নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পডুন,জানুন,শেয়ার করুন

একাকী মনের মানুষ

একাকী মাহ্‌মুদুল হাসান

েদশের খবর তুলে ধরাই আমার কাজ

একাকী মাহ্‌মুদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

দুর্দান্ত শুরু বাংলাদেশের তারিখ: ০৫-০৪-২০১৩

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বড়দের অনুসরণ করছে ছোটরাও। এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে চ্যাম্পিয়ন, এরপর বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডেও চমৎকার পারফরম্যান্স জাতীয় দলের। বড়দের মতো ধারাবাহিকতা ধরে রেখে কাল সিঙ্গাপুরে যুব এশিয়া কাপে টানা দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

সেংকাং হকি স্টেডিয়ামে ফাইভ ‘এ’ সাইড টুর্নামেন্টে সকালে সিঙ্গাপুরকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ইমন ও সাগর ২টি করে গোল করেছে। বাবু, নাঈম ও রাকিনের গোল ১টি করে। রাতে অন্য ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছে ৬-৩ গোলে। প্রথম ম্যাচের মতোই দুর্দান্ত খেলা ইমন মালয়েশিয়ার বিপক্ষে করেছে ৪ গোল। নাঈমুদ্দিন করেছে ২ গোল। অথচ মালয়েশিয়ার বিপক্ষে ১৩ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে বিকেএসপির কিশোরেরা।

এই জয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। সিঙ্গাপুর থেকে টেলিফোনে কোচ কাওসার আলীর উচ্ছ্বাসই সেটা বলে দিচ্ছিল, ‘আমাদের ছেলেরা অসাধারণ খেলেছে। শ-পাঁচেক প্রবাসী বাঙালি স্টেডিয়ামে এসে খেলা দেখেছে। ওরা তো বিশ্বাসই করতে চায়নি বাংলাদেশের হকি এত উন্নতি করেছে।’ আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। এই ম্যাচেও জয়ের আশা বিকেএসপির কোচের, ‘আশা করি, কাজাখস্তানকেও হারাতে পারব।’ কোচ জানালেন, একই দিনে দুই ম্যাচ খেলতে সমস্যা হয়নি, ‘৩৬ মিনিটের খেলা। মাঝে তিনবার বিরতি। আর ৫ জন করে খেলছে বলে ঘুরেফিরে সবাই সুযোগ পেয়েছে। তাই খেলতে সমস্যা হয়নি।’ টুর্নামেন্টের সেরা দুটি দল আগামী বছর চীনের নানজিংয়ে যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.