| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে আর ব্যস্তময় জীবনের ভীরে চোখ মেলে দেখা হয়না এই দেশের অপার সৌন্দর্য । একটু সময় নিয়ে চোখ মেলে দেখুন আমাদের এই দেশটিকে । এই ব্লগটিতে কিছু ছবি দেখা হয়েছে , যা দেখে আপনার চোখ মেলে দেখার ইচ্ছে জাগবে । ঘুরে দেখুন পুরো বাংলাদেশ
এরকম আকাশ আপনি দেখতে পাবেন শরতে বাংলার আকাশে । শীতের মৌসুমে অনেকেই সাগরের তীরে ঘুরতে যান , কিন্তু আমরা বলবো সাগরের তীরে ঘুরতে যাবেন শরৎ কাল অথবা হেমন্ত কালে । প্রকৃতির এক মায়াবী রূপ দেখতে পারবেন ওই সময়ে । এই ছবিটি নেয়া হয়েছে কক্স-বাজার সমুদ্র সৈকত থেকে । ছবিটি দেখলে মনে হয় , হয়তোবা এডিট করা হয়েছে, কিন্তু প্রকৃতির মায়াবী রূপ থাকলে আসলেই এরকম ছবি তোলা যায় , এতে এডিট এর প্রয়োজন হয়না ।
নাফাখুম ঝর্না , বান্দরবান । এর সৌন্দর্য বলে বোঝানো যাবেনা । এর জন্য আপনাকে বান্দরবান এ যেতেই হবে ।
পড়ন্ত বেলায় মহানন্দা নদী । বাংলাদেশ এর তেতুলিয়া আর ভারতের শিলিগুড়ি এর সীমান্ত নদী এটি । তেতুলিয়া গেলে অবশ্যই এ নদী তে বিকেলে সময় কাটিয়ে আসবেন । আপনার মূল্যবান সময় গুলো খুব ভালো কাটবে ।
Angel Drop Restaurant , Cox's Bazar .........
বিকেলে আড্ডা মারার জন্য অসাধারন একটা জায়গা । এমন জায়গায় বসে আড্ডা মারতে কেমন লাগবে ?? আসলেই ইচ্ছে থাকেলই জীবনটা উপভোগ করা যায় ।
সাগর পাঁড়ের সাহসী মানুষগুলো এভাবেই এগিয়ে যায় । যখন এ ছবিটি তোলা হয়েছিল তখন বঙ্গোপসাগর এ ৩ নম্বর সতর্ক সঙ্কেত চলছিলো । কিন্তু তা উপেক্ষা করেই তারা চলছিলো মাছ ধরার জন্য । ছবিটি নেয়া হয়েছে টেকনাফ থেকে ।
নিঝুম দ্বীপ , বাংলার বুকে এক স্বর্গ রাজ্য ।
পাংথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত , আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে , একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ । মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে । কিভাবে যাবেন - ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর পশ্চিম । ভাড়া পরতে পারে ৪০০-৫০০ টাকা । সেখান থেকে আপনি আবার ট্যাক্সি নিতে পারেন । ভাড়া পরতে পারে ২৫০-৩০০ টাকা । পাংথুমাই এ যেখানে দেখবেন পাকা রাস্তা শেষ হয়ে গেছে সেখানে নেমে চারিদিকে ঘুরে দেখলে বুঝবেন জায়গা টা আসলেই অনেক সুন্দর । আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি এই পাংথুমাই
সাগরের তিন নম্বর সতর্ক সংকেতের সময় বঙ্গোপসাগর । দূর থেকে নৌকা গুলোকে দেখলে কাগজের নৌকা মনে হয় ।
শরৎ এর দিনে ব্রহ্মপুত্র নদের তীরে , ময়মনসিংহ
ময়মনসিংহ কেউ ঘুরতে গেলে , ব্রহ্মপুত্র নদে না ঘুরে কেউ চলে যাবেন না কিন্তু । মন ভালো করে দেয়ার মতন জায়গা একটি ।
সিঙরা নদী , সিলেট । দূরে দেখা যায় মেঘালয় এর সারি সারি পাহাড় । অসাধারণ সুন্দর নদী এটি । সিলেটের গোয়াইন ঘাট এ নদী থেকে আপনি ভারতের মেঘালয় এর ছোঁয়া পাবেন ।
প্রাকৃতিক ও জীব বৈচিত্রে ভরপুর আমাদের হাওর অঞ্চল গুলো । যারা এসব অঞ্চলে যান নি তারা আসলেই অনেক কিছুর অভিজ্ঞতা থেকে দূরে রয়েছেন । এই শীতে বাংলার হাওর অঞ্চল গুলো ঘুরে আসুন । আপনাদের ভালো লাগবে , এই ছবিটি নেয়া হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে
যাদু কাটা নদী , তাহিরপুর , সুনামগঞ্জ । অসাধারণ জায়গা এটি । একেবারে ভারতের মেঘালয় এর পাশে ।
সেন্ট মার্টিন দ্বীপ , এর সৌন্দর্য বলে বোঝাবার নয় ।
চট্টগ্রাম বন্দর
আপনারা বাংলাদেশ এর আরও অনেক অসাধারণ ছবি ও তথ্য দেখতে পাবেন এখান থেকে - Amazing Bangladesh
http://www.facebook.com/amazingbangladesh1311
আপনি আপনার মূল্যবান সময় এর মধ্যে এক - দুই মিনিট সময় ব্যয় করলে মনে হয় আপনাদের ভালো লাগবে । হাজারো ঝামেলার মাঝখানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ছুটে যাই , ছবি তুলি । জানিনা কতদিন এভাবে ঘুরে বেড়াতে পারবো । কিন্তু এভাবে ছুটে বেড়িয়ে দেখলাম , শিক্ষা নিলাম অনেক কিছু ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
পৃথুল বলেছেন: এই রেস্টুরেন্ট টা একেবারে কলাতলি বিচ এর শেষ মাথায় , যে রাস্তা ধরে ইনানি বিচ ( মেরিন ড্রাইভ রোড ) যেতে হয় , তার শুরুর দিকে । ভালো যেকোনো থাকার হোটেল এ জিজ্ঞেস করলেই যে কেউই বলে দেবে ।
২|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
আলো আধাঁর বলেছেন: Angel Drop Restaurant , Cox's Bazar লোকেশন টা বলবেন ?
