারক।![]()
৭৪|
১০ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬
নীল কষ্ট বলেছেন: এইডা কুনু পুস্ট হৈল?
ফলুরা বেগমকে গরু মার্কা ঈদ শুভেচ্ছা
১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: এইডা কুনু পোষ্ট!
অনেত শুবেচ্ছা।
৭৫|
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: তোমারেও শুভেচ্ছা !! ![]()
১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: আচ্ছা।
৭৬|
১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঈদ মোবারক!
১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
মাহী ফ্লোরা বলেছেন: আপনাকেও।
৭৭|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০১
স্বপ্নকথন বলেছেন: ঘটনা দারুন আছিল! আমার স্মরণীয় ঘটনা হইল,আমি প্রত্যেকবার কুরবানীর ঈদে আশা করতে থাকি,গরুটা দড়ি ছিড়ে পালাক,একটা দাড়ুন মজা হোক। কিন্তু আমার আশা কোনবারই পূর্ন হয়না!
১৩ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪২
মাহী ফ্লোরা বলেছেন: মুহুহাহাহা ......
কই লুকায়া আছো তুমি আপু? কোনো খবর নাই। নতুন পোস্ট নাই। ঈদ কেমন কাটলো?![]()
৭৮|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
স্বপ্নকথন বলেছেন: ঈদ এত্ত বেশী ভাল কাটছে যে,আনন্দ সামলাইতে সামলাইতে অন্য কিছু করার টাইম পাইনাই!
গ্রামে ঈদ করলাম।পুরো পরিবাআর একসাথে মিলে। ফিরতে একটু লেট হল আরকি। এখন থেকে আবার নিয়মিত হব,আশা করছি।
এইবার তোমার পালা.......
১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: আমি তো ঈদের পরের দিন আম্মুর বাসায় গেলাম। তারপর আমাদের আনন্দ শুরু হল।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪২
মাহবু১৫৪ বলেছেন: ঈদ মুবারাক