নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ছোকড়া

দুরন্ত ছোকড়া › বিস্তারিত পোস্টঃ

বাটপার হইতে সাবধান

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

""জানলে ক্ষতি নেই""





দু দিন পূর্বে গিয়েছিলাম পুরান ঢাকার সিদ্দিক বাজারে।

সময় রাত ৯টা পেরিয়ে

দাড়িয়ে আছি ঢাকা হোটেলের সন্নিকটে।

হঠাত্‍ একটি জরুরী ফোন আসায় ফোনটা পকেট থেকে বের করে receive করলাম।

ফোনটা নিয়ে আমি খুব সতর্ক, কারন ফোনটা নতুন, এবং দীর্ঘ সপ্নের সফল প্রাপ্তি।



আলাপচারিতার মাঝেই একটি যুবক এসে হাজির আমার সামনে, হাতে ছোট একটি কাগজ এবং মুখভর্তি অমায়িক হাসি।

আমি কথার মাঝেই ইশারায় তার উদ্দেশ্য জানতে চাইলাম।

মুখে হাসি ফুটিয়ে বিগলিত স্বরে সে বলল "ফোনটা একটু দেওয়া যাবে এক মিনিট জরুরী ফোন করব"

সাথে সাথে আমার মনে পড়ে গেল একটি মর্মান্তিক কাহিনী।

কয়েক মাস আগে এমনি একটি প্রেক্ষাপটে আমার এক বন্ধু হারিয়েছিল তার সখের সপ্নের মূল্যবান ফোন।

আমি হারাতে চাইনি আমার সখের ফোনটি

তাই ভদ্রভাবে বললাম আমার ফোনে টাকা নেই, এবং তাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করলাম।



পরে খোজ করে জানতে পারলাম এদের একটা গ্রুপ আছে

এবং তাদের পেশাই হল এধরণের ধোঁকাবাজি





পাদটিকা: অচেনা কাউকেই বিশ্বাস করবেননা

কারণ মুখশের আড়ালেই

লুকিয়ে থাকে বিভত্‍স চেহারা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.