অসাধারন সব ছবির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
পৃথুল বলেছেন: এই রেস্টুরেন্ট টা একেবারে কলাতলি বিচ এর শেষ মাথায় , যে রাস্তা ধরে ইনানি বিচ ( মেরিন ড্রাইভ রোড ) যেতে হয় , তার শুরুর দিকে । ভালো যেকোনো থাকার হোটেল এ জিজ্ঞেস করলেই যে কেউই বলে দেবে ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
পৃথুল বলেছেন: আলো আঁধার , আপনাকেও ধন্যবাদ ।
৩|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪
নিয়েল হিমু বলেছেন: অবস্যই এই অসাধারণ পোষ্টটি আমি দেখব PC তে গিয়ে । এখন মোবাইল দিয়ে আছি
পোষ্ট পর্যবেক্ষণে ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮
পৃথুল বলেছেন: ধন্যবাদ হিমু ভাই
৪|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
আদিম পুরুষ বলেছেন: ভালও লাগল
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
পৃথুল বলেছেন: ধন্যবাদ
৫|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
শ্রাবণ জল বলেছেন: অনেক অনেক সুন্দর ছবি গুলো।
নেট প্রব্লেম। পরে এসে প্রিয়তে রাখব।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
পৃথুল বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল
৬|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
বাঁধিয়ে রাখার মত পোস্ট।
নেট প্রবলেম এখন প্রিয়তে নিতে পারলাম না।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
পৃথুল বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন
৭|
১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২
পড়শী বলেছেন: খুব সুন্দর। আমাদের দেশটা আসলে কত যে সুন্দর সেটা অনেকেই উপলব্ধি করে না।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪
পৃথুল বলেছেন: ধন্যবাদ পড়শী , ঘুরে দেখবেন পুরো দেশটা । দেখবেন অনেক অজানা জিনিস চোখে পড়বে ।
৮|
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
পৃথুল বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল
৯|
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
মঈনউদ্দিন বলেছেন: চমৎকার ভাল লাগলো যাওয়ার মন চায়!!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
পৃথুল বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন
১০|
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
ফ্রিঞ্জ বলেছেন: কক্সবাজার লাস্ট গেসিলাম গতবছর ফেব্রুয়ারীতে। তখন তো দেখলাম Angel's Drop Restaurant ভাইঙ্গা ফেলসে। আপনার ছবে কবের তোলা? আবার চালু হইলো নাকি জানতে চাই... আমার খুব প্রিয় যায়গা ছিল।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
পৃথুল বলেছেন: ফ্রিঞ্জ , এই ছবিটি প্রায় আড়াই বছর আগের তোলা । শুনে খুব খারাপ লাগলো যে ভেঙ্গে ফেলা হয়েছে । আমি ঠিক জানিনা যে Angel's Drop Restaurant আবার চালু হয়েছে কিনা ।
১১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
বোকামন বলেছেন:
অবশ্যই ভালো লাগবে !!
চোখ মেলে দেখলাম ... পোস্টে কৃতজ্ঞতা
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
পৃথুল বলেছেন: বোকামন , ধন্যবাদ
১২|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
উইশ বলেছেন: জানা বিষয় কিন্তু ফটোগ্রাফি আর উপস্থাপনা অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে.........
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
পৃথুল বলেছেন: ধন্যবাদ উইশ
১৩|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
নিয়েল হিমু বলেছেন: এগুলো আমার বাংলাদেশের ছবি ?
সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে । অনেক ভাল লাগল এবং অপরিচিত লাগল । স্বপ্নর মত মনে হচ্ছে । খুব ভাল লাগল
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
পৃথুল বলেছেন: নিয়েল হিমু আসলেই বাংলাদেশের ছবি । বেড়িয়ে পড়ুন , ঘুরে দেখুন আমাদের বাংলাদেশ ।
১৪|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
নিয়েল হিমু বলেছেন: কে তুলেছে ছবি গুলো ? আপনি ?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০০
পৃথুল বলেছেন: ছবি গুলো আমার তোলা ( ২ টা ছবি বাদে )
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
নিমচাঁদ বলেছেন: খুব সুন্দর ছবি ।
Angel Drop Restaurant , Cox's Bazar এটার এক্সাক্ট লোকেশন টা বলেন