| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের রানা প্লাজার দুটি পোশাক কারখানার দুই মালিককে গতকাল শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই পোশাকশিল্প মালিক হলেন নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান ও পরিচালক মাহমুদুর রহমান তাপস।
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সংগঠনের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর পর বিজিএমইএ নেতারা রানা প্লাজার পোশাক কারখানার মালিকদের পুলিশের কাছে আত্মসমর্পণ করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। তাঁদের মধ্যে দুই মালিক গভীর রাতে বিজিএমইএ ভবনে যান। সেখানে নেতাদের সঙ্গে তাঁদের কয়েক দফা বৈঠক হয়। এর পর নেতারা তাঁদের সিদ্ধান্তের কথা দুই মালিককে জানিয়ে দেন। পুলিশ জানায়, সাভার থানার মামলায় দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
©somewhere in net ltd.