নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিন্ন কিছু করার স্বপ্ন দেখি........

মাহমুদুল আললম

মাহমুদুল আললম › বিস্তারিত পোস্টঃ

ভ্যাটযুক্ত শিক্ষা, উন্নয়নের অন্তরায়!! শিক্ষাক্ষেত্রে ভ্যাট-কে না বলুন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

অনেক আগে একটা গল্প শুনেছিলাম, এক লোক তার স্ত্রীকে প্রচুর মারতো। একদিন স্ত্রীলোকটি তার স্বামীকে বললোঃ আমাকে এত মারছেন কেন, আপনি কি আমাকে আর রাখবেন না? লোকটি বললোঃ এত মাইরের পরও বুঝতে পারছিস না!
আমাদের সরকার মুখে যাই বলুক না কেন তারা যে শিক্ষার উন্নতি চান না সেটা "শিক্ষার উপর ভ্যাট" আরোপের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে। সরকার এটা বোঝাতে চাইছে, ব্যাটারা- পুলিশ দিয়ে এত করে প‌্যাদানী দিচ্ছি, মাঝে মাঝে জেলে দিচ্ছি এরপরও তোমাদের উচ্চ শিক্ষার খায়েশ মিটছে না, দাড়া এবার ভ্যাট বসাচ্ছি তাহলে বুঝবে ঠেলা!
এত কিছুর পরেও যে কেন ...... ছাত্ররা বুঝছে না! অর্থমন্ত্রীর কথায় বলতে হয় যে "জ্ঞানের স্বল্পতার কারনেই শিক্ষকরা আন্দোলন করছে।" ছাত্ররাতো সেখানে ছাই।
অবশ্য ভ্যাটের করন এও হতে পারে যে, সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে, তাহলে এই বেতনের টাকা আসবে কোত্থেকে, নো চিন্তা, অন্যান্যদেরকে তো ইতোমধ্যে পাকড়াও করা হয়েছেই এবার আসলো ছাত্রদের পালা। ছাত্ররা বাংলাদেশে বসে শিখছে, বাংলাদেশ সরকার তাদেরকে শেখার পরিবেশ তৈরী করে দিয়েছে অথচ এই পরিশ্রমের ফল হিসেবে ছাত্ররা সরকারকে কয়েক টাকা মাত্র চাদা (ভ্যাট) দিবে না তা তো হয় না!
আমার মনে হয় সরকারের এই ক্ষুদ্র(?) দাবীটা ছাত্রদেরকে মেনে নেয়াই উচিত!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

জেকলেট বলেছেন: দূর্নীতি বন্ধ করেন। ৭.৫% ভ্যাট লাগবেনা দেশ চালাতে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ফাহাদ মুরতাযা বলেছেন:



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"

উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?

উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?

উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।

-ড. সাকিল আল মামুন।
১. সরকার কোনদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর এটা ভোরের কাগজের লিঙ্ক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.